এক্সপ্লোর

Sachin Tendulkar: ব্র্যাডম্যানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে তথ্যচিত্র, সোশ্যাল মিডিয়ায় ঘোষণা সচিনের

Bradman Meets Sachin: ব্র্যাডম্যান নিজের বাড়িতে দেখা করেছিলেন সচিনের সঙ্গে। সেখানে সচিনের সঙ্গে গিয়েছিলেন কিংবদন্তি স্পিনার শ্যেন ওয়ার্নও। কী কথা হয়েছিল দুই মহাতারকার?

মুম্বই: একজন কিংবদন্তি। অন্যজন তখন কিংবদন্তি হওয়ার পথে।
 
প্রবাদপ্রতিম স্যার ডন ব্র্যাডম্যানকেও (Don Bradman) প্রভাবিত করেছিল সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ব্যাটিং। সবচেয়ে বড় কথা, ব্র্যাডম্যান বলেছিলেন, এ ছেলে তো আমার মতো ব্যাটিং করে!
 
পরে ভারতের অস্ট্রেলিয়া (Ind vs Aus) সফরের সময় ব্র্যাডম্যান নিজের বাড়িতে দেখা করেছিলেন সচিনের সঙ্গে। সেখানে সচিনের সঙ্গে গিয়েছিলেন কিংবদন্তি স্পিনার শ্যেন ওয়ার্নও। কী কথা হয়েছিল দুই মহাতারকার?
 
ক্রিকেটপ্রেমীদের জন্য সেই গল্পই এবার তুলে ধরা হচ্ছে তথ্যচিত্র আকারে। সচিন নিজে সোশ্যাল মিডিয়ায় যে খবর শনিবার জানিয়েছেন। মাস্টার ব্লাস্টার লিখেছেন, '১৯৯৮ সালে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছিল। সেই স্মৃতি আমার সঙ্গে আজীবন থেকে যাবে। আমাদের কথাবার্তা ও ক্রিকেটের প্রতি দুজনের ভালবাসা তথ্যচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। স্মৃতির সরণি বেয়ে দারুণ এক সফর'।
 
অস্ট্রেলিয়ার সম্প্রচারকারী সংস্থা এবিসি অস্ট্রেলিয়া এই তথ্যচিত্র তৈরি করেছে। সচিন, ব্র্যাডম্যানের পাশাপাশি তথ্যচিত্রে দেখা যাবে সুনীল গাওস্কর, ওয়ার্ন, রবি শাস্ত্রীদের। দুই কিংবদন্তির ব্যাটিংয়ের সাদৃশ্যও দেখানো হয়েছে ডকুমেন্টরিতে। 'ব্র্যাডম্যান অ্যান্ড তেন্ডুলকর' নামের তথ্যচিত্রটি শনিবার দেখানো হচ্ছে এবিসি অস্ট্রেলিয়ায়।
 
 

বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ডুয়েল মানা হয় ভারত-পাক মহারণকে। মাঠ হোক বা মাঠের বাইরে, সবেতেই যে কোনও মহারণকে টেক্কা দেবে ভারত-পাক ডুয়েল। আর এই মহারণের কথা উঠলেই ২০০৩ বিশ্বকাপের (world Cup 2003) ভারত-পাক ডুয়েলের কথা উঠবেই। সেই ম্যাচে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ৯৮ রানের ইনিংসটি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ওয়ান ডে ইনিংস হিসেবে বিবেচিত হয়ে থাকে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল সেই ম্যাচে ৬ উইকেট জয় ছিনিয়ে নেয়। 

এক সাক্ষাৎকারে সেই ম্যাচের সম্পর্কে কথা বলতে গিয়ে সচিন বলেন, ''আমি ২০০৩ বিশ্বকাপে পাকিস্তান ম্যাচের আগের রাতে ঘুমোতে পারিনি। আমরা সবাই জানি যে ভারত-পাক দ্বৈরথ সবসময়ই হাই ভোল্টেজ। সবার একটাই দাবি যে অন্য ম্যাচ যাই হোক না কেন, এই ম্যাচটা জিততেই হবে। প্রত্যেকের প্রত্যাশা থাকে। তাই আলাদা একটা চাপ সবসময় কাজ করে।'' সেই ম্যাচে পাকিস্তানের ২৭৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে শোয়েবের বলে আপার কাটে একটি পেল্লাই ছক্কা হাঁকিয়েছিলেন। এই শটটিকেই অন্যতম সেরা শট হিসেবে বেছে নিয়েছেন মাস্টার ব্লাস্টার। তিনি বলেন, ''এই ধরণের শট কখনও প্ল্যান করে হয় না। যখন এমন বল খেলার সুযোগ থাকে, তখন শট খেলতে হয়। আমি দেখেছিলাম যে অফস্ট্যাম্পের কিছুটা বাইরে রয়েছে সেই বল, এমনকী শর্ট বলও, তাই আমি শটটি মারতে চেয়েছিলাম।''

পুল-এর সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৭৩ রান বোর্ডে তুলে নিয়েছিল পাকিস্তান। জবাবে ব্য়াট করতে নেমে ৭৫ বলে ৯৮ রানের ইনিংস খেলেন সচিন। অর্ধশতরানের ইনিংস খেলেন যুবরাজ সিংহ। অন্যদিকে ৪৪ রানে অপরাজিত থাকেন দ্রাবিড়। ৪৫.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় দল। 

আরও পড়ুন: দলে ফিরবেন রোহিত, দ্বিতীয় ওয়ান ডেতে কি সিরিজ জিততে পারবে ভারত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget