এক্সপ্লোর

WTC 2023 Final: ওভালে খেতাবি লড়াইয়ে একগুচ্ছ রেকর্ড গড়তে পারেন বিরাট কোহলি

Virat Kohli: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলি এখনও পর্যন্ত ৯২টি ম্যাচে ৫০.৯৭ গড়ে ৪৯৪৫ রান করেছেন।

লন্ডন: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC 2023 Final) অস্ট্রেলিয়া ও ভারত একে অপরের মুখোমুখি। সেই ম্য়াচে স্বাভাবিকভাবেই সকল ক্রিকেটপ্রেমীর নজর থাকবে বিরাট কোহলির (Virat Kohli) দিকে। আর কোহলির মাঠে নামা মানেই রেকর্ড ভাঙা-গড়ার খেলা। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও 'কিংগ কোহলি' কিন্তু একগুচ্ছ রেকর্ড ভাঙতে পারেন। কী সেই রেকর্ডগুলি?

আইসিসির নক আউট ম্যাচে ১৬ ইনিংসে বিরাট এখনও পর্যন্ত ৫১.৬৬ গড়ে মোট ৬২০ রান করেছেন। তিনি আসন্ন ফাইনালে বড় রান করতে পারলেই সচিন তেন্ডুলকর ও রিকি পন্টিংকে পিছনে ফেলে দেবেন। সচিন এখনও পর্যন্ত আইসিসির নক আউটে ১৪ ইনিংসে ৬৫৭ রান করেছেন। অপরদিকে, পন্টিং ১৮ ইনিংসে করেছেন ৭৩১ রান। আর ১১২ রান করতে পারলেই তিনি পন্টিংকে পিছনে ফেলে আইসিসির নক আউটে সর্বোচ্চ রানের অধিকারী হয়ে যাবেন।

চেতেশ্বর পূজারা নাথান লায়নের বিরুদ্ধে এখনও অবধি লাল বলের ক্রিকেটে ৫৭০ রান করেছেন। এটিই টেস্টে এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট বোলারের বিরুদ্ধে কারুর করা সর্বোচ্চ রান। বিরাট কোহলি এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। তিনিও লায়নের বিরুদ্ধে ৫১১ রান করেছেন। বিরাট কিন্তু বড় রান করতে পারলে তাঁর সামনে পূজারার রেকর্ড ভেঙে ফেলার সম্ভাবনা রয়েছে। 

ভারতীয় দলের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ই ইংল্যান্ডের মাটিতে ভারতীয় হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান করেছেন। তিনি ৪৬ ম্যাচে ২৬৪৫ রান করেছেন। ইংল্যান্ডে ৫৬ ম্যাচে সেখানে বিরাটের সংগ্রহ ২৫৭৪ রান। আর ৭২ রান করলেই বিরাট কিন্তু দ্রাবিড়কে পিছনে ফেলে এই তালিকারও শীর্ষে পৌঁছে যাবেন।

শতকের শুরুতে, ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায় শতরান হাঁকিয়েছিলেন। তারপর থেকে আইসিসি ফাইনালে আর কোনও ভারতীয় ব্যাটার সেঞ্চুরি হাঁকাতে পারেননি। বিরাট কোহলির সামনে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর সুযোগ রয়েছে বটে। অজিদের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শতরান হাঁকালে কিন্তু বিরাট দ্রুততম ব্যাটার হিসাবে ৭৬টি আন্তর্জাতিক শতরান করার রেকর্ডও নিজের নামে করে ফেলবেন। সচিন ৫৮৭ ইনিংসে ৭৬টি আন্তর্জাতিক শতরান হাঁকিয়েছিলেন। বিরাটের সামনে সেখানে ৫৫৫টি ইনিংস খেলে সেই মাইলফলক স্পর্শ করার সুযোগ রয়েছে।

টেস্টের সেরা হওয়ার লড়াইয়ে বিরাটের ভাল খেলাটা ভারতের ভাল পারফরম্যান্সের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। এক দশক টিম ইন্ডিয়া কোনও আইসিসি খেতাব জেতেনি। বিরাটের ব্যাটে ভর করে সেই খরা কাটে কি না, সেটাই দেখার বিষয়। 

আরও পড়ুন: মিটিংয়ে ধমক, হেনস্থা, অভব্য আচরণ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget