এক্সপ্লোর

CWG 2022, Boxing: সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ নিয়েই খুশি থাকতে হল জেসমিনকে

CWG 2022: অবশ্য জেসমিন হতাশ করলেও, নিজেদের সেমিফাইনাল ম্যাচ জিতে ভারতের হয়ে পদক নিশ্চিত করে ফেলেছেন দুই বক্সার অমিত পাংহাল ও নীতু।

বার্মিংহাম: মহিলাদের ৬০ কেজি বিভাগের (লাইটওয়েট) সেমিফাইনালে পরাজিত হলেন জেসমিন লাম্বোরিয়া (Jasmine Lamboriya)। ইংল্যান্ডের গেম্মা পেইজ রিচার্ডসনের বিরুদ্ধে পরাজিত হলেন ভারতীয় বক্সার।

হতাশ করলেন জেসমিন

প্রথম রাউন্ডেই ইংরেজ বক্সারের কয়েকটি ঘুষি সঠিক ঠিকানায় থাকায় স্পিল্ট সিদ্ধান্তে পিছিয়ে পড়েন জেসমিন। দ্বিতীয় রাউন্ডেও একই ছবি। তিন বিচারক তাঁর বিরুদ্ধেই সিদ্ধান্ত দেন। তৃতীয় রাউন্ডে কামব্যাক করতে হলে আগ্রাসী মেজাজে শুরু থেকেই বক্সিং করতে হত ভারতীয়কে। তবে তিনি তা পারেননি। ফলে ২-৩ ম্যাচ হারেন জেসমিন। এই পরাজয়ের ফলে শেষমেশ ব্রোঞ্জ পদকই জুটল তাঁর কপালে। অবশ্য জেসমিন হতাশ করলেও, নিজেদের সেমিফাইনাল ম্যাচ জিতে ভারতের হয়ে পদক নিশ্চিত করে ফেলেছেন দুই বক্সার অমিত পাংহাল ও নীতু।

পদক নিশ্চিত নীতু, অমিতের

পুরুষদের ৪৮-৫১ কেজি ফ্লাইওয়েট বক্সিংয়ের সেমিফাইনালে জাম্বিয়ার প্যাট্রিক চাইনেম্বাকে ৫-০ ব্যবধানে হারালেন অমিত। প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি ভারতীয় বক্সার। কমনওয়েলথ গেমসের বক্সিংয়ে মহিলাদের মিনিমামওয়েট (৪৫-৪৮ কেজি) বিভাগের সেমিফাইনালে কানাডার প্রিয়ঙ্কা ধিলঁর মুখোমুখি হয়েছিলেন ভারতের নীতু। তিনিও নিজের ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গিয়েছেন। এর জেরে আজই বক্সিংয়ে ভারতের হয়ে জোড়া পদক নিশ্চিত হয়ে গেল।

লন বলে ইতিহাস ভারতীয় পুরুষ দলের। পুরুষদের ফোরস ফাইনালে নর্দার্ন আয়ার্ল্যান্ডের কাছে হেরে গেলেন ভারতীয় অ্যাথলিটরা। সোনার স্বপ্ন হয়তো অধরা থাকল। কিন্তু রুপো পেল ভারত। লন বলে ভারতীয় পুরুষ দলের প্রথম পদক। ভারতীয় দলের প্রতিনিধিত্ব করছিলেন সুনীল বাহাদুর (লিড), নভনীত সিংহ (সেকেন্ড), চন্দন কুমার সিংহ (থার্ড) ও দীনেশ কুমার (স্কিপ)। এবারের কমনওয়েলথ গেমসে  লন বলে এটা ভারতের দ্বিতীয় পদক। ফাইনালে নর্দার্ন আয়ার্ল্যান্ড ১৮-৫ ব্যবধানে হারিয়ে দেয় ভারতকে। ১৯৯৮ সালে কমনওয়েলথ গেমসে শেষবার লন বলে সোনা জিতেছিল নর্দার্ন আয়ার্ল্যান্ড। এরপর ফের সোনা জিতল এবার।

আরও পড়ুন: প্রথম সোনা জয়ের দিকে আরও একধাপ এগোলেন সিন্ধু, পিছিয়ে পড়েও পৌঁছলেন সেমিফাইনালে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget