এক্সপ্লোর

আরসিবি-কে ৬ উইকেটে হারিয়ে প্লে-অফের দিকে এগিয়ে গেল সিএসকে

পুণে: লড়াইটা ছিল ভারতীয় দলের প্রাক্তন ও বর্তমান অধিনায়কের। সেখানে অভিজ্ঞতারই জয় হল। লো-স্কোরিং ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সহজেই ৬ উইকেটে হারিয়ে দিল মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। এই জয়ের ফলে প্লে-অফের খুব কাছে পৌঁছে গেল সিএসকে। পরের চারটি ম্যাচের মধ্যে একটিতে জয় পেলেই প্লে-অফের যোগ্যতা অর্জন করে ফেলবেন ধোনিরা। অন্যদিকে, এই ম্যাচে হেরে বিরাটদের প্লে-অফে যাওয়া আরও কঠিন হয়ে গেল। আজ টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ধোনি। তাঁর এই সিদ্ধান্ত ঠিক বলে প্রমাণিত হয়। আরসিবি-র বিখ্যাত ব্যাটিং লাইনআপ এই ম্যাচে পুরোপুরি ব্যর্থ। ব্রেন্ডন ম্যাকালাম (৫), বিরাট (৮), এবি ডিভিলিয়ার্সরা (১) রান পাননি। লড়াই করেন বাঁ হাতি ওপেনার পার্থিব পটেল (৫৩) ও টিম সাউদি (৩৬ অপরাজিত)। এই দুই ব্যাটসম্যান ছাড়া আর কেউ দু’অঙ্কের রান পাননি। রবীন্দ্র জাডেজা তিনটি ও হরভজন সিংহ দু’টি উইকেট নেন। শেষপর্যন্ত ৯ উইকেটে ১২৭ রান করে আরসিবি। রান তাড়া করতে নেমে চেন্নাইয়ের বিশেষ অসুবিধা হয়নি। মাঝের ওভারগুলিতে পরপর কয়েকটি উইকেট নিয়ে লড়াইয়ে ফেরার চেষ্টা করেন উমেশ যাদবরা। তবে ধোনি (৩১ অপরাজিত) ও ডোয়েন ব্র্যাভো (১৪ অপরাজিত) দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৪ উইকেট হারিয়েই ১৮ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় চেন্নাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget