এক্সপ্লোর

ICC T20 World Cup: "কারও হস্তক্ষেপের প্রয়োজন নেই, নির্বাচকরাই ভাল বুঝবেন", বিরাট-রোহিতকে নিয়ে কী বললেন কপিল দেব?

Kapil Dev On Rohit, Virat: মাত্র ৬ মাস থেকে ৭ মাসের ব্যবধানে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে ভারতীয় দল।  কিন্তু প্রশ্ন, এই দুই অভিজ্ঞ তারকাদের সেই টুর্নামেন্টে দেখতে পাওয়া যাবে কিনা।

হরিয়ানা: ওয়ানডে বিশ্বকাপের (ODI World Cup 223) পর থেকেই  ২২ গজ থেকে অনেক দূরে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু এঁদেরকে নিয়ে প্রশ্নের অন্ত নেই। বিশ্বকাপ ফাইনালে হারের  মাত্র ৬ মাস থেকে ৭ মাসের ব্যবধানে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) খেলতে নামবে ভারতীয় দল।  কিন্তু প্রশ্ন, ভারতীয় ক্রিকেটের এই দুই অভিজ্ঞ তারকাদের সেই টুর্নামেন্টে দেখতে পাওয়া যাবে কিনা।  এবার সেই সুতো মুখ খুললেন বিশ্বজয়ী ভারত অধিনায়ক কপিল দেব (Kapil Dev)।  বাইরের কারও হস্তক্ষেপের দরকার নেই এই বিষয় এমনটাই মনে করেন কিংবদন্তি প্রাক্তন অলরাউন্ডার।  

এক সাক্ষাৎকারের কপিল দেব বলছেন যে, "আমার মনে হয় না বাইরের কোনও ব্যক্তির এই বিষয়ে হস্তক্ষেপ করার প্রয়োজন আছে। নির্বাচকরা ভালো বুঝবেন বিরাট, রোহিতকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে রাখা যায় কিনা।  এছাড়াও এই বিষয়টাই দুই ক্রিকেটারের উপরও ছেড়ে দেওয়া উচিৎ। তারা কি চাইছেন, সে বিষয়ে তাদের মন্তব্য শোনা উচিৎ।"

উল্লেখ্য, শেষবার ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে কুড়ির ফর্ম্যাটে দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।  এরপর গত এক বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেললেও  আইপিএলে অবশ্য খেলেছেন এই দুই অভিজ্ঞ তারকা।  গত আইপিএলের ১৬ ম্যাচে ৩৩২ রান করেছেন রোহিত শর্মা। গড় ছিল ২০-র ওপরে।  অন্যদিকে আরসিবির জার্সিতে ১৪ ম্যাচে ৬৩৯ রান করেছেন বিরাট কোহলি। গড় ৫০-এর ওপর। 

এখনও পর্যন্ত অফিসিয়াল কোনও বিবৃতি না এলেও শোনা যাচ্ছে যে রোহিত নাকি বোর্ডকে জানিয়ে দিয়েছেন যে টি ২০-তে জাতীয় দলের হয়ে আর খেলবেন না। তবে প্রাক্তন পাক অধিনাতক ও কিংবদন্তি পাক ক্রিকেটার ওয়াসিম আক্রম মনে করেন যে আগামী বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হতে চলা টি ২০ বিশ্বকাপে রোহিত, বিরাট ২ জনেরই খেলা উচিৎ। এক টিভি সাক্ষাৎকারে প্রাক্তন পাক অধিনায়ক জানান যে, "টি-টোয়েন্টি বিশ্বকাপ আর মাত্র ৬ মাস বাকি রয়েছে।  আমি হলে নিশ্চিন্তে এই দুজনকে ভারতীয় দলের রাখতাম তার কারণ একটা দলে অভিজ্ঞতা ও তারুণ্য  দুটোই দরকার।  ওরা ভারতীয় ক্রিকেটের স্টলওয়ার্ড প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন।  বিশ্বকাপের মতো মঞ্চে গোটা তরুণ ব্রিগেট নিয়ে কখনোই নামা উচিত নয় অভিজ্ঞতা ও সেখানে দরকার।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Commonwealth Games 2026: বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
Mohun Bagan Supergiants: মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?
মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?

ভিডিও

Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget