এক্সপ্লোর

AFC Asian Cup Qualifiers: রেকর্ড নয়, সুনীলের মাথায় শুধুই আফগানিস্তান ম্যাচ

AFC Asian Cup Qualifiers 2022:ভারত অধিনায়ক প্রথমে ১৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ও ৬০ মিনিটের মাথায় নিখুঁত হেডে কম্বোডিয়ার জালে বল জড়িয়ে দেন।

কলকাতা: এশিয়ান কাপের বাছাই পর্ব জয় দিয়ে শুরু করায় খুশি হলেও ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chetri) মনে করেন, এখনও কিছু কিছু জায়গায় উন্নতি করতে হবে তাঁদের। নিজেদের পারফরম্যান্সের ভিডিও দেখে সেগুলো ঠিক করবেন। তা ছাড়া পরবর্তী প্রতিপক্ষ আফগানিস্তানের প্রথম ম্যাচের ভিডিও-ও দেখতে চান ভারতের সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের মালিক। তারপরেই ঠিক করবেন পরবর্তী ম্যাচে তাদের পরিকল্পনা ঠিক কী রকম হতে পারে।

বুধবার রাতে দু’টি গোলই করলেন ভারতীয় ফুটবলের সেরা তারকা সুনীল। ভারত অধিনায়ক প্রথমে ১৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ও ৬০ মিনিটের মাথায় নিখুঁত হেডে কম্বোডিয়ার জালে বল জড়িয়ে দেন। মেসিকে ছুঁতে আর চারটি গোল দরকার সুনীলের। তাহলেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বাধিক গোলের মালিক হবেন ফের সুনীল। তবে সেই রেকর্ড নিয়ে ভাবতে রাজি নন তিনি। ম্যাচের পর এই নিয়ে প্রশ্ন করা হলে সুনীল বলেন, ''সময়ের সঙ্গে সঙ্গে নিজের বয়স বাড়ছে এটা অনুভব করছি। এই রেকর্ড, সংখ্যা নিয়ে কিছু ভাবি না আমি আর।''

প্রথম ম্যাচে পারফরম্যান্স

কম্বোডিয়ার বিরুদ্ধে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে সুনীল বলেন, ''কোনও গোল খাইনি বলে খুশি। অনেক কিছুতেই আরও ভাল করতে পারতাম। যদিও বেশি নির্দয় হতে চাই না। আবহাওয়ায় আর্দ্রতার মাত্রা খুবই বেশি ছিল। অবশ্য দুই দলকেই তা সহ্য করতে হয়েছে। তাই দীর্ঘক্ষণ ম্যাচের ছন্দ ধরে রাখা সম্ভব হয়নি। আমি কোনও অজুহাত দিতে চাই না। দিনের শেষে কোনও গোল না খেয়ে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়াটা সত্যিই আনন্দের। খুবই জরুরি ছিল এটা। এই ম্যাচের ভিডিও দেখে কোচ নিশ্চয়ই অনেক কথা বলবেন। সব মিলিয়ে এ ভাবে শুরু করতে পারাটা ভালই।''

গোলের সংখ্যাটা কি আরও বাড়তে পারত?

সুনীল বলছেন, ''আরও গোল অবশ্যই করতে পারতাম। আন্তর্জাতিক ফুটবলে বেশি সুযোগ পাওয়া যায় না। সঠিক খেলোয়াড় সঠিক জায়গায় রেখে বিপক্ষকে চাপে রাখা যায় অবশ্য। আমরা বোধহয় এই কাজটা যতটা ভাল ভাবে করা উচিত ছিল, ততটা পারিনি। আমি একটু বয়স্ক বলে বোধহয় একটু বেশিই উগ্র হয়ে পড়ছি। তবে শেষ পর্যন্ত তিন পয়েন্ট পাওয়ায় আমি খুশি।''

পরের ম্যাচ আফগানিস্তান সামনে

সবচেয়ে ভাল জিনিস হল ‘ক্লিন শিট’। দলের অনেকেই বুঝতে পারল পুরো ৯০ মিনিট খেলাটা আসলে কী। আইএসএলের পরে অনেকেই খেলেনি। অনেকেই ফিটনেসের দিক থেকে একটু আলাদা জায়গায় ছিল। অনেকে যেমন পুরো ম্যাচ খেলল, অনেকে শুরু করল। কোচ দেখে নিলেন, কে কী অবস্থায় রয়েছে। উনি আমাদের আগেই বলে দিয়েছিলেন যে, ৬-৭ দিনে তিনটি ম্যাচ খেলতে হলে দলের প্রত্যেককেই দরকার। এগুলোই ইতিবাচক দিক। নিজেদের পারফরম্যান্সের ভিডিও এখনও দেখিনি। আফগানিস্তান-হংকং ম্যাচটাও এখনও দেখিনি। সে সেব দেখে নিয়ে তার পরে একটা পরিকল্পনা তৈরি করা যাবে।   

                                                                                                                                                                          --- তথ্য সংগ্রহ আইএসএল মিডিয়া

আরও পড়ুন: আজ শুরু কুড়ির ক্রিকেটে ইন্দো-আফ্রিকা মহারণ, কী বলছে পরিসংখ্যান?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget