এক্সপ্লোর

কেকেআর দলে সুযোগ পাওয়া স্বপ্নের মতো, জানালেন দিনমজুরের ছেলে সঞ্জয় যাদব

চেন্নাই: উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা রাম সিংহ যাদব যেদিন জীবিকার খোঁজে তামিলনাড়ুর হোসুরে গিয়েছিলেন, সেদিন হয়ত তিনি কল্পনাও করতে পারেননি, তাঁর ছেলে একদিন বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটারদের সঙ্গে খেলবেন।

এমনকী, ছেলেকে ক্রিকেট খেলা শেখানোরও আর্থিক সঙ্গতি ছিল না পেশায় দিনমজুর রাম সিংহ যাদবের। অথচ, আজ, কল্পনাই সত্যি হয়েছে। গৌতম গম্ভীর ও ইউসুফ পঠানদের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জার্সিতে ছেলে সঞ্জয় যাদবকে অনুশীলন করতে দেখে বিশ্বাসই করতে পারছেন রাম সিংহ।

শুধু রাম সিংহ নন, খোদ সঞ্জয়ও একটা ঘোরে রয়েছেন। নিজের মুখেই স্বীকার করলেন সে কথা। বললেন, আমি কখনই ভাবিনি যে, আইপিএল-এ নির্বাচিত হব। বিশেষকরে, তামিলনাড়ুর দ্বিতীয় ডিভিসন থেকে একেবারে আইপিএল—আমি বিশ্বাসই করতে পারছি না। গোটাটাই যেন স্বপ্ন।

বাঁ হাতি ব্যাটসম্যান সঞ্জয়। বাঁ হাতে স্পিন বোলিংটাও করেন। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে সঞ্জয়ের পারফরম্যান্সই তাঁকে আইপিএলে জায়গা করতে সাহায্য করেছে। এবারের কেকেআর-এ তাঁকে অল-রাউন্ডার হিসেবেই নেওয়া হয়েছে। তাঁর সঙ্গে ১০ লক্ষ টাকার চুক্তি করেছে দুবারের চ্যাম্পিয়ন দলটি।

এদিন সঞ্জয় জানালেন, বড় ক্রিকেটারদের কাছ থেকে দেখে শেখার মজাটাই আলাদা। তাঁরা কেমন ভাবে অনুশীলন করেন, কেমন প্রস্তুতি নেন—এসব দেখা সৌভাগ্যের। পাশাপাশি, ওঁদের সঙ্গে কথা বলেও অনেক কিছু জানা যায়। তিনি স্বীকার করলেন, দলে লক্ষ্মীপতি বালাজি থাকায়, তাঁর বিশেষ সুবিধা হয়েছে। কারণ, বালাজিও তামিলনাড়ু রঞ্জি দলের সঙ্গে যুক্ত। পাশাপাশি এখানে বোলিং কোচের ভূমিকায়।

সঞ্জয় জানান, বালাজির থেকে তিনি বহু মূল্যবান উপদেশ পেয়েছেন। বিভিন্ন পরিস্থিতিতে কেমন বল করতে হয়, তা বালাজি তাঁকে শিখিয়েছেন বলে দাবি করেন তিনি। সঞ্জয়ের আশা, দলের সঙ্গে থাকতে থাকতে তিনি সুনীল নারিন ও সাকিব আল-হাসানের থেকে অনেক কিছু শিখতে পারবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jasprit Bumrah: মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাম্পে নেই বুমরা, আবার চোট? ছিটকে গেলেন..
মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাম্পে নেই বুমরা, আবার চোট? ছিটকে গেলেন..
varun chakravarthy: 'তুমি মরে যেতে পার না?'..বরুণের মৃত্যু কামনা করেছিলেন দেশবাসী!
'তুমি মরে যেতে পার না?'..বরুণের মৃত্যু কামনা করেছিলেন দেশবাসী!
Rinku Singh: দলে অভিজ্ঞ নারাইন, তবুও কেন রিঙ্কুই ভাইস ক্যাপ্টেন? কারণ ফাঁস করলেন নাইটদের হেডকোচ
দলে অভিজ্ঞ নারাইন, তবুও কেন রিঙ্কুই ভাইস ক্যাপ্টেন? কারণ ফাঁস করলেন নাইটদের হেডকোচ
Kolkata Knight Rider: 'ফরএভার নাইট', আন্দ্রে রাসেলের জার্সি নম্বরকে চিরতরে অবসরের সিদ্ধান্ত নিল কেকেআর
'ফরএভার নাইট', আন্দ্রে রাসেলের জার্সি নম্বরকে চিরতরে অবসরের সিদ্ধান্ত নিল কেকেআর

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trump Modi Talks : মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
Iran Israel War : মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
LPG Cylinder Booking : LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
Iran Israel War : 'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
Donald Trump Health : হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
Donald Trump : 'বেরোবার পথ নেই, ইরান যুদ্ধে ফেঁসে গেছেন ট্রাম্প ! আরও শক্তিশালী ইরান' এবার নিজের দেশেই তুলোধনা
'বেরোবার পথ নেই, ইরান যুদ্ধে ফেঁসে গেছেন ট্রাম্প ! আরও শক্তিশালী ইরান' এবার নিজের দেশেই তুলোধনা
Gold Buying Tips : হু হু করে দাম পড়ছে দেখেই সোনা কিনছেন ? এই ৭ বিষয়ে না জানলে মারাত্মক ভুল করছেন !  
হু হু করে দাম পড়ছে দেখেই সোনা কিনছেন ? এই ৭ বিষয়ে না জানলে মারাত্মক ভুল করছেন !  
Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার ! একদিনেই উধাও ১৪ লাখ কোটি টাকা, সব বেচে দেবেন ?
শেয়ার বাজারে হাহাকার ! একদিনেই উধাও ১৪ লাখ কোটি টাকা, সব বেচে দেবেন ?
Embed widget