এক্সপ্লোর

ক্রিকেটের সঙ্গে মানুষ হিসেবেও প্রতিদিন উন্নতি করতে চাই: ঋষভ

সবাইকে যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হচ্ছে তাতে সব ক্রিকেটারই নিজের প্রতিভা বিকশিত করার সুযোগ পাচ্ছে, মত ঋষভের।

পোর্ট অব স্পেন: ২১ বছরের ঋষভ পন্থের ওপর নির্বাচকরা তো বটেই, দলের অধিনায়ক এবং কোচও ভরসা রাখছে। আর সেই ভরসার যোগ্য সম্মান দিতে চান ঋষভ। সে জন্যই প্রতিদিন উন্নতি করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন দিল্লির এই উইকেটকিপার ব্যাটসম্যান। নিজের পারফর্ম্যান্স তো বটেই, মানুষ হিসেবেও নিজের উন্নতি চান পন্থ।

চলতি ওয়েস্ট ইন্ডিজ সফর সহ আগামী ছয় মাসে একাধিক সিরিজে ভারতের উইকেট কিপার হিসেবে নির্বাচকদের প্রথম পছন্দ ঋষভ। মহেন্দ্র সিংহ ধোনির পরবর্তী সময়ে তাঁকে নিয়েই সবথেকে বেশি প্রত্যাশা করছে ম্যানেজমেন্ট। যদিও ঋষভ নিজে জানিয়েছেন, আগামী ছয় মাসের বিষয় নয়, তিনি প্রতিটা ম্যাচকেই সমান গুরুত্বের সঙ্গে দেখছেন। তাঁর কথায়, “আমার জীবনের প্রতিটা দিন গুরুত্বপূর্ণ। একজন ক্রিকেটার এবং মানুষ হিসেবে প্রতিদিন উন্নতি করতে চাই।”

চলতি ক্যারিবিয়ান সফরের একটি টি-টোয়েন্টি ম্যাচে ঋষভের অর্ধশতরানের ইনিংসে অনেকেই মুগ্ধ। তবে এরপর যেভাবে সেট হয়ে যাওয়ার পর উইকেট ছুড়ে দিয়ে আসছেন ঋষভ, তাতে অনেকেই তাঁর আরও পরিণত হওয়ার দিকে জোর দিচ্ছেন। ঋষভ নিজেও এই বিষয়টি নিয়ে ভাবছেন। তিনি বলছেন, “আমি বড় স্কোর করতে চাই, কিন্তু ব্যাট করার সময়ে সেটা মাথায় থাকে না। স্বাভাবিক ক্রিকেট খেলতেই বেশি পছন্দ করি। ইতিবাচক ক্রিকেট আমার দলকেও সাহায্য করবে।”

উল্লেখ্য, ২১ বছরের এই তারকা ক্রিকেটার ভারতীয় শিবিরের ম্যানেজমেন্টে বেশ খুশি। সবাইকে যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হচ্ছে তাতে সব ক্রিকেটারই নিজের প্রতিভা বিকশিত করার সুযোগ পাচ্ছে, মত ঋষভের।

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে বিধ্বংসী দ্বিশতরান, লিস্ট এ ক্রিকেটে সব রেকর্ড ভেঙে দিল বৈভব
২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে বিধ্বংসী দ্বিশতরান, লিস্ট এ ক্রিকেটে সব রেকর্ড ভেঙে দিল বৈভব
IND vs PAK: মধুর প্রতিশোধের সুযোগ থাকবে তিলকদের সামনে, ফের পাকিস্তানের বিরুদ্ধে নামতে পারে ভারত
মধুর প্রতিশোধের সুযোগ থাকবে তিলকদের সামনে, ফের পাকিস্তানের বিরুদ্ধে নামতে পারে ভারত
ICC: আইপিএলের পথেই কি হাঁটতে চলেছে ICC? আসতে পারে বড় এক পরিবর্তন
আইপিএলের পথেই কি হাঁটতে চলেছে ICC? আসতে পারে বড় এক পরিবর্তন
Prithvi Shaw-Yograj Singh: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি, যোগরাজ সিংহের সমালোচনার পরেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পৃথ্বী শ
আইনি পদক্ষেপের হুঁশিয়ারি, যোগরাজ সিংহের সমালোচনার পরেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পৃথ্বী শ

ভিডিও

Kunal Ghosh on SIR |
CJP News | লন্ডনের বিমানে উঠতে দেওয়া হয়নি, ভিডিও পোস্ট করে দাবি সৌরভের
SC on SIR | সুপ্রিম কোর্টে রাজ্যের SIR নিয়ে শুনানি। নাম তোলার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের মামলা আলাদা রাখতে নির্বাচন
Basirhat News | তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পার্টি অফিসও দখল
Suvendu Adhikari | গুরু নানক জয়ন্তী উপলক্ষে হাওড়ার বালির গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget