এক্সপ্লোর

CWG 2022, Triple Jump: প্রথম ভারতীয় ট্রিপল জাম্পার হিসাবে সোনা জয় এল্ডহোসের, রুপো পেলেন আব্দুল্লা

Eldhose Paul: ১৭.০৩ মিটার লাফিয়ে সোনা জিতলেন এল্ডহোস।

বার্মিংহাম: কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) ইতিহাস তৈরির কাজ অব্য়াহত। কিছুক্ষণ আগেই বক্সিংয়ে সোনা জিতেছিলেন নীতু ও অমিত পাংহাল। এবার ভারতকে সোনা এনে দিলেন এল্ডহোস পাল (Eldhose Paul)।

ইতিহাস এল্ডহোসের

পুরুষদের ট্রিপল জাম্পে কমনওয়েলথ গেমসের ইতিহাসে ভারতকে ট্রিপল জাম্পে প্রথম সোনা জেতালেন এল্ডহোস পাল। তিনি ১৭.০৩ মিটার লাফিয়ে ট্রিপল জাম্পে সোনা জিতলেন। ইতিহাস গড়ার কাজ কিন্তু কমনওয়েলথ গেমসের আগে থেকেই শুরু করে দিয়েছিলেন এল্ডহোস পাল। তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ফাইনালে কোয়ালিফাই করেছিলেন। সেখানেও প্রথম ভারতীয় ট্রিপল জাম্পার হিসাবেই ফাইনালে নামার কৃতিত্ব অর্জন করেছিলেন এল্ডহোস। ১৬.১৮ মিটারের লাফ দিয়েছিলেন ভারতীয় তারকা। এবার কমনওয়েলথে নেমে এল সোনা।

রুপোও এল ভারতের ঘরে

তবে এল্ডহোক একা নন। ট্রিপল জাম্পে আরেক ভারতীয়ও দারুণ পারফর্ম করে দ্বিতীয় স্থানে শেষ করেন। অল্পের জন্য় সোনা হাতছাড়া হয় আব্দুল্লা আবুবাকেরের (Abdulla Aboobacker)। তিনি ১৭.০২ মিটার লাফিয়ে রুপো জিতলেন। মাত্র তৃতীয় ভারতীয় হিসাবে ট্রিপল জাম্পে ১৭ মিটারের গণ্ডি পার করার কৃতিত্ব গড়েন আব্দুল্লা। এই বিভাগে অংশগ্রহণ করা তৃতীয় ভারতীয় প্রবীণ চিত্রাভেল একটুর জন্য পোডিয়াম ফিনিশ করতে পারলেন না। তিনি চতুর্থ স্থানে শেষ করেন। তাঁর লাফে তিনি ১৬.৮৯ মিটার অতিক্রম করেছিলেন প্রবীণ। তিনি সফল হলে একেবারে অল ইন্ডিয়া পোডিয়াম দেখা যেত ট্রিপল জাম্পে। বদলে তৃতীয় হলে বারমুডার জা-নাই পেরিনচিফ।

নাইজেরিয়ার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে কমনওয়েলথের প্যারা টেবিল টেনিস ইভেন্টে সোনা জয় ভাবিনা পটেলের। টোকিও প্যারালিম্পিক্সে রুপো জিতেছিলেন। সেখানে সোনা না জিততে পারার আক্ষেপ পুষিয়ে দিলেন কমনওয়েথ গেমসের মঞ্চ থেকে। প্যারা টেবিল টেনিসের মহিলাদের ৩-৫ সিঙ্গলসের ফাইনালে নাইজেরিয়ার ক্রিস্টিয়ানাকে ১২-১০, ১১-২, ১১-৯ পয়েন্টের ব্যবধানে স্ট্রেট সেটে হারিয়ে দেন ভাবিনা। প্যারা টিটিতে ব্রোঞ্জ এনেছেন সোনালবেন মনুভাই পটেলের।

আরও পড়ুন: কয়েক মিনিটের ব্যবধানে জোড়া সোনা, নীতুর পর এবার স্বর্ণপদক জিতলেন বক্সার অমিত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget