এক্সপ্লোর

CWG 2022: বক্সিং থেকে সপ্তম পদক নিশ্চিত, সেমিফাইনালে প্রবেশ করলেন রোহিত

CWG 2022, Boxing: বৃহস্পতিবারটা ভারতীয় বক্সারদের জন্য দুর্দান্ত কাটল। রোহিতের পাশাপাশি অভিজ্ঞ অমিত পাংহাল, সাগর আহলওয়াত, জেসমিন লাম্বোরিয়াও এদিন নিজেদের ম্যাচ জিতে ভারতের হয়ে পদক সু্নিশ্চিত করেন।

বার্মিংহাম: চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) বক্সিং থেকে আরও এক পদক সুনিশ্চিত করে ফেলল ভারত। ৬৭ কেজি বিভাগে দাপুটে পারফরম্যান্সে সেমিফাইনালে নিজের জায়গা পাকা করলেন রোহিত টোকাস (Rohit Tokas)। রোহিত জেতায় কমনওয়েলথে বক্সিং থেকে সপ্তম পদক সুনিশ্চিত করে ফেলল ভারত।

সদ্য় ২৯-এ পা দেওয়া ভারতীয় বক্সার রোহিত, ৫-০ হারান নিউয়ি-এর জাভিয়ের মাটটা'আফা-ইকিনোফোকে। অলিম্পিক পদকজয়ী লভলিনা বড়গোঁহাই হতাশাজনকভাবে কোয়ার্টার ফাইনাল থেকেই হেরে বিদায় নিলেও, বৃহস্পতিবারটা ভারতীয় বক্সারদের জন্য দুর্দান্ত কাটল। অভিজ্ঞ অমিত পাংহাল তো ছিলেনই, পাশাপাশি তরুণ সাগর আহলওয়াত (Sagar Ahlawat), জেসমিন লাম্বোরিয়াও এদিন নিজেদের ম্যাচ জিতে ভারতের হয়ে পদক সু্নিশ্চিত করেন।

রক্তে বক্সিং

ঠাকুরদা হাওয়া সিংহ ছিলেন দেশের একমাত্র বক্সার যিনি এশিয়াদের মঞ্চে টানা সোনা জিতেছিলেন। বক্সিং যে তাঁর রক্তেই ছিল। এবার পারিবারিক সেই ঐতিহ্য বজায় রাখলেন জেসমিন লাম্বোরিয়া। মহিলাদের ৬০ কেজি লাইটওয়েট বিভাগে ব্রোঞ্জ নিশ্চিত করলেন তিনি। নিউজিল্য়ান্ডের প্রতিপক্ষ ট্রয় গার্টনের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন জেসমিন। কোয়ার্টার ফাইনালে পুরো ম্যাচেই একাধিপত্য বজায় রেখে ম্যাচে জয় ছিনিয়ে নিলেন জেসমিন। 

দুরন্ত অমিত

পুরুষদের ৫১ কেজির কোয়ার্টার ফাইনালে স্কটল্যান্ডের লেনন মুলিগানের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে ৫-০ ব্যবধানে জয় পেয়ে সেমিতে উঠে গেলেন অমিত পাংহাল। এদিন শুরু থেকেই দুইজনেই আক্রমণাত্মক ছিলেন। কিন্তু ট্যাকটিকাল কিছু বিষয়ে অমিত অনেকটাই এগিয়ে ছিলেন স্কটল্যান্ডের প্রতিদ্বন্দ্বীর তুলনায়। আর সেখানেই বাজিমাত করেন তিনি।

অভিষেকেই বাজিমাত

তবে সকল বক্সারদের মধ্যে সম্ভবত সবথেকে বেশি প্রভাবিত করেছেন ২২ বছরের তরুণ সাগর আহলওয়াত। হেভিওয়েট বিভাগে তিনি কেডি এভান্সকে ৫-০ হারিয়ে দেন। মাত্র পাঁচ বছর আগেই বক্সিং শুরু করেছিলেন সাগর। এবারে কমনওয়েলথ গেমসেই  ঘটেছে তাঁর আন্তর্জাতিক অভিষেক। প্রথম টুর্নামেন্টেই সাগরের স্বপ্নের দৌড় অব্যাহত। সেমিফাইনালে তিনি নাইজিরিয়ার ইফিয়ানি অনইয়েকওয়েরের মুখোমুখি হবেন।

আরও পড়ুন: 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget