এক্সপ্লোর

WTC Final 2025: কেরিয়ারের সেরা ছন্দে রয়েছেন, আরসিবিকে আইপিএল জিতিয়েই পরবর্তী লক্ষ্যে স্থির হ্যাজেলউড

Josh Hazlewood: এবার দেশের জার্সিতে লড়াইয়ে নামার পালা। তাও আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। যার প্রস্তুতি সারছে পুরোদমে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুই শিবিরই। 

সিডনি: কিছুদিন আগেই আরসিবিকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। গোটা টুর্নামেন্টে বিরাট বাহিনীর বোলিং লাইন আপের সবচেয়ে বড় স্তম্ভ ছিলেন। কিন্তু এবার দেশের জার্সিতে লড়াইয়ে নামার পালা। তাও আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। যার প্রস্তুতি সারছে পুরোদমে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুই শিবিরই। আর অজি শিবিরে নতুন বলে মিচেল স্টার্কের সঙ্গে গুরুদায়িত্ব বর্তাবে ফের হ্যাজেলউডের ওপরই। নিজের পারফরম্যান্স নিয়ে আশাবাদী হ্যাজেলউড।

অস্ট্রেলিয়া শিবির আগেই প্রস্তুতি শুরু করে দিলেও জশ ইংলিশের সঙ্গে পরে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন হ্যাজেলউড। আইপিএলে ২২ উইকেট নিয়েছেন। দেশের জার্সিতে টেস্ট ফর্ম্যাটে ২০২৩ অ্যাশেজে ফেরার পর থেকে আলাদাই ফর্মে অজি পেসার। ১৩ টেস্ট এখনও পর্যন্ত ৫৭ উইকেট নিয়েছেন তিনি। গত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে না খেলার হতাশা কাজ করছে হ্যাজেলউডের মধ্যে। তিনি বলছেন, ''আমি গতবারই ফাইনাল খেলার একেবারে কাছে পৌঁছেছিলাম। একটুর জন্য খেলতে পারিনি।''

ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে হ্যাজেলউড বলেছেন, ''আইপিএলের মাঝে একটু অসুবিধে হচ্ছিল। আমি দেশে ফিরে গিয়েছিলাম। কিন্তু ফের পুরো ফিট হয়ে ফিরে এসেছি। আইপিএলে যে ছন্দে ছিলাম। আমার মনে হচ্ছে আমি কেরিয়ারের অন্য়তম সেরা ফর্মে রয়েছি। এছাড়া গত ২ বছরের প্রত্যেক ফর্ম্য়াটেই অনেক ওভার করতে পারছি। শরীরের নিয়ন্ত্রণ আমারই ওপর। সেদিকে খেয়াল রাখছি। যত সম্ভব ফিট থাকার চেষ্টা করছি। আশা করি আসন্ন টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালেও নিজের সেরাটা দিতে পারব।''

বর্ডার গাওস্কর ট্রফিতে ভারতকে হারানোর সঙ্গে সঙ্গেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছিল অস্ট্রেলিয়া শিবির। দক্ষিণ আফ্রিকা আগেই টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে পৌঁছে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ১১ ম্য়াচ খেলে ৭ ম্য়াচ জিতেছিল প্রোটিয়া শিবির। জয়ের শতকরা হার ছিল ৬৬.৬৭। অন্য়দিকে সিডনি টেস্ট জয়ের পর অস্ট্রেলিয়ার জয়ের শতকরা হার ৬৩.৭৪। কামিন্সরা ১৭ ম্য়াচ খেলে ১১টি ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে। ৪টি ম্য়াচ হেরেছে তারা। ২টো ম্য়াচ ড্র করেছে। অন্যদিকে সিডনি টেস্টের পর ভারতের ঝুলিতে ১৯ ম্য়াচের মধ্য়ে ৯টি জয় ১০টি হার ও ২টো ড্র। জয়ের শতকরা হার ৫০.০০। 

এদিকে, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা যখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামবে, অন্যদিকে ভারতীয় ক্রিকেট দল আগামী ২০ তারিখ থেকে হেডিংলেতে নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে। ইংল্যান্ডে শুভমন গিলের নেতৃত্বে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে ভারত।

 

সেরা শিরোনাম

IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget