এক্সপ্লোর

ENGW v INDW 2022: ভিজে মাঠ, খেলার পরিস্থিতিই ছিল না, ম্যাচ হেরে তোপ হরমনপ্রীতের

Harmanpreet Kaur: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হেরে ক্ষোভ উগরে দিলেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর।

নয়াদিল্লি: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হেরে ক্ষোভ উগরে দিলেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmeenpreet Kaur)। জানালেন, খেলার উপযুক্ত পরিস্থিতিই ছিল না। 

ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের আগে বৃষ্টি হয়। হরমনপ্রীতের অভিযোগ, মাঠ ভিজে ছিল। সেই মাঠে খেলতে নেমে চোট লেগে যাওয়ার আশঙ্কাও ছিল। একপ্রকার জোর করেই ম্যাচ খেলতে হয় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে।

হরমনপ্রীত বলেছেন, 'যতটা রান তোলা উচিত ছিল তা আমরা পারিনি। আমার মনে হয়েছে আমরা জোর করে খেলেছি কারণ ক্রিকেটের জন্য পরিস্থিতি একশো শতাংশ উপযুক্ত ছিল না। তবু বলব মেয়েরা নিজেদের সেরাটা দিয়েছে। চোট লেগে যাওয়ার আশঙ্কা থাকলেও ওরা মাঠে নামতে প্রস্তুত ছিল।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

ইংল্য়ান্ড সফরে প্রথম টি-টোয়েন্টিতে হার ভারতীয় মহিলা ক্রিকেট দলের। গতকাল গভীর রাতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ২ দল। সেখানেই হরমনপ্রীতদের ৯ উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক অ্যামি জোন্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান বোর্ডে তুলে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ রান করেন অলরাউন্ডার দীপ্তি শর্মা। তিনি ২৪ বলে ২৯ রানের ইনিংস খেলেন। মোট ৩টি বাউন্ডারি নিজের ইনিংসে হাঁকান বাঁহাতি দীপ্তি। তবে ফর্মে থাকা স্মৃতি মান্ধানা (২৩) ও শেফালি ভার্মা (১৪) বড় রান করতে পারেননি। ক্যাপ্টেন হরমনপ্রীত ১৫ বলে ৩টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। রিচা ঘোষ ১টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১৬ রান করেন। জবাবে ব্য়াট করতে নেমে মাত্র ১৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল। ইংল্যান্ডের ওপেনার সোফিয়া ডাঙ্কলি ৪৪ বলে ৬১ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ১টি ছক্কা হাঁকান তিনি। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ২৪ রানের ইনিংস খেলেন। এলিস ক্যাপসি ৩টি বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে ২০ বলে ৩২ রানের ইনিংস খেলেন।

আরও পড়ুন: কোহলির পর এবার স্টিভ স্মিথেরও খরা কাটল, দুই বছর পর এল ওয়ান ডে সেঞ্চুরি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget