এক্সপ্লোর

Finland vs Russia Match Highlight: ফিনল্যান্ডের বিরুদ্ধে ১-০ জয়, ঘুরে দাঁড়াল রাশিয়া

Russia beat Finland 1-0 in EURO encounter. | প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে ০-৩ গোলে হেরে গিয়েছিল রাশিয়া। অন্যদিকে, ডেনমার্ককে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল ফিনল্যান্ড।

সেন্ট পিটার্সবার্গ: প্রথম ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে ০-৩ গোলে হেরে গেলেও, দ্বিতীয় ম্যাচে ফিনল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়াল রাশিয়া। ফলে চলতি ইউরো কাপে গ্রুপ বি-র লড়াই জমে গেল। এখন বেলজিয়াম, রাশিয়া ও ফিনল্যান্ড, তিনটি দলেরই পয়েন্ট ৩। বেলজিয়াম অবশ্য একটি ম্যাচ খেলেছে। ডেনমার্ক এখনও পয়েন্ট পায়নি।

এদিনের ম্যাচে রাশিয়ার হয়ে একমাত্র গোল করেন অ্যালেকসেই মিরাচুক। প্রথমার্ধের শেষদিকে করা তাঁর বাঁ পায়ের শটে অসাধারণ গোলটাই ম্যাচের ফল গড়ে দিল। খেলার ৫ মিনিটের মাথায় ফিনল্যান্ডের হয়ে দুরন্ত হেডে গোল করে ফেলেছিলেন জোয়েল পোহানপালো। কিন্তু ভিডিও দেখে অফসাইডের জন্য গোলটি বাতিল করে দেন রেফারি। সেই সময় গোল বাতিল না হলে হয়তো খেলার ফল অন্যরকম হতে পারত। কিন্তু শেষপর্যন্ত সেটা আর হয়নি।

এবারই প্রথম ইউরো কাপে খেলছে ফিনল্যান্ড। এর আগে তারা কোনওদিন বড়মাপের প্রতিযোগিতার মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। এবারের ইউরোর প্রথম ম্যাচে ডেনমার্ককে হারিয়ে শুরুটা দারুণভাবে করে ফিনল্যান্ড। সেই ম্যাচেই হৃদরোগে আক্রান্ত হন ডেনমার্কের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন।

জয় দিয়ে ইউরো অভিযান শুরু করলেও, দ্বিতীয় ম্যাচে হেরে চাপে পড়ে গেল ফিনল্যান্ড। গ্রুপের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে বেলজিয়ামের। অন্যদিকে, গ্রুপের শেষ ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে রাশিয়া। তার আগে অবশ্য  কাল বেলজিয়াম-ডেনমার্ক ম্যাচ। সেই ম্যাচের ফলের উপর এই গ্রুপের কোন দল কোন জায়গায় থাকবে, সেটা অনেকটা নির্ভর করছে।

এদিন রাশিয়া জয় পেলেও, উন্নতমানের খেলা উপহার দিতে পারেনি। প্রথমার্ধের খেলা তবু প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা খুব একটা ভাল হয়নি। বিশেষ করে ফিনল্যান্ড এদিন যা খেলল, তাতে বেলজিয়ামের বিরুদ্ধে জয়ের আশা কম। সেই তুলনায় রাশিয়ার পারফরম্যান্স কিছুটা ভাল। ফলে ডেনমার্কের বিরুদ্ধে জয়ের আশা রয়েছে রুশদের। তবে এই গ্রুপ থেকে কোন দলগুলি নক-আউটে যাবে, সেটা জানার জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। কাল যদি বেলজিয়াম জিতে যায়, তাহলে তারা নক-আউটে চলে যাবে। সেক্ষেত্রে বাকি তিনটি দলের মধ্যে লড়াই হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget