এক্সপ্লোর

Duleep Trophy: অর্ধশতরান হনুমার, দলীপের ফাইনালের প্রথম দিনেই ৭ উইকেট হারাল দক্ষিণাঞ্চল

Duleep Trophy 2023: তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিলক ভার্মা। তিনি ৮৭ বলে ৪০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। নিজের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিলক। 

মুম্বই: একা লড়লেন হনুমা বিহারী। অর্ধশতরানের ইনিংস খেললেন তিনি। তবে দলীপ ট্রফির (Duleep Trophy) ফাইনালে পশ্চিমাঞ্চলের (West Zone) বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারাল দক্ষিণাঞ্চল (South Zone)। প্রথম দিনের শেষে বোর্ডে মাত্র ১৮২ রানই তুলতে পারে। ভাল শুরু করেই বড় রান করতে ব্যর্থ হন ময়ঙ্ক আগরওয়াল। তিনি মাত্র ২৮ রান করে ফেরেন। তিলক ভার্মা ৪০ রান করে ফেরেন। রবিকুমার সামর্থ ৭ রান করেন। ওপেনিংয়ে নেমেছিলেন রবিকুমার সামর্থ। তিনি ৭ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। 

তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিলক ভার্মা। তিনি ৮৭ বলে ৪০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। নিজের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিলক। হনুমা তাঁর ইনিংসে ৯টি বাউন্ডারি হাঁকান। লোয়ার অর্ডারে কেউই রান পাননি। দিনের শেষে ক্রিজে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। তিনি ৯ রান করে অপরাজিত রয়েছেন। পশ্চিমাঞ্চলের বোলারদের মধ্যে নাগাশ্বলা ও চিন্তন গাঁজা ২টো উইকেট নেন। 

ডমিনিকায় দুরন্ত অশ্বিন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিনি ভারতের প্রথম একাদশে সুযোগ পাননি। রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও রোহিত শর্মার (Rohit Sharma) টিম ম্যানেজমেন্টের মনে হয়েছিল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বার্মিংহামের সেই ফাইনালে একমাত্র স্পিনার হিসাবে খেলা উচিত রবীন্দ্র জাডেজারই (Ravindra Jadeja)। টেস্টে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা স্পিনারকে তাই বাইরেই বসতে হয়েছিল। যা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। বিশেষজ্ঞরা অনেকেই ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি।

প্রথম একাদশে ফিরে সেই আর অশ্বিন (R Ashwin) ঘূর্ণির জাল বুনে বিপাকে ফেলে দিলেন ক্যারিবিয়ান শিবিরকে। তাঁর স্পিন ফাঁদে আটকে ফিরলেন ওয়েস্ট ইন্ডিজের (Ind vs WI) দুই ওপেনার। তাও টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে। এমন এক বাইশ গজে, যেখানে পেসারদের জন্য বাড়তি বাউন্স রয়েছে। অথচ সেখানে দলে সুযোগ পেয়েই অশ্বিন দেখিয়ে দিলেন, কেন তাঁকে বাদ দেওয়া নিয়ে এত প্রশ্ন উঠেছিল। দেখিয়ে দিলেন, অভ্রান্ত লাইন-লেংথে বল করলে তার পুরস্কার পাওয়া যায়। একটি করে উইকেট পেয়েছেন শার্দুল ঠাকুর ও রবীন্দ্র জাডেজা।

অশ্বিনের দাপটে প্রথম দিন লাঞ্চ বিরতিতে বেশ চাপে ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে প্রথম ব্যাটিং করে মাত্র ৬৮ রানে ৪ উইকেট খুইয়ে বসেছে ওয়েস্ট ইন্ডিজ। ২৮ ওভারের শেষে।

সেরা শিরোনাম

Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগেই ফ্রান্স শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগেই ফ্রান্স শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন তারকা ফুটবলার

ভিডিও

Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি
Weather News: দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ভ্রুকুটি, সপ্তাহান্তে ভারী বৃষ্টি?
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget