এক্সপ্লোর

IND vs ENG 2nd Test: যশস্বীর দ্বিশতরান, বল হাতে বুমরার ছয় উইকেট, দ্বিতীয় দিন শেষে চালকের আসনে ভারত

India vs England 2nd Test: দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারত ১৭১ রানে এগিয়ে রয়েছে

বিশাখাপত্তনম: প্রথম দিনের শেষে যশস্বীর (Yashasvi Jaiswal) অনবদ্য শতরানে ভর করে ৬ উইকেটের বিনিময়ে ৩৩৬ রান তুলেছিল ভারত (IND vs ENG 2nd Test)। ম্যাচের দ্বিতীয় দিনের শেষেও ভারতীয় দলের দাপট অব্যাহত। আপাতত ইংল্যান্ডের থেকে ১৭১ রানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের এই সুবিশাল লিডের সৌজন্যে মূলত ২ জন। ব্যাট হাতে এদিন নিজের কেরিয়ারের প্রথম টেস্ট ডবল সেঞ্চুরি হাঁকান যশস্বী। অপরদিকে বল হাতে বুমরার (Jasprit Bumrah) ৬ উইকেটের সৌজন্যে ইংল্যান্ডে ব্যাটিংয়ে ধ্বস নামে।

দিনের শুরুতে যশস্বী এবং অশ্বিন ভারতের হয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান। তবে ১০১তম ওভারে অশ্বিনকে আউট করে এই পার্টনারশিপ ভাঙেন অ্যান্ডারসন। তবে তরুণ যশস্বী নিজের দুরন্ত ইনিংস চালিয়ে যান। ২৯০ বলে ২০৯ রানের অনবদ্য ইনিংসটি আসে ২২ বছর বয়সী ওপেনারের ব্যাট থেকে। তাঁকে সাজঘরে ফেরান অ্যান্ডারসন। ভারতীয় দল ৪০০ রানের গণ্ডি পার করার আগেই অল আউট হয়ে যায়। অ্যান্ডারসনের পাশাপাশি শোয়েব বশির ও রেহান আমেদ ৩টি করে উইকেট নিয়ে ভারতকে ৩৯৬ রানে অলআউট করে দেন।

ইংল্যান্ডের ২ ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি দলের হয়ে শুরুটা খুবই ভালভাবে করেন। মাত্র ৮.৩ ওভারে ৫০ রানের গণ্ডি পার করে ফেলে ইংল্যান্ড। অবশেষে কুলদীপ যাদব ডাকেটকে ১৭ রানে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন। সঙ্গীকে হারিয়েও ক্রলি কিন্তু নিজের আগ্রাসী মেজাজেই ব্যাটিং করতে থাকেন। মাত্র ৫২ বলে নিজের অর্ধ শতরান পূরণ করেন তিনি। গত ম্যাচের শতরানকারী অলি পোপ ও ক্রলি দ্বিতীয় উইকেটে ৫৫ রান যোগ করেন। ছন্দে দেখানো ক্রলি অক্ষর পটেলের বলে ৭৬ রানে আউট হন।

এরপর বুমরা জো রুট এবং পোপ উভয়কেই স্বল্প রানের ব্যবধানে ফিরিয়ে ভারতে জোড়া সাফল্য এনে দেন। ১৩৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। স্টোকস এবং বেয়ারস্টো দ্বিতীয় সেশনে যাতে আর কোনও উইকেট না পড়ে তা সুনিশ্চিত করেন। তৃতীয় সেশনের শুরুতেই বেয়ারস্টোকে ২৫ রানে ফিরিয়ে বুমরা ফের একবার ভারতকে সাফল্য এনে দেয়। এরপর কুলদীপ যাদব বেন ফোকসকে ৬ রানে বোল্ড করেন। চাপের মুখে স্টোকস এবং হার্টলি ৪৭ রানের পার্টনারশিপ গড়েন। ইংল্যান্ড অধিনায়ক স্টোকসের ব্যাট থেকে আসে ৪৭ রানের ইনিংস। শেষমেশ ২৩৯ রানে শেষ হয় তাঁদের ব্যাটিং। ৬ উইকেট পান বুমরা। এই ৬ উইকেটের সুবাদেই টেস্টে ১৫০ উইকেটের গণ্ডি পার করে ফেললেন ভারতের তারকা ফাস্ট বোলার। 

বল হাতে বুমরার ৬ এবং কুলদীপের ৩ উইকেটে ভর করে ইংল্যান্ডকে ২৫৩ রানে বেঁধে রাখে ভারত। দিন শেষে ভারত বিনা উইকেটে ২৮ রান যোগ করেছে। আপাতত রোহিত ১৩ এবং যশস্বী ১৫ রানে ক্রিজ়ে উপস্থিত রয়েছেন। দিনের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২৮। প্রথম ইনিংসের মতো যশস্বী ফের একবার ব্যাট হাতে জ্বলে ওঠেন না মিডল অর্ডার ব্যাটাররা টিম ইন্ডিয়ার হয়ে দাপট দেখান, সেই দিকেই সকলের নজর থাকবে।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Yashasvi Jaiswal : মারকাটারি ডাবল সেঞ্চুরি, প্রশংসার বন্যা, তবু কনিষ্ঠতম হিসাবে দ্বিশতরানের রেকর্ড রইল অধরাই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget