এক্সপ্লোর

T20 World Cup: সঞ্জু, ঈষাণের থেকে কোথায় এগিয়ে পন্থ? জানিয়ে দিলেন সাবা করিম

T20 World Cup 2022: পন্থকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে ভাবা হলেও বাকি ২ জনকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলে রাখা হয়েছে। 

মুম্বই: কেন বারবার ঋষভ পন্থকে এগিয়ে রাখা হয় ঈশান কিষাণ ও সঞ্জু স্যামসনের থেকে? সেই প্রশ্নেরই জবাব দিলেন প্রধান নির্বাচক ও প্রাক্তন ক্রিকেটার সাবা করিম। তিনি বলেন, পন্থের মধ্যে যে এক্স ফ্যাক্টর রয়েছে, তা বাকি ২ জনের মধ্যে নেই। উল্লেখ্য, পন্থকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে ভাবা হলেও বাকি ২ জনকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলে রাখা হয়েছে। 

কী বলছেন সাবা করিম?

ধোনির অবসরের পর পাকপাকিভাবে ভারতীয় দলে উইকেটের পেছনে দাঁড়ানোর মত কাউকে পাওয়া যায়নি। ফর্মের দিক থেকে পন্থ হোক বা স্য়ামসন বা ঈশান প্রত্যেকেরই গ্রাফের ওঠানামা চলছেই। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের জন্য দীনেশ কার্তিকও রয়েছেন। তিনিই হয়ত প্রথম উইকেট কিপার হিসেবে একাদশে খেলবেন। এক সাক্ষাৎকারে সাবা করিম বলেন, ''আমি সঞ্জু স্যামসন এবং ঈশান কিশাণের চেয়ে ঋষভ পন্থকে এগিয়ে রাখব। ঋষভ পন্থের মধ্যে যে এক্স ফ্যাক্টর দেখতে পাই, তা বাকি ২ জনের মধ্যে আমি দেখতে পাচ্ছি না। স্যামসন একজন দুর্দান্ত স্ট্রোক প্লেয়ার এবং ব্যাটার হিসেবে দলে তাঁক ধরে রাখা যেতে পারে। ঈশান কিষাণ তাঁর সুযোগের সবচেয়ে বেশি সদ্ব্যবহার করতে পারেননি। তাই আমার কাছে পন্থই প্রথম পছন্দের হবে উইকেট কিপার ব্য়াটার হিসেবে।''

এরপরই জাতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার আরও বলেন, ''নির্বাচকরা কিন্তু সবাইকে উইকেট কিপার ব্য়াটার হিসেবে দেখছেন না। সঞ্জু যদি মূল দলে ফিরে আসে, তবে ব্যাটার হিসেবেই ঢুকবেন। উইকেট কিপার ব্যাটার হিসেবে নন।''

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি সুযোগ না পাওয়ায় তাঁর অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দলে সুযোগ পেয়েছেন সঞ্জু। আর দলে সুযোগ পেয়েই নিজের দক্ষতা প্রমাণ করে দিলেন ভারতীয় তারকা কিপার ব্যাটার। নিজের কেরিয়ারের সর্বোচ্চ ওয়ান ডে রানের ইনিংসটি খেললেন সঞ্জু।

উপেক্ষার জবাব?

৪০ ওভারে ২৫০ রান তাড়া করতে নেমে ৫১ রানে চার উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল ভারত। সেই পরিস্থিতি থেকেই শ্রেয়স আইয়ারের অর্ধশতরান ও সঞ্জু স্যামসনের অপরাজিত ৮৬ রানের ইনিংসের সুবাদে ভারত শেষ পর্যন্ত লড়াইয়ে ছিল। এমনকী শেষ ওভারে ৩০ রান বাকি থাকলেও, তখনও হাল ছাড়েননি সঞ্জু স্যামসন। তবে শামসির বিরুদ্ধে ৪০তম ওভারে ২০ রানের বেশি তুলতে পারেননি তিনি। স্যামসনের দুরন্ত ইনিংস সত্ত্বেও অবশ্য ম্যাচ জিততে পারেনি ভারতীয় দল। নয় রানের প্রথম ওয়ান ডে হারে ভারত। তবে নিজের সর্বোচ্চ ওয়ান ডে স্কোর করে অনবদ্য লড়াইয়ে সকলেরই মন জিতলেন স্যামসন।

সেরা শিরোনাম

Glenn Philips Record: ভারতের বিরুদ্ধে আর কেউ পারেননি, সেঞ্চুরি হাঁকানোর পরই অনন্য রেকর্ড গড়লেন ফিলিপস
ভারতের বিরুদ্ধে আর কেউ পারেননি, সেঞ্চুরি হাঁকানোর পরই অনন্য রেকর্ড গড়লেন ফিলিপস
NZ vs IND Live: নিকোলস-ফিলিপ্সের শতরানে জবাবে রাহুল-যশস্বীর শতরানের পার্টনারশিপ, দ্বিতীয় দিনশেষে ভাল জায়গায় ভারত
নিকোলস-ফিলিপ্সের শতরানে জবাবে রাহুল-যশস্বীর শতরানের পার্টনারশিপ, দ্বিতীয় দিনশেষে ভাল জায়গায় ভারত
NZ vs IND: কিউয়িদের ৩৬৮-র জবাবে যশস্বী, রাহুলের দুরন্ত পার্টনারশিপ, ১৫৯ রানে দ্বিতীয় দিন শেষ করল ভারত
কিউয়িদের ৩৬৮-র জবাবে যশস্বী, রাহুলের দুরন্ত পার্টনারশিপ, ১৫৯ রানে দ্বিতীয় দিন শেষ করল ভারত
PAK vs SL: ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান
ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান

ভিডিও

Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget