এক্সপ্লোর

ISL 2023: দীর্ঘ বিরতির পর আজ ফের আইএসএলে নামছে ইস্টবেঙ্গল, সামনে শক্তিশালী চেন্নাই

East Bengal vs Chennai: যদিও পয়েন্টের বিচারে অবশ্য এগিয়ে দক্ষিণ ভারতীয় দলটিই। প্রথম তিন ম্যাচের টানা হারের পর টানা দুটি ম্যাচে জিততে না জিততেই শেষ ম্যাচে আবার হারতে হয়েছে তাদের। ইস্টবেঙ্গল তাদের চেয়ে একটি কম ম্যাচ খেলেছে। কিন্তু গত তিন ম্যাচে হারের হ্যাটট্রিক করেছে কলকাতার দল।

চেন্নাই: প্রায় সপ্তাহ তিনেকের ছুটি কাটিয়ে ফের মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। এ বার তাদের লড়াই চেন্নাইয়ে। যেখাকার দল চেন্নাইন এফসি-রও অনেকটা তাদের মতোই অবস্থা। যদিও পয়েন্টের বিচারে অবশ্য এগিয়ে দক্ষিণ ভারতীয় দলটিই। প্রথম তিন ম্যাচের টানা হারের পর টানা দুটি ম্যাচে জিততে না জিততেই শেষ ম্যাচে আবার হারতে হয়েছে তাদের। ইস্টবেঙ্গল তাদের চেয়ে একটি কম ম্যাচ খেলেছে। কিন্তু গত তিন ম্যাচে হারের হ্যাটট্রিক করেছে কলকাতার দল।

কখনও গোল করে এগিয়ে গিয়েও হেরেছে, কখনও জঘন্যভাবে পরপর দুবার পেনাল্টির সুযোগ হাতছাড়া করে হেরেছে। ছুটির মধ্যে ভুলভ্রান্তি শুধরে নিয়ে নিজেদের যদি একটুও উন্নত করে তুলতে পারে লাল-হলুদ শিবিরের ফুটবলাররা, তা হলে শনিবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে হয়তো জয়ে ফিরতে পারে। চেন্নাইন এ মরশুমে এ পর্যন্ত তিনটি হোম ম্যাচ খেলেছে। তার মধ্যে একটিতে ৫-০ গোলে জিতেছে, পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে। অন্য দুই ম্যাচে মোহনবাগান এসজি ও এফসি গোয়ার কাছে হেরেছে।

ঘরের মাঠে তাদের হারানো যে কঠিন, এ কথা বলা যায় না। তবে এই ছুটিতে দলকে কী ভাবে ঘষামাজা করেছেন তাদের স্কটিশ কোচ আওয়েন কোইল, সেটাই দেখার। এই ক’দিনে যদি নিজেদের ধারালো করে তোলে চেন্নাইন, তা হলে এই ম্যাচে তার প্রতিফলন অবশ্যই ঘটা উচিত। একই কথা অবশ্য ইস্টবেঙ্গল সম্পর্কেও বলা যায়। লিগ টেবলে ইস্টবেঙ্গল রয়েছে দশে এবং চেন্নাইন ছ’পয়েন্ট

সাম্প্রতিক পারফরম্যান্স

চেন্নাইন এফসি: টানা তিন হার দিয়ে এ বারের আইএসএল শুরু করে চেন্নাইন। প্রথমে ওডিশা এফসি-র কাছে দু’গোলে হারে তারা। পরে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র কাছে তিন গোলে হার। অর্থাৎ প্রথম দুই ম্যাচেই পাঁচ গোল খেয়ে বসে দু’বারের আইএসএল চ্যাম্পিয়নরা। এই দুটিই ছিল অ্যাওয়ে ম্যাচ। সমর্থকেরা ভেবেছিলেন শুরুতেই বাইরের মাঠে খেলতে হচ্ছে বলে হয়তো দলটা ঠিকমতো সাফল্য পাচ্ছে না। ঘরের মাঠে নামলে বোধহয় ঠিক হয়ে যাবে। কিন্তু মোহনবাগান এসজি চেন্নাইয়ে এসে ফের হারিয়ে দিয়ে যায় চেন্নাইনকে। তাও ৩-১-এ। শেষ পর্যন্ত চেন্নাইন জয়ে ফেরে বাইরের ম্যাচেই। হায়দরাবাদ এফসি-কে ১-০-য় হারিয়ে এবং ঘরের মাঠেও তারা প্রথম জয় পায় পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে, ৫-১-এ। কিন্তু গত ম্যাচে আবার হারের মুখ দেখতে হয়, এটাও ঘরের মাঠে, যেখানে এফসি গোয়া তাদের ৩-০-য় হারিয়ে দিয়ে চলে যায়। সব মিলিয়ে দু’টি ম্যাচে জিতে ছ’পয়েন্ট পেয়ে তারা এখন লিগ তালিকার সাত নম্বরে।

ইস্টবেঙ্গল এফসি: গত তিন মরশুম ধরে টানা একতরফা ব্যর্থতার পর এ বছরও আইএসএলের শুরুটা সে রকম ভাল করতে পারেনি ইস্টবেঙ্গল। জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে ক্লেটন সিলভা ফর্মে ফেরেন। দলও জয়ে ফেরে। ব্রাজিলীয় তারকার জোড়া গোলে চলতি লিগের প্রথম জয় পায় তারা। বেঙ্গালুরুতে ফের ছন্দপতন হয় তাদের। ২-১-এ তাদের হারিয়ে লিগের প্রথম জয় পায় সুনীল ছেত্রীর দল। হারার মতো না খেলেও হাভিয়ে হার্নান্ডেজের এক অনবদ্য বাইসাইকেল কিকের গোলে হার স্বীকার করতে হয় তাদের। এফসি গোয়ার বিরুদ্ধে ৭৩ মিনিট পর্যন্ত এগিয়ে থাকার পরে দু’মিনিটের মধ্যে পরপর দু’টি গোল খেয়ে ১-২-এ হেরে মাঠ ছাড়তে হয় লাল-হলুদ বাহিনীকে। এ মাসের প্রথম সপ্তাহে শেষ ম্যাচে এক গোলে পিছিয়ে থাকা অবস্থায় ৮৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোলের সুযোগ হাতছাড়া করেন ক্লেটন সিলভা। যদিও তিনি স্টপেজ টাইমের একেবারে শেষ দিকে ফের পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে একটি গোল শোধ করেন, কিন্তু ততক্ষণে আরও এক গোল খেয়ে যায় ইস্টবেঙ্গল। পাঁচ ম্যাচে মাত্র একটি জয় নিয়ে লিগ টেবলে দশ নম্বরে তারা। নিয়ে আছে সাতে। সুতরাং, শনিবার সন্ধ্যার এই ম্যাচে জয়ে ফেরার তাগিদ ইস্টবেঙ্গলেরই বেশি। পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পাওয়া ইস্টবেঙ্গল যদি এই ম্যাচেও জিততে না পারে, তা হলে তাদের লিগ টেবলে আরও তলায় চলে যেতে হবে। তাই শনিবারের বিকেলের ম্যাচটি লাল-হলুদ শিবিরের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

ম্যাচ- চেন্নাইন এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি
ভেনু- জওহরলাল নেহরু স্টেডিয়াম, চেন্নাই
সময়- ২৫ নভেম্বর, ২০২৩, বিকেল ৫.৩০
সরাসরি সম্প্রচার ও স্ট্রিমিং টিভি: ডিডি বাংলা ও কালার্স বাংলা সিনেমা- বাংলা, স্পোর্টস ১৮ খেল- হিন্দি, স্পোর্টস ১৮ ১ এসডি ও এইচডি- ইংলিশ, ভিএইচ ১ এসডি ও এইচডি- ইংলিশ, সূর্য মুভিজ- মালয়ালাম
স্ট্রিমিং: জিও সিনেমা ও ওয়ানফুটবল

 

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget