এক্সপ্লোর

মেয়ে ব্যক্তি হিসেবে আমাকে বদলে দিয়েছে: ধোনি

  মুম্বই: এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে সর্বক্ষণই দেখা গিয়েছে তাঁর মেয়ে জিভাকে। মাঠে যখন বাবার দল খেলছে, তখন মায়ের সঙ্গে গ্যালারিতে দেখা গিয়েছিল জিভাকে। ম্যাচের শেষে দলের জয়ের উত্সবেও ধোনির সঙ্গে দেখা গিয়েছে জিভাকে। ধোনি বলছেন, মেয়ে জিভা তাঁকে ব্যক্তিগতভাবে বদলে দিয়েছে। তিনি বলেছেন, তাঁর ক্রিকেটার সত্ত্বার কোনও পরিবর্তন হয়েছে কিনা, তা তাঁর জানা নেই। কিন্তু বাবা হওয়ার পর ব্যক্তি হিসেবে তিনি বদলে গিয়েছেন। বিশেষ করে জিভাকে যখন কিছুটা ব্যাকফুটে রাখতে হয়। একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে বলেছেন, মেয়ে একজন ব্যক্তি হিসেবে তাঁকে বদলে দিয়েছে। কারণ, মেয়েরা সাধারণত বাবার ঘনিষ্ঠ হয়। ধোনি বলেছেন, আমার ক্ষেত্রে সমস্যা হল যে, ওর যখন জন্ম হয় (তিন বছর আগে), আমি এখানে ছিলাম না। বেশিরভাগ সময়টাই আমি ক্রিকেট খেলতে ব্যস্ত থাকি। তাই মেয়ের দুষ্টুমি বাগে আনতে আমার নাম করেই সবকিছু বলা হয়। আর মেয়ে যাতে তাঁর নাম শুনেই কথা শোনে সেজন্য অনেক কিছুর মুখোমুখি হতে হয়েছে তাঁকে। ধোনি বলেছেন,'' খাবার না খেলে বলা হয়, বাবা চলে আসবে, খেয়ে নাও। কথা না শুনে কোনও দুষ্টুমি করলে বলা হয়, একদম ওটা করো না, বাবা চলে আসবে'। আইপিএলে মেয়ের সান্নিধ্য দারুণ উপভোগ করেছেন বলে জানিয়েছেন ধোনি। তিনি বলেছেন, আইপিএলে ও পুরো সময়টাইতেই ছিল। ওর সবচেয়ে বড় আবদার ছিল, মাঠের ভেতরে নিয়ে যাওয়ার। আসলে ওই ফাঁকা জায়গাটা ও খুব ভালোবাসে। আর আরও কয়েকজন বাচ্চা ছিল দলে। সকাল সকাল ঘুম থেকে উঠে খাবার খেয়ে ওর খেলা শুরু হত। এতগুলো বাচ্চা যখন হুটোপুটি করে খেলত তখন তা আমাদের পক্ষে খুবই তৃপ্তিদায়ক ছিল। ধোনি বলেছেন, জিভা ক্রিকেট দেখে কিনা, তা খেলাটা বোঝে কিনা, তা তাঁর জানা নেই। কিন্তু একদিন পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের সময় মেয়েকে নিয়ে যেতে হয়েছিল। জিভা তখন সব প্রশ্নের উত্তর দিতে শুরু করেছিল বলে জানিয়েছেন ধোনি।

সেরা শিরোনাম

IND vs WI: চতুর্থ টি-২০-তে ওয়েস্ট ইন্ডিজ়়ের বিরুদ্ধে নামার আগেই সতীর্থদের উদ্দেশে বার্তা দিলেন তিলক বর্মা
চতুর্থ টি-২০-তে ওয়েস্ট ইন্ডিজ়়ের বিরুদ্ধে নামার আগেই সতীর্থদের উদ্দেশে বার্তা দিলেন তিলক বর্মা
Bengal vs Delhi Day 4 Lunch: সুমন্তর ম্যাজিক বলে কল্যাণীতে নাটক, লাঞ্চ বিরতিতে দিল্লি এগিয়ে ১০ রানে, লড়ছেন বাদোনি
সুমন্তর ম্যাজিক বলে কল্যাণীতে নাটক, লাঞ্চ বিরতিতে দিল্লি এগিয়ে ১০ রানে, লড়ছেন বাদোনি
AFG vs BAN Test: লিটনের বিশ্বরেকর্ডের ম্যাচে ১৪২ ওভার ব্যাটিং করে বাংলাদেশের বিরুদ্ধে ড্র আফগানিস্তানের
লিটনের বিশ্বরেকর্ডের ম্যাচে ১৪২ ওভার ব্যাটিং করে বাংলাদেশের বিরুদ্ধে ড্র আফগানিস্তানের
IND vs NZ: শিয়রে সিরিজ, এখনও দল ঘোষণাই করেনি বিসিসিআই, কারণ কী জানেন?
শিয়রে সিরিজ, এখনও দল ঘোষণাই করেনি বিসিসিআই, কারণ কী জানেন?

ভিডিও

Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget