এক্সপ্লোর

‘ধোনি হল লেজেন্ড’, ম্যাচ শেষে বললেন কোহলি

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে ১২৫ রানে হারিয়ে জয়ের চলতি বিশ্বকাপে অপরাজেয় তকমা ধরে রাখল ভারত। এদিন টসে জিতে প্রথম ব্যাট করে ৭ উইকেটে ২৬৮ রান তোলে বিরাট-বাহিনী। জবাবে ১৪৩ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

ম্যাঞ্চেস্টার: গত দু’ম্যাচে ব্যাটিং ভাল হয়নি। তা সত্ত্বেও দল জিতেছে। যে কোনও পরিস্থিতি থেকে জিততে পারি। ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজকে দুরমুশ করার পর এই মন্তব্যই করলেন প্রত্যয়ী বিরাট কোহলি। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে ১২৫ রানে হারিয়ে জয়ের চলতি বিশ্বকাপে অপরাজেয় তকমা ধরে রাখল ভারত। এদিন টসে জিতে প্রথম ব্যাট করে ৭ উইকেটে ২৬৮ রান তোলে বিরাট-বাহিনী। জবাবে ১৪৩ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ম্যাচ শেষে ভারত অধিনায়ক বলেন, গতকালই আমরা একদিনের র‌্যাঙ্কিংয়ে ফের এক নম্বর হয়েছি। সত্যি বলতে কি, বেশ কিছুদিন ধরেই সেইমতো ক্রিকেট খেলছি। ব্যাট হাতে গত ২ ম্যাচে নিজেদের চেনা ছন্দে হয়ত খেলতে পারিনি। তবে তা সত্ত্বেও জিতেছি। যেটা ভীষণই ভাল ব্যাপার। এদিনের পরিস্থিতিও আফগানিস্তান ম্যাচের মতোই ছিল। তবে, গত ম্যাচে আমরা ঠিকমতো ক্যালকুলেট করিনি, যেটা এই ম্যাচে করেছি। নিজের ব্যাটিং নিয়ে অধিনায়ক বলেন, আমার কাজ হচ্ছে, পরিস্থিতি দ্রুত বুঝে সেই মতো খেলা। এদিন ৭০ শতাংশ রান আমি এক-দুই দৌড়ে করেছি। কারণ, এটাই এই পিচে সবচেয়ে ভাল উপায়। আফগানিস্তার ম্যাচের মতো এদিনও ধোনির মন্থর ব্যাটিং নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। যদিও, বিরাট এসবকে আমল দিতে নারাজ। তাঁর মতে, ধোনি দারুন নিয়ন্ত্রিত ইনিংস খেলেছে। তিনি বলেন, আমার মনে হয় হার্দিক দারুন খেলেছে। ধোনি দারুন ইনিংস শেষ করেছে। এই পিচে ২৭০ রান সহজ নয়। ধোনিকে নিয়ে কোহলি বলেন, ও জানে ওকে কী করতে হবে। যে কারওরই বাজে দিন থাকে। ধোনির একটা বাজে দিন থাকলে, সকলেই কথা শুরু করে দেয়। কোহলি যোগ করেন, ধোনি জানে টেল-এন্ডারদের সঙ্গে কী করে ব্যাট করতে হয়। ওর অভিজ্ঞতা ১০ বারের মধ্যে ৮ বার কাজে লাগে। কোহলির দাবি, মাহির মতো পিচ কেউ পড়তে পারে না। তিনি বলেন, ও যদি বলে দেয় যে এই পিচে ২৬৫ ভাল স্কোর, আমরা কখনই ৩০০ রানের জন্য ঝাঁপাই না। কারণ, তাতে ২৩০ রানেই আটকে যেতে হতে পারে। পূর্বসূরীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ধোনি হল লেজেন্ড। আশা করি, ও তেমনই থাকবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kuldeep Yadav wedding: কালই বিয়ের পিঁড়িতে বসছেন কুলদীপ, মুসৌরিতে চাঁদের হাট, কে কে থাকছেন অনুষ্ঠানে?
কালই বিয়ের পিঁড়িতে বসছেন কুলদীপ, মুসৌরিতে চাঁদের হাট, কে কে থাকছেন অনুষ্ঠানে?
Salman Ali Agha run out: বল দিতে গিয়েই বিপদ! বিতর্কিতভাবে রান আউট হয়ে ক্ষোভে ফেটে পড়লেন পাকিস্তান তারকা আঘা, রইল ভিডিও
বল দিতে গিয়েই বিপদ! বিতর্কিতভাবে রান আউট হয়ে ক্ষোভে ফেটে পড়লেন পাকিস্তান তারকা আঘা, রইল ভিডিও
Kolkata Knight Riders: মুস্তাফিজুরের বিকল্প বেছে নেওয়ার দিনই আইপিএল থেকে ছিটকে গেলেন কেকেআর তারকা হর্ষিত রানা
মুস্তাফিজুরের বিকল্প বেছে নেওয়ার দিনই আইপিএল থেকে ছিটকে গেলেন কেকেআর তারকা হর্ষিত রানা
IPL 2026: অবশেষে মুস্তাফিজুরের বিকল্প বেছে নিল কেকেআর, বিশ্বকাপ কাঁপানো বোলারকে সই করল নাইটরা
অবশেষে মুস্তাফিজুরের বিকল্প বেছে নিল কেকেআর, বিশ্বকাপ কাঁপানো বোলারকে সই করল নাইটরা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Embed widget