এক্সপ্লোর

Avinash Mukund Wins Silver: ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পদকের অভিযান, স্টিপলচেজে রুপো অবিনাশের

CWG 2022: পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজে ভারতের অবিনাশ মুকুন্দ সাবল (Avinash Mukund Sable) রুপো জিতেছেন।

বার্মিংহাম: কমনওয়েলথ গেমসের (CWG 2022) ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের পদকের দৌড় চলছে। পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজে ভারতের অবিনাশ মুকুন্দ সাবল (Avinash Mukund Sable) রুপো জিতেছেন। ৮ মিনিট ১১.২০ সেকেন্ডে ৩ হাজার মিটার সম্পূর্ণ করেন অবিনাশ। যা জাতীয় রেকর্ডও। সোনা জিতেছেন কিনিয়ার আব্রাহাম কিবিবোট। ব্রোঞ্জও গিয়েছে কিনিয়ার ঝুলিতে। জিতেছেন ওমোস সীরম।

বক্সারদের দাপট

ভারোত্তোলকদের পর বার্মিংহামে (Birmingham) ভারতীয় বক্সারদের দাপট। নীতুর পর এবার ফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করে ফেললেন অমিত পাংহালও (Amit Panhal)।

পুরুষদের ৪৮-৫১ কেজি ফ্লাইওয়েট বক্সিংয়ের সেমিফাইনালে জাম্বিয়ার প্যাট্রিক চাইনেম্বাকে ৫-০ ব্যবধানে হারালেন অমিত। প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি ভারতীয় বক্সার। 

ফাইনালে নীতুও

কমনওয়েলথ গেমসের (CWG 2022) বক্সিংয়ে মহিলাদের মিনিমামওয়েট (৪৫-৪৮ কেজি) বিভাগের সেমিফাইনালে কানাডার প্রিয়ঙ্কা ধিলঁর মুখোমুখি হয়েছিলেন ভারতের নীতু (Nitu)। ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেলেন তিনি। সেই সঙ্গে বক্সিংয়ে একটি পদক নিশ্চিত করে ফেললেন।

কমনওয়েলথ গেমসে (CWG 2022) ইতিহাস প্রিয়ঙ্কা গোস্বামীর (Priyanka Goswami)। ভারতের প্রথম মহিলা রেসওয়াকার হিসাবে পদক জিতলেন তিনি। শনিবার ১০ হাজার মিটার রেস ওয়াকে রুপো জিতলেন ভারতীয় অ্যাথলিট। তাঁর আগে ভারতের কোনও মহিলা রেসওয়াকে পদক পাননি। সে দিক থেকে উদাহরণ তৈরি করলেন প্রিয়ঙ্কা। তাঁর আগে ভারতীয় অ্যাথলিটদের মধ্যে একমাত্র হরমিন্দর সিংহ রেসওয়াকে ব্রোঞ্জ জিতেছিলেন।

শনিবার প্রিয়ঙ্কার হাত ধরে চলতি কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে ২৭তম পদক এল। ব্যক্তিগত সেরা ফল করলেন প্রিয়ঙ্কা। ৪৯ মিনিট ৩৮ সেকেন্ডে ১০ হাজার মিটার সম্পূর্ণ করলেন প্রিয়ঙ্কা। এর আগে লং জাম্পে মুরলী শ্রীশঙ্কর ও হাই জাম্পে তেজস্বীন শঙ্কর পদক জিতেছিলেন। প্রিয়ঙ্কার হাত ধরে অ্যাথলেটিক্সে তিনটি পদক এল ভারতের ঝুলিতে ।

আরও পড়ুন: পদক নিশ্চিত করার হাতছানি, সেমিতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

সেরা শিরোনাম

Mohd Hafizuddin Roslin: ভয়াবহ বাইক দুর্ঘটনার কবলে কমনওয়েলথে সোনাজয়ী, কেটে বাদ দিতে হল ডানহাত
ভয়াবহ বাইক দুর্ঘটনার কবলে কমনওয়েলথে সোনাজয়ী, কেটে বাদ দিতে হল ডানহাত
NZ vs IND: লাঞ্চের পরে হু হু করে পড়ল উইকেট, ৩৬৮ রানে গুটিয়ে গেল কিউয়ি ইনিংস, ৪ উইকেট পেলেন বুমরা
NZ vs IND: লাঞ্চের পরে হু হু করে পড়ল উইকেট, ৩৬৮ রানে গুটিয়ে গেল কিউয়ি ইনিংস, ৪ উইকেট পেলেন বুমরা
NZ vs IND Live: লাঞ্চের পরেই একের পর এক তিন সাফল্য ভারতের, ৩৫০-র গণ্ডি পার করতে পারবে নিউজ়িল্যান্ড?
লাঞ্চের পরেই একের পর এক তিন সাফল্য ভারতের, ৩৫০-র গণ্ডি পার করতে পারবে নিউজ়িল্যান্ড?
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget