এক্সপ্লোর

England vs Pakistan: আচমকা অসুস্থ এক ঝাঁক ইংরেজ ক্রিকেটার, পিছিয়ে যেতে পারে ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট

Pak vs Eng: পাকিস্তান সফরে ইংল্যান্ডের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে ১৪-১৫ জন সংক্রমণের শিকার হয়েছেন।

করাচি: পাকিস্তানের মাটিতে সিরিজ শুরুর আগে অদ্ভুত সমস্যায় ইংল্যান্ড ক্রিকেট দল (Pakistan vs England)। বাবর আজমদের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে ইংরেজ অধিনায়ক বেন স্টোকস-সহ ইংল্যান্ড দলের বেশিরভাগ ক্রিকেটার আচমকা অসুস্থ হয়ে পড়েছেন। যার জেরে পিছিয়ে যেতে পারে পাকিস্তান বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ।

পাকিস্তান সফরে ইংল্যান্ডের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে ১৪-১৫ জন সংক্রমণের শিকার হয়েছেন। মাত্র ৫ জন ক্রিকেটার ঐচ্ছিক প্র্যাক্টিসে যোগ দেন বলে খবর। রাওয়ালপিন্ডি টেস্টের আগে জো রুট, জ্যাক ক্রলি, হ্যারি ব্রুক, ওলি পোপ ও কিটন জেনিংস হেড কোচ ব্রেন্ডন ম্যাকালামের নজরদারিতে অনুশীলন সেরেছেন। বাকিদের বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। চোট পাওয়া মার্ক উড ছাড়া দলের সব সদস্য আগের দিন অনুশীলনে যোগ দিয়েছিলেন।                                                                        

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, নতুন ভাইরাসের উপসর্গ করোনা ভাইরাসের মতো নয়। ঠিক কতজন অসুস্থ, এবং ভাইরাস আক্রান্তদের উপসর্গ নিয়ে ইংল্যান্ড দলের তরফে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। তবে আক্রান্তদের হোটেলের রুমে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বেন স্টোকস হোটেলবন্দি বলেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ট্রফি উন্মোচন অনুষ্ঠান পিছিয়ে দিতে হয়েছে।          

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by We Are England Cricket (@englandcricket)

যদিও স্টোকসদের রেখেই প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেক হওয়ার কথা লিয়াম লিভিংস্টোনের। তবে টেস্ট ম্যাচটি একদিন পিছিয়েও যেতে পারে। ম্যাচ শুরু হতে পারে বৃহস্পতিবার।

আরও পড়ুন: দুরন্ত ব়্যাশফোর্ড, গোল ফডেনেরও, ওয়েলশকে ৩-০ উড়িয়ে নক আউটে ইংল্যান্ড

সেরা শিরোনাম

IND vs NZ: কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের পঞ্চম ওয়ান ডের পিচ? আবহাওয়াই বা কেমন থাকবে? কখন, কোথায় দেখবেন খেলা?
কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের পঞ্চম ওয়ান ডের পিচ? আবহাওয়াই বা কেমন থাকবে? কখন, কোথায় দেখবেন খেলা?
ACC Men's U19 Asia Cup 2026: প্রশংসায় মোদি, সহবাগকে বাহবা সৌরভের, আর্যবীরদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ের পর কী লিখলেন বীরেন্দ্র?
প্রশংসায় মোদি, সহবাগকে বাহবা সৌরভের, আর্যবীরদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ের পর কী লিখলেন বীরেন্দ্র?
Syed Mushtaq Ali Trophy: টপ অর্ডারের ব্যর্থতা কাল হল, সুদীপ-শাহবাজ-সায়নের দুরন্ত লড়াই সত্ত্বেও মুস্তাক আলিতে শুরুতেই হার বাংলার
টপ অর্ডারের ব্যর্থতা কাল হল, সুদীপ-শাহবাজ-সায়নের দুরন্ত লড়াই সত্ত্বেও মুস্তাক আলিতে শুরুতেই হার বাংলার
IND vs PAK: শেষ বল পর্যন্ত টানটান লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
শেষ বল পর্যন্ত টানটান লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget