এক্সপ্লোর

Belgium vs Russia Match Highlights: লুকাকুর জোড়া গোল, রাশিয়াকে ৩-০ উড়িয়ে দিল বেলজিয়াম

UEFA EURO: বেলজিয়ামের হয়ে গত ১৫টি প্রতিযোগিতামূলক ম্যাচে ১৯ গোল হয়ে গেল লুকাকুর

সেন্ট পিটার্সবার্গ: ইউরো কাপে গ্রুপ বি-র দ্বিতীয় ম্যাচে রাশিয়াকে ৩-০ উড়িয়ে দিয়ে অভিযান শুরু করল বর্তমানে ফিফা ক্রমতালিকায় এক নম্বরে থাকা বেলজিয়াম। কেন তাঁরা এক নম্বর, সেটা এই ম্যাচে বারবার বুঝিয়ে দিলেন রোমেলু লুকাকু, ইডেন হ্যাজার্ডরা। ১০ মিনিটেই প্রথম গোল করে দলকে এগিয়ে দেন লুকাকু। ৩৪ মিনিটে ব্যবধান বাড়ান টমাস ম্যুনিয়ের। ৮৮ মিনিটে ফের গোল করেন লুকাকু। রাশিয়া এই ম্যাচে বিশেষ কিছু করতে পারেনি। এই নিয়ে বেলজিয়ামের হয়ে গত ১৫টি প্রতিযোগিতামূলক ম্যাচে ১৯ গোল হয়ে গেল লুকাকুর।

বেলজিয়াম-রাশিয়া ম্যাচের আগেই ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ চলাকালীন মাঠেই সংজ্ঞা হারান ক্রিশ্চিয়ান এরিকসেন। তাঁকে নিয়ে উদ্বেগ তৈরি হয়। লুকাকু ও এরিকসেন একসঙ্গে ইন্টার মিলানের হয়ে খেলেন। তাঁদের ক্লাব দল এবার সিরি এ খেতাব জিতেছে। স্বভাবতই সতীর্থের শারীরিক অবস্থা নিয়ে লুকাকুর উদ্বেগ বেশি ছিল। তিনি প্রথম গোল করার পর ক্যামেরার সামনে ছুটে গিয়ে এরিকসেনের উদ্দেশে বলেন, ‘ক্রিস, ক্রিস, তোমাকে ভালবাসি’।

খেলা শেষ হওয়ার পর এই স্ট্রাইকার জানান, ‘খেলা শুরু হওয়ার আগে আমরা সবাই প্রচুর চোখের জল ফেলেছি। ম্যাচে মন দেওয়া খুব কঠিন ছিল। সবার জন্যই সময়টা খুব কঠিন ছিল। সবাই ক্রিশ্চিয়ানকে ভালভাবে চিনি, জানি। ওর জন্য সবারই চিন্তা হচ্ছিল। আশা করি ও দ্রুত সুস্থ হয়ে উঠবে। ওর দুটো ছোট সন্তান আছে। ওদের ওকে প্রয়োজন। আমাদের দলেও ওকে দরকার। দল জেতায় আমি খুশি কিন্তু এখন আমি শুধু ক্রিশ্চিয়ানের কথাই ভাবছি।’

ক্লাব দলের সতীর্থর জন্য উদ্বেগ থাকলেও, এই ম্যাচে লুকাকুরা অসাধারণ খেলেছেন। তাঁরা সহজেই জয় পেয়েছেন। রবার্তো মার্টিনেজের দলের সামনে কোনও বাধা হয়েই দাঁড়াতে পারেনি রাশিয়া। সারাক্ষণ বেলজিয়ামেরই দাপট ছিল। প্রথম ম্যাচেই অনায়াস জয় তুলে নিয়ে বাকি দলগুলিকে বার্তা দিয়ে রাখলেন লুকাকুরা। বিশ্বের এক নম্বর দল এবার ট্রফি জয়ের লক্ষ্যেই খেলতে নেমেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kuldeep Yadav Wedding: কুলদীপের বিয়েতে নাচে নজর কাড়লেন কুল-চা জুটির অপরজন, যুজবেন্দ্র চাহাল
কুলদীপের বিয়েতে নাচে নজর কাড়লেন কুল-চা জুটির অপরজন, যুজবেন্দ্র চাহাল
IPL 2026: আইপিএলের আগেই চমক, কিংবদন্তির তত্ত্বাবধানে অনুশীলন সারছেন ঋষভ পন্থ, দেখুন ভিডিও
আইপিএলের আগেই চমক, কিংবদন্তির তত্ত্বাবধানে অনুশীলন সারছেন ঋষভ পন্থ, দেখুন ভিডিও
Indian Cricket: ভারতীয় ক্রিকেটে ফিরল গড়াপেটার কালো ছায়া, আজীবন নির্বাসিত হলেন অভিযুক্ত
ভারতীয় ক্রিকেটে ফিরল গড়াপেটার কালো ছায়া, আজীবন নির্বাসিত হলেন অভিযুক্ত
Kuldeep Yadav wedding: কালই বিয়ের পিঁড়িতে বসছেন কুলদীপ, মুসৌরিতে চাঁদের হাট, কে কে থাকছেন অনুষ্ঠানে?
কালই বিয়ের পিঁড়িতে বসছেন কুলদীপ, মুসৌরিতে চাঁদের হাট, কে কে থাকছেন অনুষ্ঠানে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Embed widget