এক্সপ্লোর

অশ্বিনকে টপকে নয়া নজির গড়ার মুখে ব্র্যাভো

সম্প্রতি টি-২০ ফর্ম্যাটে প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন ব্র্যাভো।

দুবাই: শনিবার থেকে শুরু হচ্ছে টি-২০ ধামাকা। আবু ধাবিতে প্রথম ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাইয়ের মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার মুম্বই। এই ম্যাচেই নয়া রেকর্ড গড়তে পারেন ধোনির সতীর্থ ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। তিনি প্রাক্তন সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে টপকে দলের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়ার মুখে। অশ্বিন এবার খেলবেন দিল্লির হয়ে। আর তিনটি উইকেট নিলেই তাঁকে টপকে চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড ব্র্যাভোর দখলে চলে যাবে। সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে আপাতত কোয়ারেন্টিনে আছেন ব্র্যাভো। তিনি এবারও চেন্নাইয়ের হয়ে ভাল পারফরম্যান্স দেখাতে তৈরি। এখনও পর্যন্ত ১০৩ ম্যাচে ১১৮ উইকেট নিয়েছেন এই ক্যারিবিয়ান তারকা। অশ্বিন ১২১ ম্যাচে ১২০ উইকেট নেন। তাঁকে টপকে যাওয়ার পাশাপাশি এই প্রতিযোগিতায় সবমিলিয়ে ১৫০ উইকেট নেওয়া থেকেও আর ৩ উইকেট দূরে ব্র্যাভো। তিনি এখনও পর্যন্ত ১৪৭টি উইকেট নিয়েছেন। ২০১৩ মরসুমে তিনি ৩২টি উইকেট নিয়েছিলেন, যা এই প্রতিযোগিতার কোনও একটি মরসুমে যে কোনও দলের হয়েই সর্বোচ্চ। সম্প্রতি টি-২০ ফর্ম্যাটে প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন ব্র্যাভো। মুম্বইয়ের হয়ে তাঁর রেকর্ড দারুণ। রোহিতের দলের বিরুদ্ধে তিনি এখনও পর্যন্ত ১৯ ম্যাচে ২৮ উইকেট নিয়েছেন। মুম্বইয়ের বিরুদ্ধে অন্য কোনও বোলার এত উইকেট নিতে পারেননি। গত মরসুমে একটি ম্যাচে একাই মুম্বইকে হারিয়ে দেন ব্র্যাভো। এবারও তিনি ভাল পারফরম্যান্স দেখাতে তৈরি।

সেরা শিরোনাম

MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
Sandpaper Gate: 'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট
'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget