এক্সপ্লোর

ধোনি প্রতিভা, কিন্তু উঠতি উইকেটরক্ষকদের ওকে নকল করা উচিত নয়: কিরমানি

নয়াদিল্লি : সীমিত ওভারের ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনি এখন বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা উইকেটরক্ষক হিসেবে গন্য হন। টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন তিনি। কিন্তু লাল বলের ক্রিকেটে ধোনির যোগ্য উত্তরসূরীর খোঁজ এখনও করে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ঋদ্ধিমান সাহা চোটের জন্য দলের বাইরে। এরমধ্যে নমন ওঝা, পার্থিব পটেল, দীনেশ কার্তিকদের নিয়ে পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। এখন ঋষভ পন্ত ভারতীয় দলের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন। তবে স্ট্যাম্পের পিছনে দক্ষতা নয়, ব্যাটিং পারফরম্যান্সই তাঁকে দলে জায়গা করে দিয়েছে বলে মনে করেন অনেক বিশেষজ্ঞই। ঋষভের কিপিংয়ে আরও উন্নতির প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক সৈয়দ কিরমানি। তিনি মনে করেন, ঋষভকে এখনও অনেক পথ হাঁটতে হবে এবং কিপিংয়ের একেবারে মৌলিক বিষয়গুলি শিখতে হবে। কিরমানি বলেছেন, ‘ঋষভ উইকেটকিপিংয়ে এখনও শিশু। আন্তর্জাতিক ক্রিকেটেও ও নবাগত। এটা খুব দুর্ভাগ্যজনক যে, কোনও কোচ এখন টেকনিক নিয়ে কথা বলেন না। পারফরম্যান্সই গুরুত্ব পায়, ধোনি তা প্রমাণ করেছেন। উঠতি ক্রিকেটাররা ব্যাটিংয়ের সঙ্গে কিপিং-এই দৃষ্টিভঙ্গি থেকে ধোনিকে অনুসরন করছে’। কিরমানি স্বীকার করে নিয়েছেন যে, ব্যাটিংটা সামলে দিতে পারেন ঋষভ। কিন্তু কিপিং দক্ষতার উন্নতির জন্য তাঁকে প্রচুর খাটতে হবে। কিরমানির কথায়, ‘উইকেটকিপিংয়ের ক্ষেত্রে বল ধরা এবং অনুমান ক্ষমতা জন্য কিছু নির্দিষ্ট টেকনিক অনুসরণ করতে হবে। সেই ক্ষীপ্রতা অর্জন করতে হবে। সেইসঙ্গে নজরও উন্নত করতে হবে। দুর্ভাগ্যবশত এখন চশমা পরার একটা চল হয়েছে। যদি স্বাভাবিক দৃষ্টিশক্তি থাকে তাহলে অযথা চশমা কেন পরতে হবে। এর কারণে বল থেকে চোখ সরে যেতে পারে এবং অনুমান ক্ষমতাও বিগড়ে যেতে পারে। এতে ক্যাচ বা স্ট্যাম্পিং মিস হওয়ার আশঙ্কা থাকে’। কিরমানির কথায়, ধোনির প্রতিভা নিয়ে কোনও বিতর্ক নেই। এটা একেবারেই বিরল। কিন্তু তাঁর স্টাইল উঠতি ক্রিকেটারদের অনুকরণ করা উচিত নয়। উদাহরণ হিসেবে কিরমানি বলেছেন, ‘ফিল্ডার যখন বল থ্রো করে তা ধরার জন্য উইকেটরক্ষকদের স্ট্যাম্পের পিছনে থাকতে হবে। ধোনি যে রকম করে তা কিন্তু অনুসরন করা উচিত নয় (ধোনি কখনও কখনও স্ট্যাম্পের আগে দাঁড়িয়েই থ্রো করা বল ধরেন)। ঋষভ ধোনিকে অনুসরণ করেন। এটা সঠিক টেকনিক নয়।এক্ষেত্রে উইকেটরক্ষকদের স্ট্যাম্পের পিছনে থাকতে হবে। বল কোথায় পড়ছে তা দেখতে নজর থাকবে বেলের সঙ্গে সাজুয্য রেখে, যাতে বলের গতিপথ সহজে অনুমান করা যায়’।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget