এক্সপ্লোর

Novak Djokovic: গানে গানে উইম্বলডন জয়ের অভিনব সেলিব্রেশন, জকোভিচ যেন পপ স্টার

Novak Djokovic Update: ফাইনালে কিরিয়সকে হারানোর পথে জকোভিচের পক্ষে ফলাফল- ৪-৬,৬-৩,৬-৪ ও ৭-৬। শেষ সেট টাইব্রেকারে গিয়েছিল। রজার ফেডেরারকে টেক্কা দিলেন জোকার।

বেলগ্রেড: কিছুদিন আগেই কেরিয়ারের ২১ তম গ্র্যান্ডস্লাম জিতেছেন। উইম্বলডনে (Wimbledon) নিজের সপ্তম খেতাব ঝুলিতে পুরেছেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। এবার টেনিস কাের্টে নয়, একেবারে অন্য মেজাজে গায়কের ভূমিকায় দেখা গেল সার্বিয়ান টেনিস তারকাকে। একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে জকোভিচ একটি ডিনার পার্টিতে অংশ নিয়েছেন। সেখানে সার্বিয়ান পপ গায়ক সাশা কোভাকিচের সঙ্গে গানে মেতে উঠেছেন নোভাক। সেখানে উপস্থিত ছিলেন আরও কয়েকজন। আর টেবিলে রাখা ছিল উইম্বলডন ট্রফিটি। সবাই ক্যামেরা বন্দি করছেন সেই ট্রফির ছবি।

সপ্তমবার উইম্বলডন খেতাব

আবার উইম্বলডনে চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। টুর্নামেন্টের শুরু থেকেই ফেভারিট ছিলেন। সম্ভাবনাই সত্যি করে সপ্তমবার উইম্বলডনে খেতাব জিতলেন নোভাক। কেরিয়ারের ২১ তম গ্র্যান্ডস্লাম জিতলেন সার্বিয়ান টেনিস তারকা। এই বছর এটাই তাঁর শেষ গ্র্যান্ডস্লাম ছিল। চার সেটের ম্যাচে অস্ট্রেলিয়ার নিক কিরিয়স-কে পরাস্ত করলেন জোকার। প্রথম সেট হেরেও পরের তিন সেটে টানা জয় ছিনিয়ে নিলেন তিনি। সেমিফাইনালে নাদালের মুখোমুখি হওয়ার কথা ছিল কিরিয়সের। কিন্তু নাদাল চোটের জন্য সরে দাঁড়ানোয় কিরিয়স সরাসরি ফাইনালে পৌঁছে গিয়েছিলেন। ফাইনালে কিরিয়সকে হারানোর পথে জকোভিচের পক্ষে ফলাফল- ৪-৬,৬-৩,৬-৪ ও ৭-৬। শেষ সেট টাইব্রেকারে গিয়েছিল। রজার ফেডেরারকে টেক্কা দিলেন জোকার। ফেডেরারের ২০টি গ্র্যান্ডস্লাম রয়েছে। এবার জোকারের সামনে শুধু নাদাল (২২)।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার টেনিস তারকা নিক কিরিয়সের এটাই প্রথম গ্র্যান্ডস্লাম ফাইনাল ছিল। দুরন্ত লড়াই করেও শেষ পর্যন্ত জকোভিচের নিঁখুত টেকনিক ও অভিজ্ঞতার সামনে হারতে হল কিরিয়সকে। অল ইংল্যান্ড কোর্টে নজির গড়লেন নোভাক। টানা চারবার উইম্বলডনে খেতাব ঘরে তুললেন তিনি। এছাড়াও সর্বাধিক ৩২ বার গ্র্যান্ডস্লামের ফাইনালে পৌঁছেছিলেন সার্বিয়ান তারকা।
 
আরও পড়ুন: ওয়ান ডে সিরিজের ফাঁকেই লন্ডনে ঘুরতে বেরিয়ে গেলেন রোহিত, সূর্যকুমাররা
 
 
 

সেরা শিরোনাম

IND vs NZ: সিরিজ জয় সম্পন্ন, চতুর্থ টি-টোয়েন্টিতে রিজার্ভ বেঞ্চ পরীক্ষার পালা, হতে পারে চারটি পরিবর্তন
সিরিজ জয় সম্পন্ন, চতুর্থ টি-টোয়েন্টিতে রিজার্ভ বেঞ্চ পরীক্ষার পালা, হতে পারে চারটি পরিবর্তন
Neeraj Yadav Suicide: আত্মঘাতী এশিয়ান প্যারা গেমসে তিনবারের সোনাজয়ী নীরজ যাদব
আত্মঘাতী এশিয়ান প্যারা গেমসে তিনবারের সোনাজয়ী নীরজ যাদব
Bengal vs Kerala Day 2: শাহবাজের সেঞ্চুরিতে দুরন্ত প্রত্যাবর্তন বাংলার, সুমন্তর বিতর্কিত আউট নিয়ে ক্ষোভ
শাহবাজের সেঞ্চুরিতে দুরন্ত প্রত্যাবর্তন বাংলার, সুমন্তর বিতর্কিত আউট নিয়ে ক্ষোভ
Arhdeep Singh Record: এক ক্যালেন্ডার বর্ষে টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট, যুগ্মভাবে শীর্ষে অর্শদীপ
এক ক্যালেন্ডার বর্ষে টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট, যুগ্মভাবে শীর্ষে অর্শদীপ

ভিডিও

Cyclone Arnab Update : ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর প্রভাব, একাধিক উড়ান বাতিল
Food Safety News : হলদিরাম প্রভুজির রেস্টুরেন্ট ২দিন বন্ধ রাখার নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab Update : অন্ধ্র উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল 'অর্ণব'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ২ : এনকাউন্টারের পক্ষে সওয়াল দিলীপের,সরশুনাকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ১ : গাইঘাটা থেকে সামশেরগঞ্জ, একই দিনে রাজ্যে জোড়া এনকাউন্টার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget