এক্সপ্লোর

২১ সেপ্টেম্বর ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে, ১৬ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ইডেনে

কলকাতা: সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। ঘরের মাঠে ভরা ক্রিকেট মরসুম। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা হোম সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। দুর্গাপুজোর আবহে কলকাতায়ও ক্রিকেট-উত্‍সবের আমেজ। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা, দু’টি হোম সিরিজের দু’টি ম্যাচ পাচ্ছে ক্রিকেটের নন্দনকানন। শহরে বিসিসিআইয়ের ট্যুর অ্যান্ড ফিক্সচার কমিটির বৈঠকে এদিন এই সিদ্ধান্ত। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ টি ওয়ান ডে ও তিনটি টি-২০ খেলবে বিরাট-বাহিনী। তার মধ্যে একটি ম্যাচ খেলা হবে ইডেনে,২১ সেপ্টেম্বর। ১৬ নভেম্বর ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচও খেলা হতে চলেছে ইডেনেই। পাশাপাশি, অক্টোবরেও এদেশে সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড। আপাতত ভারত-পাকিস্তান সিরিজ হওয়ার কোনও সম্ভাবনা নেই, জানিয়ে দিলেন বোর্ডের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরী। তবে, পরের বছর শ্রীলঙ্কার মাটিতে মুখোমুখি হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আগামী বছর শ্রীলঙ্কায় খেলা হবে ইন্ডিপেন্ডেন্স কাপ। যেখানে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ - এই চারটি টিমকে খেলতে দেখা যাবে। পাশাপাশি, এদিন বিসিসিআইয়ের আরও সিদ্ধান্ত, নয়া মরসুম থেকে ফরম্যাট বদলাচ্ছে রঞ্জির। ফের টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে হোম-অ্যাওয়ে ভিত্তিতে। নক-আউট পর্যায়ের ম্যাচগুলি হবে নিরপেক্ষ ভেন্যুতে।

সেরা শিরোনাম

Kohli On Janmashtami: 'জয় শ্রী কৃষ্ণ', নিয়মিত বৃন্দাবনে যান, এবার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট কোহলির
'জয় শ্রী কৃষ্ণ', নিয়মিত বৃন্দাবনে যান, এবার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট কোহলির
CAB AGM: বাংলার ক্রিকেটে বেজে গেল নির্বাচনী দামামা, বিজ্ঞপ্তি জারি, সদস্যদের কী পাঠাল সিএবি?
বাংলার ক্রিকেটে বেজে গেল নির্বাচনী দামামা, বিজ্ঞপ্তি জারি, সদস্যদের কী পাঠাল সিএবি?
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
India vs Japan: ক্রিকেট মাঠে ভারত বনাম জাপান! ঐতিহাসিক ম্যাচের ঘোষণা, কবে-কোথায় হবে খেলা?
ক্রিকেট মাঠে ভারত বনাম জাপান! ঐতিহাসিক ম্যাচের ঘোষণা, কবে-কোথায় হবে খেলা?

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget