এক্সপ্লোর

US Open 2024: যুক্তরাষ্ট্র ওপেনে এমনটা কখনও হয়নি! ইতিহাসে পাতায় জায়গা করল ইভান্স-খাচানোভের ম্য়াচ

US Open: ১৯৯২ সালে আমেরিকার মাইকেল চ্যাঙ্গকে সেমিফাইনালে হারিয়ে দিয়েছিলেন স্টেফান এডবার্গ। যুক্তরাষ্ট্র ওপেনের সেই ম্য়াচটি হয়েছিল ৫ ঘণ্টা ২৬ মিনিট ধরে।

যুক্তরাষ্ট্র: ইতিহাসের পাতায় নাম লেখালেন যুক্তরাষ্ট্র ওপেন খেলতে নামা ২ প্রতিদ্বন্দ্বী ড্যান ইভান্স ও কারেন খাচানোভ। ব্রিটেনের ড্য়ান যুক্তরাষ্ট্র ওপেনের প্রথম রাউন্ডে রাশিয়ান প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিয়েছেন। খেলার ফল ড্যান ইভান্সের পক্ষে ৬-৭(৬), ৭-৬(২), ৭-৬(৪), ৪-৬, ৬-৪। পাঁচ সেটের এই ম্য়ারাথন ম্য়াচ শেষ হতে সময় লেগে গিয়েছে ৫ ঘণ্টা ৩৫ মিনিট। যুক্তরাষ্ট্র ওপেনের ইতিহাসে এখনও পর্যন্ত এটাই সবচেয়ে দীর্ঘ লড়াই।

টেনিস বিশ্বের ক্রমতালিকায় ১৮৪ নম্বরে থাকা ইভান্স এদিন ভেঙে দেন সুইডেনের স্টেফান এডবার্গের রেকর্ড। ১৯৯২ সালে আমেরিকার মাইকেল চ্যাঙ্গকে সেমিফাইনালে হারিয়ে দিয়েছিলেন স্টেফান এডবার্গ। যুক্তরাষ্ট্র ওপেনের সেই ম্য়াচটি হয়েছিল ৫ ঘণ্টা ২৬ মিনিট ধরে। যা এতদিন পর্যন্ত দীর্ঘতম ম্য়াচ ছিল। তবে মঙ্গলবারের ম্য়াচ সেই রেকর্ডকে টপকে গেল। আর্থার অ্যাশ এরিনায় ফাইনাল সেটে খাচানভ ৪-০ তে এগিয়ে গিয়েছিল প্রথমে। কিন্তু সেখানেও মনে হয়নি যে ম্য়াচ রেকর্ডের দিকে গড়াবে। পরের গেমেই ইভান্সের সার্ভে চারটে ব্রেক পয়েন্ট পান। কিন্তু কাজে লাগাতে পারেননি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by US Open (@usopen)

ম্য়াচের পর ইভান্স বলছেন, ''এটা দীর্ঘতম লড়াই টেনিস কোর্টের। ম্য়াচের অধিক সময় ভাল খেলেছিলাম। তবে শারীরিকভাবে চাপে পড়ে গিয়েছিলাম। আমি একটু একটু করে এগোতে চাইছিলাম। তবে শেষ পর্যন্ত লড়াই করব, এটাই মন থেকে চেয়েছিলাম। ছোট থেকেই আমি এই শিক্ষায় বড় হয়েছি যে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হবে। গোটা কেরিয়ারে বারবার সেটাই চেষ্টা করে গিয়েছি। ঘণ্টায় দেড় থেকে দু ঘণ্টা করে অনুশীলন করতাম। যাতে নিজেকে আরও ফিট করে তুলতে পারি। আমি আশা করি পরের রাউন্ডে নিজের পারফরম্য়ান্সও আরও উন্নতি করতে পারব।'' পরের রাউন্ডে আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের মুখোমুখি হবেন ইভান্স। 

প্রথম রাউন্ডের ম্য়াচে মঙ্গলবার নোভাক জকোভিচ তিন সেটের খেলার হারিয়ে দেয় স্পেনের রাডু অ্যালবটকে। খেলার ফল সার্বিয়ান তারকার পক্ষে ৬-২, ৬-২, ৬-৪। প্রথমবার অলিম্পিক্সে সোনা জয়ের ফর্মই ধরে রাখলেন আর্থার অ্যাশ এরিনাতেও। এদিকে যুক্তরাষ্ট্র ওপেনে প্রথম ম্য়াচে জয় ছিনিয়ে নিলেন কার্লোস আলকারাজ। স্প্যানিশ তারকা হারিয়ে দিলেন অস্ট্রেলিয়ার লি তু-কে। খেলার ফল আলকারাজের পক্ষে ৬-২, ৪-৬, ৬-৩, ৬-১। 

সেরা শিরোনাম

ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
ZIM vs BAN ODI: লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
Vaibhav Sooryavanshi: সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget