এক্সপ্লোর

WTC 2025: মুম্বইতে হেরে হোয়াইটওয়াশের লজ্জা ছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর অঙ্কও জটিল করল ভারত

India vs NEW Zealand: ওয়াংখেড়েতে তৃতীয় টেস্টে ২৫ রানে পরাজিত হয় ভারত। ঘরের মাঠে এই প্রথমবার তিন বা ততোধিক টেস্টের সিরিজ়ে হোয়াইটওয়াস হল টিম ইন্ডিয়া।

মুম্বই: সিরিজ় আগেই হেরে গিয়েছিল। ওয়াংখেড়েতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় (IND vs NZ 3rd Test) দলের লড়াইটা ছিল সম্মানের আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের (WTC 2025 standings) শীর্ষস্থান ধরে রাখার। দু'টোর কোনটাই করতে পারলেন না রোহিত শর্মারা।

নিউজ়িল্যান্ডই প্রথম দল হিসাবে ঘরের মাঠে তিন বা ততোধিক টেস্ট ম্যাচের সিরিজ়ে ভারতীয় দলকে (Indian Cricket Team) হোয়াইটওয়াশ করল। ওয়াংখেড়েতে তৃতীয় টেস্টে ২৫ রানে পরাজিত হয় ভারত। এই পরাজয়ের ফলে রোহিত বাহিনীর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর অঙ্কটা বেশ খানিকটা জটিল হল। অপরদিকে, প্রথমবারের চ্যাম্পিয়ন নিউজ়িল্যান্ডের এক ধাপ উপরে উঠে এল। 

এই সিরিজ় শুরুর আগে ভারতীয় দল এই টেবিলে একেবারে শীর্ষে ছিল। টেস্টের বেস্ট হওয়ার লড়াইয়ে নাগাড়ে তৃতীয়বার নামার জন্য রোহিতরাই ফেভারিট ছিলেন। তবে নাগাড়ে তিন টেস্ট হেরে শীর্ষস্থান থেকে এক ধাপ নেমে দ্বিতীয় স্থানে চলে এল ভারত। শীর্ষে পৌঁছল লাল বলের ক্রিকেটে তাঁদের পরবর্তী প্রতিপক্ষ তথা গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অজ়িদের পয়েন্টের শতকরা ৬২.৫০ শতাংশ। সেখানে ভারতের পয়েন্টের শতকরা কমে দাঁড়াল ৫৮.৩৩।

অপরদিকে, নিউজ়িল্যান্ড (পয়েন্টের শতকরা ৫৪.৫৫) দক্ষিণ আফ্রিকাকে পিছনে ফেলে চারে উঠে এল। তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার (পয়েন্টের শতকরা ৫৫.৫৬) ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কিউয়িরা। প্রোটিয়া বাহিনী শতকরা ৫৪.১৭ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে রয়েছে। এহেন পরিস্থিতিতে ভারতকে ফাইনালে পৌঁছতে হল বাকি পাঁচটি ম্যাচের মধ্যে অন্তত তিন থেকে চারটি ম্যাচ জিততে হবে। লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর লড়াই যে জমে গেল এবং ভারতের পথটা বেশ বেশ কঠিন হল, তা বলাই বাহুল্য। 

জয়ের জন্য লক্ষ্য ছিল ১৪৭ রান। তবে ফের একবার ব্যাটিং ব্যর্থতায় ডুবল টিম ইন্ডিয়া। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ তো আগেই হেরে গিয়েছিল। এবার তৃতীয় টেস্ট হেরে হোয়াইটওয়াশ হল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে ১২১ রানেই অল আউট হলেন রোহিতরা।। ম্যাচে মোট ১১ উইকেট নিয়ে নিউজ়িল্যান্ডকে দুরন্ত জয় এনে দিলেন আজাজ পটেল (Ajaz Patel)। দ্বিতীয় ইনিংসে ১২১ রানেই অল আউট হলেন রোহিতরা। ২৫ রানে হারতে হল টেস্ট।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: রোহিত-রীতিকার পরিবারে আসছে নতুন সদস্য, জল্পনায় পড়ল সিলমোহর?  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ZIM Vs IND Live: জিম্বাবোয়ের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিলেন শ্রেয়স, একাদশে বড় চমক
জিম্বাবোয়ের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিলেন শ্রেয়স, একাদশে বড় চমক
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
IND Vs ZIM: আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
IND Vs ZIM: হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget