এক্সপ্লোর

Mithali Raj: ''একজন পুরুষ ক্রিকেটারকে প্রশ্নটা করেছেন কখনও'', মিতালির উত্তর চমকে দিয়েছিল সবাইকে

Mithali Raj Retirement:গতকালই ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন মিতালি রাজ। ১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। তাঁর নেতৃত্বে চারবার বিশ্বকাপ খেলেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দল।

মুম্বই: দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ২৬ বছর ধরে যেই ২২ গজে রীতিমতো রাজ করেছেন তাকে আলবিদা জানিয়েছেন মিতালি রাজ। গতকালই ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন। আর তাঁর অবসরের পরই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি খবর, যা একটি সাংবাদিক বৈঠকে মিতালির উপস্থিত বুদ্ধি ও ব্যক্তিত্বের পরিচয় দেয়। যাঁর প্রশংসা করছে সবাই। 

ঠিক কী হয়েছিল?

সালটা ২০১৭। মহিলা ক্রিকেট বিশ্বকাপে সেবার ফাইনালে উঠেও হেরে গিয়েছিল ভারতীয় দল। মিতালির নেতৃত্বেই সেবার রানার্স আপ হয়েছিল টিম ইন্ডিয়া। সেই টুর্নামেন্টেই একটি ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে মিতালিকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে, 'আপনার পছন্দের পুরুষ ক্রিকেটার কে?', মিতালি তখন সেই প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন, 'আপনি একজন পুরুষ ক্রিকেটারকে কখনও এই প্রশ্নটা করেছেন যে তাঁদের পছন্দের মহিলা ক্রিকেটার কে?' মিতালির এই উত্তরের পর সবাইকে চমকে গিয়েছিল। আজ মিতালির ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর বেশি করে সোশ্য়াল মিডিয়ায় উঠে আসছে সেই সাংবাদিক বৈঠকের বক্তব্যটি।

মিতালির বার্তা:
ভারতের নীল জার্সিটা পরার জন্য অনেক ছোট থেকেই আমার যাত্রা শুরু হয়েছিল। এই যাত্রায় অনেক ভাল সময়-মন্দ সময় এসেছে। নানা ওঠাপড়া হয়েছে। প্রতিটি ঘটনা আমায় নতুন কিছু শিখিয়েছে। গত ২৩ বছর আমার জীবনে সবচেয়ে চ্যালেঞ্জিং, মজাদার ছিল। বাকি সবকিছুর মতোই এই যাত্রারও শেষ হয়। আজ, আমি আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। যখনই আমি মাঠে নেমেছি। ভারতকে জেতানোর জন্য নিজের সেরাটা দিয়েছি। তেরঙ্গার প্রতিনিধিত্ব করার প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি। বিসিসিআই (BCCI) এবং জয় শাহ-কে ধন্যবাদ জানিয়েছেন তিনি। 

কেন এখন অবসর নিচ্ছেন তিনি?
টুইট বার্তাতেই তিনি জানিয়েছেন, এই সময়টাই তিনি অবসর নেওয়ার জন্য ঠিক সময় হিসেবে ভাবছেন। কারণ এখন ভারতীয় দল তরুণ এবং যোগ্য হাতে রয়েছে। এই দলের ভবিষ্যতও উজ্জ্বল বলে মনে করেন মিতালি রাজ। অবসর নিলেও খেলার সঙ্গেই জুড়ে থাকবেন বলে জানিয়েছেন তিনি। ভারতীয় মহিলা ক্রিকেটের উন্নতির জন্য়ও তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। 

আরও পড়ুন: রেকর্ড নয়, সুনীলের মাথায় শুধুই আফগানিস্তান ম্যাচ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
FIFA World Cup Final: আর্জেন্তিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালপূর্বে অনুশীলনই করতে পারল না স্পেন, তবে ট্রেনিং সারলেন মেসিরা
আর্জেন্তিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালপূর্বে অনুশীলনই করতে পারল না স্পেন, তবে ট্রেনিং সারলেন মেসিরা
FIFA World Cup 2026: ১০ গোলের থ্রিলারে মেসিকে পিছনে ফেলে এমবাপের বিশ্বরেকর্ড, তাও সাকার সুবাদে তৃতীয় স্থান পেল ইংল্যান্ড
১০ গোলের থ্রিলারে মেসিকে পিছনে ফেলে এমবাপের বিশ্বরেকর্ড, তাও সাকার সুবাদে তৃতীয় স্থান পেল ইংল্যান্ড
Rohit Sharma: রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের
রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget