এক্সপ্লোর

Dwayne Bravo Record: ইতিহাস তৈরির কাজ অব্যাহত, ফের এক অনন্য রেকর্ড গড়লেন ব্র্যাভো

Dwayne Bravo: হান্ড্রেডের ম্যাচে ওভাল ইনভিন্সিভেবলের রাইলি রুসোকে এলবিডব্লুতে সাজঘরে ফেরত পাঠিয়েই ব্র্যাভো অনন্য কৃতিত্বটি গড়ে ফেললেন।

লন্ডন: টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ক্রিকেটারদের তালিকায় একেবারে শীর্ষে নাম আসবে ডোয়েন ব্র্যাভোর (Dwayne Bravo)। কেরিয়ারের সায়াহ্নে এসে পৌঁছলেও প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডারের ধার কিন্তু এতটুকুও কমেনি।

ধরাছোঁয়ার বাইরে ব্র্যাভো

বৃহস্পতিবার (১১ অগাস্ট) ইংল্যান্ডের 'দ্য হান্ড্রেড' (The Hundred) টুর্নামেন্টে নদার্ন সুপারচার্জাসের হয়ে ওভাল ইনভিন্সিভেবলের বিরুদ্ধে ম্যাচে আরেকটি নতুন ইতিহাস রচনা করে ফেললেন বছর ৩৮-এর ব্র্যাভো। প্রথম ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ৬০০টি উইকেট (সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে) নিয়ে ফেললেন তিনি। নিজের ৫৪৫তম ম্যাচ খেলতে নেমে এই কীর্তিটি গড়লেন তারকা অলরাউন্ডার। ব্র্যাভোর পরে এই ফর্ম্যাটে সর্বোচ্চ উইকেট নেওয়া বোলার এখনও ৫০০-র গণ্ডিও পার করেননি। গত দশকের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার রশিদ খানই এই তালিকায় দুই নম্বরে রয়েছেন। তাঁর প্রাপ্ত মোট উইকেট সংখ্যা ৪৬৬ (৩৩৯টি ম্যাচে)। তৃতীয় স্থানে থাকা সুনীল নারিন ৪৬০ টি উইকেট নিয়েছেন টি-টোয়েন্টিতে।

 

ওভালের রাইলি রুসোকে এলবিডব্লুতে সাজঘরে ফেরত পাঠিয়েই ব্র্যাভো নিজের ৬০০তম উইকেটটি নেন। নিজের বর্ণময় টি-টোয়েন্টি ক্রিকেট কেরিয়ারে গোটা বিশ্বের নানা ফ্রাঞ্চাইজি লিগ মিলিয়ে ব্র্যাভো মোট ২৫টি দলের জার্সি চাপিয়ে মাঠে নেমেছেন। ফ্রাঞ্চাইজি লিগগুলিতে দাপট দেখালেও জাতীয় দলের জার্সি গায়ে ব্র্যাভোর রেকর্ড অবশ্য একেবারেই আহামরি কিছু নয়। তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টিতে ৯১ ম্যাচে মাত্র ৭৮টি উইকেট নিয়েছেন।

আইপিএল রেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ২০০৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তারপর থেকে দেড় দশকেরও বেশি সময় ধরে চলেছে ইতিহাস গড়ার কাজ চালিয়ে যাচ্ছেন ব্র্যাভো। যেখানে তিনি আইপিএলের মতো টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারী, সেখানে এই রেকর্ড একেবারেই সাদামাটা। আইপিএলে ১৬১টি ম্যাচ খেলে ব্র্যাভোর সংগ্রহ ১৮৩টি উইকেট।অবশ্য ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০১২ ও ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন তিনি। তবে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। এখনও কিন্তু ফ্রাঞ্চাইজি লিগে তাঁর দাপট অব্যাহত।

আরও পড়ুন: উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন ঋষভ পন্থ

সেরা শিরোনাম

IND vs WI: স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
IND vs WI 3rd T20I Live: ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
IND vs WI: অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget