এক্সপ্লোর

Sweden vs Slovakia Match Highlights: স্লোভাকিয়ার বিরুদ্ধে ১-০ গোলে জয়, নক-আউটের পথে সুইডেন

Sweden beat Slovakia 1-0 in UEFA EURO match. ৭৭ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোল করেন এমিল ফর্সবার্গ।

সেন্ট পিটার্সবার্গ: ইউরো কাপে গ্রুপ ই-তে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের সঙ্গে ড্র করলেও, দ্বিতীয় ম্যাচে স্লোভাকিয়াকে ১-০ গোলে হারিয়ে নক-আউটে যাওয়ার পথে অনেকটা এগিয়ে গেল সুইডেন। ৭৭ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোল করেন এমিল ফর্সবার্গ। ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে এখন গ্রুপের শীর্ষে সুইডিশরা। শেষ ম্যাচে বড় কোনও অঘটন না ঘটলে নক-আউটে চলে যাবে সুইডেন।

গ্রুপ ই-র প্রথম ম্যাচে পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে দেয় স্লোভাকিয়া। এরপর দ্বিতীয় ম্যাচে স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করে সুইডেন। ভারতীয় সময় অনুযায়ী শনিবার মধ্যরাতে মুখোমুখি হবে স্পেন-পোল্যান্ড। এই ম্যাচের ফলের উপর গ্রুপ থেকে কারা পরবর্তী রাউন্ডে যাবে সেটা অনেকটা নির্ভর করছে। তবে শেষ ম্যাচ পর্যন্ত বলা যাবে না কারা নক-আউটে যাচ্ছে।

এদিনের ম্যাচে অবশ্য তেমন উপভোগ্য হয়নি। কোনও দলই দর্শনীয় ফুটবল উপহার দিতে পারেনি। তবে পেনাল্টির আগে পর্যন্ত সুইডেনের সঙ্গে সমানতালে লড়াই চালিয়ে যাচ্ছিল স্লোভাকিয়া। পেনাল্টিটাই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।

এদিনের ম্যাচে সুইডেনের হয়ে ভাল পারফরম্যান্স দেখান আলেকজান্ডার আইজ্যাক। তাঁর জন্যই পেনাল্টি পায় সুইডেন। গোল করতে ভুল করেননি ফর্সবার্গ। এই ম্যাচ হেরে চাপে পড়ে গেল স্লোভাকিয়া। নক-আউটে যেতে গেলে তাদের শেষ ম্যাচ জিততেই হবে। স্পেনের বিরুদ্ধে জয় পাওয়া মোটেই সহজ হবে না। ফলে স্লোভাকিয়ার নক-আউটে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে গেল।

অন্যদিকে, নক-আউটে যাওয়ার আশা জিইয়ে রাখতে হলে পোল্যান্ডের বিরুদ্ধে জয় পেতেই হবে স্পেনকে। তারপর শেষ ম্যাচ হারলে চলবে না। শেষ ম্যাচ জিতলে গ্রুপের সেরা হিসেবে নক-আউটে যাওয়ার সুযোগ থাকবে স্প্যানিশদের সামনে। কিন্তু হেরে গেলে বিপদ। সেক্ষেত্রে গ্রুপ থেকেই ছিটকে যাওয়ার আশঙ্কা থাকছে।

অন্যদিকে, আজ রাতে ইউরো কাপের গ্রুপ ডি-র ম্যাচে মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্র। ভারতীয় সময় অনুযায়ী মধ্যরাতে এই গ্রুপেরই অন্য ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও স্কটল্যান্ড।

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget