এক্সপ্লোর

Cristiano Ronaldo: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে অর্থ উপার্জনের তালিকায় শীর্ষে রোনাল্ডো, কত নম্বরে রয়েছেন কোহলি?

Virat Kohli: ভারতীয় হিসাবে বিরাট কোহলিই সবথেকে বেশি উপার্জন করে থাকেন বলে সমীক্ষায় জানা গিয়েছে।

নয়াদিল্লি: গোটা বিশ্বজুড়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ভক্তসংখ্যার কমতি নেই। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে রোনাল্ডোর ফলোয়ারের সংখ্যা বাকি সকলের থেকে বেশি। তিনি ইনস্টায় ৬০০ মিলিয়ন ফলোয়ারের দোরগোড়ায় রয়েছেন। এবার এক সমীক্ষার বিচারে ইনস্টাগ্রাম থেকে পোস্টপিছু আয়ের বিচারেও তিনি শীর্ষে রয়েছেন।

সম্প্রতি এক সমীক্ষা ছয় বছরের পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্বের সবথেকে বেশি বেতনপ্রাপ্ত অ্যাথলিট হয়েছিলেন। সৌদি আরবের ক্লাব আল নাসরে  বিশাল অঙ্কে যোগ দেওয়ার সুবাদেই তিনি এই স্থান ফিরে পেয়েছেন। তবে ইনস্টাগ্রামের ক্ষেত্রে রোনাল্ডো কিন্তু একচেটিয়া আধিপত্য বজায় রেখেছেন। এই নিয়ে টানা তিন বছর রোনাল্ডোই ইনস্টাগ্রাম থেকে পোস্টপিছু আয়ের বিচারে শীর্ষে রইলেন। সমীক্ষা অনুযায়ী পতুর্গিজ মহাতারকা ইনস্টাগ্রাম পোস্টপিছু প্রায় ২৬ কোটি ৭৩ লক্ষ টাকা পান। 

রোনাল্ডোর ধারকাছে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিই (Lionel Messi) রয়েছেন। আর্জেন্তাইন মহাতারকা মেসি পোস্টপিছু প্রায় ২১ কোটি ৫২ লক্ষ টাকা করে পান। এই অঙ্কের অর্থ যে শুধু বাকি ক্রীড়াবিদদের থেকে প্রাপ্ত অর্থের থেকে বেশি তাই নয়, রোনাল্ডো, মেসি এই অঙ্কের নিরিখে সেলেনা গোমেস, ডোয়েন জনসনদেরও পিছনে ফেলে দিয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টপিছু প্রাপ্ত অর্থের নিরিখে প্রথম ২০ জনের মধ্যে আর কেবল দুই ক্রীড়াবিদই রয়েছেন। এঁরা হলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) এবং ব্রাজিলিয়ান ফুটবল দলের মহাতারকা নেমার জুনিয়র।

খবর অনুযায়ী কোহলি ইনস্টাগ্রাম পোস্টপিছু প্রায় ১১ কোটি ৪৫ লক্ষ টাকা আয় করেন। প্রসঙ্গত, নেমার পোস্টপিছু তাঁর প্য়ারিস সঁ জরমঁ সতীর্থ কিলিয়ান এমবাপের প্রায় দ্বিগুণ অর্থ পান। যে সংস্থার তরফে এই সমীক্ষা করা হয়, তার প্রধান গোটা বিষয়ে নিজের মতামত জানাতে গিয়ে বলেন, 'প্ল্যাটফর্মের আয় প্রতিবছর যেভাবে বৃদ্ধি পায়, তা আমায় অবাক করে দেয়। তবে তার থেকেও অবাক করা বিষয় হল কিছু ক্রীড়াবিদরা ধারাবাহিকভাবে এই তালিকার শীর্ষে থাকেন। মেসি, রোনাল্ডো শুধু ফুটবলের মাঠই নয়, সোশ্যাল মিডিয়াও দাপিয়ে বেড়ান। ওরা ব্যক্তিগত ব্র্যান্ডিং এবং তার ফলে যে সাধারণ জনগণের ওপর যে প্রভাব সৃষ্টি করা সম্ভব, তার সুস্পষ্ট উদাহরণ।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন কে? ঘোষণা হয়ে গেল শুক্রবার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget