এক্সপ্লোর

স্থানীয় লিগে এক ওভারে ছয় ছক্কা, যুবরাজকীয় কীর্তি বঙ্গ ক্রিকেটার দীপাঞ্জনের

এক ওভারে ছয় ছক্কার নজির গড়েও ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে আউট হয়ে যাওয়ায় হতাশ ২৭ বছরের ডানহাতি ব্যাটসম্যান

কলকাতা: কলকাতা ময়দানে শোরগোল ফেলে দিলেন দীপাঞ্জন মুখোপাধ্যায়। স্থানীয় ক্রিকেটের ম্যাচে এক ওভারে ছয় ছক্কা মারলেন। ছুঁয়ে ফেললেন যুবরাজ সিংহের কীর্তিকে। যদিও যুবরাজ এক ওভারে ছটি ওভার বাউন্ডারি মেরেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে। আর দীপাঞ্জনের নজির সিএবি পরিচালিত প্রথম ডিভিশন লিগের ম্যাচে। তবু , বঙ্গ ক্রিকেটারের কৃতিত্বের তারিফ করছেন সকলেই। প্রথম ডিভিশন লিগে মুখোমুখি হয়েছে মহমেডান স্পোর্টিং ক্লাব ও নেতাজি সুভাষ ইনস্টিটিউট। হাইকোর্ট মাঠের ম্যাচে মহমেডানের মিডিয়াম পেসার মহম্মদ নাসিমের এক ওভারে ছয় ছক্কা মারেন দীপাঞ্জন। সেটি ছিল নেতাজি সুভাষ ইনস্টিটিউটের ইনিংসের ৪৩তম ওভার। সেই ওভারে মোট ৩৭ রান ওঠে। ম্যাচে শেষ পর্যন্ত ১৯৮ রান করে আউট হন দীপাঞ্জন। এক ওভারে ছয় ছক্কার নজির গড়েও ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে আউট হয়ে যাওয়ায় হতাশ তিনি। বললেন, ‘ওভার বাউন্ডারি মেরে ডাবল সেঞ্চুরি সম্পূর্ণ করতে গিয়েছিলাম। বাউন্ডারি লাইনে ধরা পড়ে গেলাম। মাত্র ২ রানের জন্য কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাতছাড়া হল।’ ডানহাতি ব্যাটসম্যান যোগ করলেন, ‘শুরুর দিকে রেকর্ডের কথা মাথায় ছিল না। পাঁচটা ছয় মারার পর মনে হয় শেষ বলটায় আর একটা ওভার বাউন্ডারি মারার চেষ্টা করে দেখি।’ একটা সময় বাংলার হয়ে অনূর্ধ্ব ২৩ ক্রিকেট খেলেছেন। তবে রেলের চাকরির জন্য বাংলার সিনিয়র দলে খেলার সুযোগ হয়নি। চলতি মরসুমে রেলের রঞ্জি ট্রফির প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে জায়গা পাননি ২৭ বছরের ক্রিকেটার। স্বপ্ন? ‘রঞ্জি ট্রফি খেলতে চাই। আর সেটা বাংলার হয়ে খেলার সুযোগ পেলে তার চেয়ে আনন্দের আর কিছু হয় না।’

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
Umesh Rai on Terrorist |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget