এক্সপ্লোর

সিমন্সের দুরন্ত হাফসেঞ্চুরি, ৯ বল বাকি থাকতেই ভারতকে ৮ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

শিবম-ঋষভের ব্যাট হাতে লড়াই ম্লান ক্যারিবিয়ানদের সামনে

তিরুঅনন্তপুরম: টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। ৯ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেল তারা। সিরিজে সমতাও ফেরাল ক্যারিবিয়ান শিবির। আর দলের জয়ে ব্যাট হাতে বড় ভূমিকা নিলেন লেন্ডল সিমন্স। ইনিংস ওপেন করতে নেমে ৪৫ বলে ৬৭ রান করে অপরাজিত রইলেন তিনি। ম্যাচের সেরাও হয়েছেন সিমন্স। তিরুঅনন্তপুরমে প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৭০/৭। মন্থর পিচে ভারতকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দিয়েছিলেন শিবম দুবে। তিন নম্বরে ব্যাট করতে নেমে দুবে ৩০ বলে করেন ৫৪ রান। তাঁর ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি। নবাগত দুবেকে ব্যাট হাতে সঙ্গত করেন ঋষভ পন্থ। দিল্লির উইকেটকিপার-ব্যাটসম্যান ২২ বলে করলেন ৩৩ রান। পন্থের ইনিংসে ছিল তিনটি চার ও একটি ওভার বাউন্ডারি। ইদানীং ছন্দের অভাবে ভুগছিলেন। পন্থের দলে অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন উঠেছে। ছন্দে থাকা কেরলের সঞ্জু স্যামসনকে কেন প্রথম একাদশে রাখা হবে না, সমালোচকেরা সেই প্রশ্নও তুলতে শুরু করেছিলেন। রবিবার অন্তত সেই আলোচনা থামাতে পেরেছেন দিল্লির ক্রিকেটার। তবে শিবম-ঋষভ রান পেলেও ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্মা (১৫), কে এল রাহুল (১১), অধিনায়ক বিরাট কোহলি (১৯), শ্রেয়স আইয়ার (১০) ও রবীন্দ্র জাডেজা (৯)। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট নেন কেসরিক উইলিয়ামস ও হেডেন ওয়ালশ। শেলডন কটরেল, খারি পিয়ের ও জেসন হোল্ডার। রান তাড়া করতে নেমে শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং শুরু করেন দুই ক্যারিবিয়ান ওপেনার। সিমন্সের পাশাপাশি ৩৫ বলে ৪০ রান করেন এভিন লিউয়িস। দুই ওপেনার মাত্র ৯.৫ ওভারে ৭৩ রান যোগ করেন। লিউয়িসকে ফেরান ওয়াশিংটন সুন্দর। তবে শিমরন হেটমায়ার (১৪ বলে ২৩) ও নিকোলাস পুরান (১৮ বলে অপরাজিত ৩৮) ৯ বল বাকি থাকতেই দলকে জিতিয়ে দেন। ক্যাচ নষ্ট করার খেসারতও দিতে হয়েছে ভারতকে। সিরিজের শেষ ম্যাচেই ঠিক হবে, কার হাতে টি-টোয়েন্টি ট্রফি উঠবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget