এক্সপ্লোর

David Silva Retirement: কাল হল চোট, ফুটবল থেকে অবসর নিলেন বিশ্বজয়ী স্প্য়ানিয়ার্ড ডেভিড সিলভা

David Silva: রিয়াল সোসিয়াদাদের হয়ে প্রাক মরশুম প্রস্তুতি সারার সময়ই হাঁটুতে চোট পান ডেভিড সিলভা।

মাদ্রিদ: নতুন মরশুমের আগে জোরকদমে চলছিল প্রস্তুতি। আর তাতেই হাঁটুতে গুরুতর চোট। সেই চোটের জেরেই শেষ হয়ে গেল স্পেনের বিশ্বজয়ী দলের সদস্য ডেভিড সিলভার (David Silva) কেরিয়ার। বৃহস্পতিবার , ২৭ জুলাই খেলোয়াড় হিসাবে ফুটবলকে বিদায় জানালেন তারকা মিডফিল্ডার।

রিয়াল সোসিয়াদাদের (Real Sociedad) সঙ্গে নিজের চতুর্থ মরশুমে মাঠে নামার প্রস্তুতিতে ছিলেন ৩৭ বছর বয়সি সিলভা। তবে এই মাসের শুরুর দিকেই রিয়াল সোসিয়াদাদের প্রাক মরশুম প্রস্তুতি শিবিরে এসিএলে চোট পান সিলভা। তাঁর বাম হাঁটুতে চোট লাগে। এসিএল চোট সারতে প্রচুর সময়ের প্রয়োজন। তাই এই চোটের ফলেই বাধ্য হয়ে অবসর নিলেন সিলভা। থামল তাঁর বর্ণময় ফুটবল কেরিয়ার। নিজের অবসরের কথা ঘোষণা করে এক সোশ্যাল মিডিয়া পোস্টে সিলভা জানান, 'আজকে আমরা জন্য খুবই দুঃখের দিন। আমি সারাটা জীবন যার জন্য নিজের সবটা উজাড় করে দিয়েছি, আজ সেটাকে বিদায় জানানোর সময় এসেছে। আজ আমার সহকর্মী যারা আমার পরিবারের মতোই, তাদের বিদায় জানানোর সময়। আমি তোমাদের সকলকে খুব মিস করব।' 

 

সিলভা মাঠে নিজের দৃষ্টিনন্দন ফুটবলে সকলেরই নজর কাড়তেন। নিজের দীর্ঘ কেরিয়ারে কী জাতীয় দল, কী ক্লাব, ধারাবাহিকভাবে একের পর এক ট্রফি জিতেছেন তিনি। স্পেনের হয়ে বিশ্বকাপের পাশাপাশি দুই ইউরো জিতেছেন তিনি। ভ্যালেন্সিয়া থেকে রিয়াল সোসিয়াদাদ, সব ক্লাবের হয়েই জিতেছেন ট্রফি। সোসিয়াদাদের জার্সিতেই নিজের শেষ ট্রফি জিতেছিলেন ডেভিড সিলভা। তবে তাঁর কেরিয়ারের সফলতম সময়টা কাটে ইংল্যান্ডের ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) জার্সি গায়ে। এক দশক ধরে সিটিজেনদের হয়ে প্রিমিয়ার লিগের মঞ্চ মাতিয়েছেন তিনি। সিটিজেনদের হয়ে চারটি লিগ, দুইটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ জিতেছেন স্প্যানিশ মিডফিল্ডার। তাঁকে সম্মান জানাতে ম্যান সিটির (Man City) স্টেডিয়ামে তাঁর মূর্তিও স্থাপন করা হয়েছে।  

জাতীয় দলের হয়ে শতাধিক ম্যাচ খেলেছেন সিলভা। ক্লাবস্তরে খেলেছেন প্রায় ৭৫০টি ম্য়াচ। তাঁর খেলার ধরন থেকে ফুটবলার হিসাবে একাধিক খেতাব জয় তাঁকে চিরস্মরণীয় করে রাখবে।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: কুলদীপ-কিশাণের কামাল, ক্যারিবিয়ানদের দুরমুশ ভারতের, ৫ উইকেটে প্রথম ওডিআই জয়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget