এক্সপ্লোর

Cristiano Ronaldo: ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অনুশীলন মাঠে রোনাল্ডো

Cristiano Ronaldo Manchester United Future: খবর অনুযায়ী, ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে নিজের ভবিষ্য়ৎ নিয়েই আজই আলোচনায় বসছেন রোনাল্ডো এবং এজেন্ট জর্জ মেন্ডেস।

ম্যাঞ্চেস্টার: গত মরসুমে প্রিমিয়র লিগে চূড়ান্ত হতাশজনক ষষ্ঠ স্থানে শেষ করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। ফলে আসন্ন মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ নয়, বরং ইউরোপা লিগে খেলতে হবে রেড ডেভিলসদের। এর জেরেই বহুদিন ধরে ক্লাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা শোনা যাচ্ছিল। তবে দ্রতই সেইসব জল্পনা সমাপ্ত হতে পারে।

সোমবার (২৫ জুলাই) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যাঞ্চেস্টার এসে আসেন। এরপর মঙ্গলবার সকালে ক্লাবের অনুশীলন মাঠ ক্যারিংটনে এজেন্ট জর্জ মেন্ডেসের সঙ্গে গাড়ি করতে ঢুকতে দেখা যায় রোনাল্ডোকে। খবর অনুযায়ী, ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে নিজের ভবিষ্য়ৎ নিয়েই আজই আলোচনায় বসছেন রোনাল্ডো এবং জর্জ মেন্ডেস। এই বৈঠকের পরেই রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটতে পারে বলে মনে করে হচ্ছে। সূত্রের খবর ম্যান ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনও এই বৈঠকে উপস্থিত থাকবেন এবং তিনিও নাকি ইতিমধ্যেই ক্যারিংটনে চলে এসেছেন।

গত মরসুমে শোরগোল ফেলে দিয়ে নিজের প্রাক্তন ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন রোনাল্ডো। ব্যক্তিগতভাবে তিনি মন্দ পারফর্ম না করলেও, ক্লাব চূড়ান্ত ব্যর্থ হয়। সেই থেকেই জল্পনার শুরু। এরপর এবারের প্রাকমরসুমেও দলের সঙ্গে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে উপস্থিত ছিলেন না রোনাল্ডো। পারিবারিক কারণে তিনি প্রাক মরসুমে যাননি বলে জানানো হয়। তবে তাতে তার ভবিষ্য়ৎ ঘিরে জল্পনা কমেনি।

দলের কোচ এরিক টেন হাগও (Erik Ten Hag) রোনাল্ডোর বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত নন। তিনি জানান এতদিন ব্যক্তিগতভাবে অনুশীলনের পর রোনাল্ডো মঙ্গলবার থেকেই ক্লাবের হয়ে অনুশীলনে নামবেন। তবে এখনও অবধি তাকে অনুশীলনে অন্তত দেখা যায়নি। এরই মধ্যে অ্যাটলেটিকো মাদ্রিদ রোনাল্ডোকে আসন্ন মরসুমের জন্য দলে নিতে আগ্রহী বলে জল্পনা শোনা যাচ্ছে। প্রসঙ্গত, আজই ম্যান ইউনাইটেডের দুই নতুন তারকা লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিশ্চিয়ান এরিকসেনেরও প্রথমবার অনুশীলনে নামার কথা।

আরও পড়ুন: বার্সেলোনায় ফিরতে পারেন মেসি! ইঙ্গিতবাহী মন্তব্য সভাপতির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget