এক্সপ্লোর

WTC Final: ফের ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল? আর একটি টেস্টে হারলেই ছিটকে যাবে পাকিস্তান

World Test Championship: পাকিস্তান? তারা কি ফাইনালের দৌড় থেকে ছিটকেই গেল? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত বনাম পাকিস্তান মহারণ কি সম্ভব?

মুম্বই: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC Final) ফাইনালে দু-দুবার উঠেও খালি হাতে ফিরতে হয়েছে ভারতকে। দুবারই ফাইনালে উঠেও হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে (Team India)। ফের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার মতো পরিস্থিতি তৈরি করেছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে ভারত। দুইয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

পাকিস্তান? তারা কি ফাইনালের দৌড় থেকে ছিটকেই গেল? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত বনাম পাকিস্তান মহারণ কি সম্ভব?

ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্টে হেরেছে পাকিস্তান। রাওয়ালপিণ্ডি টেস্টে প্রথম ইনিংস ডিক্লেয়ার করেও শাকিব আল হাসানদের কাছে পরাজয় হজম করতে হয়েছে শান মাসুদের দলকে। যা নিয়ে সমালোচনার ঝড় বইছে। শাহিদ আফ্রিদি থেকে শুরু করে রামিজ রাজা, পাক দলের কড়া নিন্দা করেছেন প্রত্যেকে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে আপাতত ৮ নম্বরে রয়েছে পাকিস্তান। অঙ্ক বলছে, বাংলাদেশের কাছে রাওয়ালপিণ্ডি টেস্টে হারের পরেও ফাইনালে যেতে পারে পাকিস্তান। কিন্তু বাবর আজমদের পক্ষে প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা কোন অঙ্কে সম্ভব?

বাংলাদেশের বিরুদ্ধে আরও একটি টেস্ট ম্যাচ রয়েছে পাকিস্তানের। তারপর ঘরের মাঠে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। এরপর পাকিস্তান যাবে দক্ষিণ আফ্রিকা সফরে। খেলবে ২টি টেস্ট ম্যাচ। বাকি সব টেস্ট জিতলে তারা ৭০.২৪ শতাংশ জয়ের হার নিয়ে শেষ করবে। তাহলেই WTC ফাইনাল খেলা কার্যত নিশ্চিত।

ভারত ও অস্ট্রেলিয়া বছরের শেষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। সেই সিরিজে যারা জিতবে, ফাইনালের দিকে এগিয়ে যাবে অনেকটাই। তবে আর একটি টেস্টেও হারলে পাকিস্তানের ফাইনালে খেলার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে। আপাতত পাকিস্তানের জয়ের শতকরা হার ৩০.৫৬। ভারত যদি তাদের বাকি ১০ টেস্টের ৮টি জিতে যায়, তাহলে পাকিস্তানের পক্ষে তাদের পেরিয়ে যাওয়া অসম্ভব। বাকি সাত টেস্টের ৬টি জিতলে অস্ট্রেলিয়ারও জায়গা পাকা। পাকিস্তানকে সব ম্যাচ জেতার পাশাপাশি তাই তাকিয়ে থাকতে হবে বাকি দলের ফলাফলের দিকেও।         

আরও পড়ুন: ঘরের মাঠই চেনে না, বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তান ক্রিকেট দলকে তুলোধনা আফ্রিদির

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget