এক্সপ্লোর

Cristiano Ronaldo Ban: মাঠে নামার আগেই নির্বাসন, আল নাসরের হয়ে দুই ম্যাচ খেলতে পারবেন না রোনাল্ডো?

Cristiano Ronaldo: এভারটনের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পরাজয়ের পরেই এক সমর্থকের হাত থেকে ফোন ফেলে দেওয়ায় রোনাল্ডোকে দুই ম্যাচের জন্য নির্বাসিত করে এফএ।

রিয়াদ: সদ্যই সরকারিভাবে সৌদি আরবের ক্লাব আল নাসরে (AL Nassr) যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তাঁকে রাজকীয় ভঙ্গিমায় স্বাগত জানায় আল নাসর ক্লাব কর্তৃপক্ষ, সমর্থকরা। অধীর আগ্রহে সকলেই নতুন ক্লাবের হয়ে রোনাল্ডোর মাঠে নামার অপেক্ষায় রয়েছে। তবে আল নাসরের হয়ে রোনাল্ডোর অভিষেক ম্যাচ দেখার জন্য অনুরাগীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।

দুই ম্যাচের নির্বাসন

রোনাল্ডোকে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) দুই ম্যাচের জন্য নির্বাসিত করেছিল। নভেম্বরে এভারটনের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পরাজয়ের পর সাজঘরে ফেরার পথে এক সমর্থকদের হাতে থাকা ফোন ঝাপটা দিয়ে মাটিতে ফেলে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই ঘটনার প্রবল সমালোচনাও হয়। ইংল্যান্ডের ফুটবল পরিচালনার দায়িত্বে থাকা এফএ রোনাল্ডোকে দুই ম্যাচের জন্য নির্বাসিত করে। ক্লাব ও লিগ বদলালেও উঠছে না নির্বাসন। আল নাসরের সঙ্গে যুক্ত এক আধিকারিক জানান, লিগ ও দল বদলালেও রোনাল্ডোর নির্বাসন অব্যাহত থাকবে।

তিনি বলেন, 'এই নির্বাসন সরকারিভাবে ওঁর নাম নথিভুক্ত হয়ে যাওয়ার পরেই লাগু হবে।' প্রসঙ্গত, রোনাল্ডোর সঙ্গে খবর অনুযায়ী ২০০ মিলিয়ন ইউরোর চুক্তি স্বাক্ষর করে ফেললেও, আল নাসরে লিগে খেলার জন্য রোনাল্ডোর নাম নথিভুক্ত করতে পারেনি। আল নাসরের হয়ে ইতিমধ্যেই লিগ সর্বাধিক আট জন বিদেশি খেলোয়াড় খেলছেন। তাই তাঁদের মধ্যে কারুর নাম না বাদ না দিলে, রোনাল্ডোকে আল নাসর নথিভুক্ত করতে পারবে না। তবে শোনা যাচ্ছে আজই রোনাল্ডোর নাম নথিভুক্ত করা হতে পারে। যদিও কার জায়গায় রোনাল্ডোর নাম নথিভুক্ত করা হবে, সেই বিষয়ে কিছুই জানা যায়নি। 

ছয়ই লক্ষ্য

কাল শনিবার, ওড়িশা এফসির বিরুদ্ধে আইএসএলে নিজেদের ১২ নম্বর ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। এই ম্যাচে মাঠে নামার আগেই এ মরসুমে দলের লক্ষ্যটা স্পষ্ট করে দিলেন তারকা ফরোয়ার্ড ক্লেটন সিলভা (Cleiton Silva)। ব্রাজিলিয়ান তারকা আশাবাদী যে ইস্টবেঙ্গল প্রথম ছয়ের মধ্যে থেকেই মরসুম শেষ করতে পারে। তবে তার জন্য আগামী কয়েকটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন ক্লেটন।

সাত গোল করে যুগ্মভাবে লিগের সর্বোচ্চ গোলদাতা ক্লেটন বলেন, 'লিগ তালিকায় প্রথম ছয়ের মধ্যে শেষ করাটাই আমাদের লক্ষ্য। অনেকেই মনে করেন না যে আমদের পক্ষে এমনটা করা সম্ভব নয়। তবে আমরা যদি পরবর্তী দুই, তিন ম্যাচে পয়েন্ট সংগ্রহ করতে পারি, তাহলে নিজেদের লক্ষ্যে পৌঁছনোটা কিন্তু অসম্ভব নয়।' ক্লেটনের সাত গোল সত্ত্বেও লাল হলুদ, ১১টির মধ্যে মাত্র চারটি ম্যাচ জিতেছে এবং বাকি সাতটি ম্যাচে পরাজিত হয়েছে। ছয়ে থাকা ওড়িশা এফসির থেকে আপাতত সাত পয়েন্ট পিছিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। তবে ওড়িশার থেকে একটি ম্যাচও কম খেলেছে স্টিফেন কনস্ট্যানটাইনের ছেলেরা।

ক্লেটনের দাবি মরসুমের ১১টি ম্যাচ হয়ে গেলেও এখনও ইস্টবেঙ্গল নিজেদের সেরা একাদশ খুঁজে পায়নি। 'এই দলে প্রচুর নতুন খেলোয়াড় রয়েছে যাদের বেশিরভাগই তরুণ। ওদের অভিজ্ঞতার অভাব রয়েছে। দলের ভারসাম্য বজায় রাখাটা খুবই কঠিন। ১১ জন খেলোয়াড়কে হুট করে মাঠে নামিয়ে দিয়ে সাফল্য পাওয়াটা খুবই কষ্টকর। আমরা এখনও সেরা একাদশ খুঁজছি এবং তারা যাদে ধারাবাহিকভাবে পারফর্ম করে তার জন্য খাটছিও বটে।' বলেন ক্লেটন।

আরও পড়ুন: ভারতের পরাজয় সত্ত্বেও বিধ্বংসী অর্ধশতরানে নতুন ইতিহাস গড়লেন অক্ষর

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget