এক্সপ্লোর

David Warner: ''আশা করি সবার মুখে হাসি ফোটাতে পেরেছি...'', বিদায়বেলায় আবেগপ্রবণ ওয়ার্নার

David Warner: সিডনি টেস্টেও জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। নিজের শেষ টেস্ট ইনিংসেও অর্ধশতরান হাঁকালেন ডেভিড ওয়ার্নার। ৫৭ রান করে আউট হন বাঁহাতি অজি ওপেনার।

মুম্বই: ২০১১ সাল থেকে শুরু হয়েছিল। আজ ২০২৪ সালে ৬ জানুয়ারি নিজের ১৩ বছরের টেস্ট কেরিয়ার শেষ করলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। পাকিস্তানের (Pakistan vs Australia) বিরুদ্ধে সিডনি টেস্টে নিজের শেষ টেস্ট ইনিংসে ৫৭ রানের ইনিংস খেলেন বাঁহাতি অজি ওপেনার। ঘরের মাঠে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া(Australia Cricket Team)। ম্যাচ জয়ের পর ওয়ার্নার বলছেন, ''গত ১৮ মাস অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য দারুণ লাগল। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জিতেছি আমরা। অ্যাশেজ জিতেছি। বিশ্বকাপ জিতেছি। এবার পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে জিতলাম আমরা।''

বিদায়বেলায় ওয়ার্নার আরও বলেন, ''যেভাবে আমি খেলেছি তাতে দর্শকদের মুখে হাসি ফোটাতে পেরেছি বলেই বিশ্বাস করি এবং আশা করি তরুণরাও আমাকে অনুসরণ করবে।'' অজি তারকাকে পাকিস্তান দলের সই করা জার্সি উপহার দেন শান মাসুদ। ওয়ার্নার তাঁর হেলমেট ও গ্লাভস উপহার দেন এক খুদে সমর্থককে। তিনি আউট হয়ে ফেরার পথে আবেগপ্রবণ ছিল এসসিজি-র পুরো গ্যালারি। তাঁর বিদায়কালে এসসিজির দর্শকেরাও চোখ মুছেছেন, দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন। সম্মান জানিয়েছেন নিজের এবং বিপক্ষ দলের প্লেয়াররা। 

গতকাল ৬৭/৭ থেকে এদিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। ক্রিজে ছিলেন মহম্মদ রিজওয়ান ও আমের জামাল। এদিন ম্যাচের প্রথম উইকেট হিসেবে প্যাভিলিয়নে ফেরেন রিজওয়ান। ২৮ রান করে নাথান লিয়ঁর বলে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। প্রথম ইনিংসে রিজওয়ানের মতই অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন আমের জামাল। কিন্তু এদিন ১৮ রান করেই ফিরতে হয় তাঁকে। শেষ পর্যন্ত পাকিস্তান শিবির ১১৫ রানে অল আউট হয়ে যায়। এদিনের তিনটি উইকেটই নাথান লিঁয় তুলে নেন।

১৩০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমেছিলেন উসমান খাওয়াজা ও ডেভিড ওয়ার্নার। নিজের শেষ টেস্ট ইনিংস খেললেন বাঁহাতি ওয়ার্নার। মাঠে ব্যাট করতে নামার সময় পাক দলে গার্ড অফ অনার দিয়ে সম্মান জানায় তাঁকে। খাওয়াজা প্রথম ওভারেই সাজিদের বলে কোনও রান না করেই প্য়াভিলিয়ন ফেরেন। তবে মার্নাস লাবুশেনের সঙ্গে জুটি বেঁধে দলের জয় নিশ্চিত করেন ওয়ার্নার। ৭টি বাউন্ডারির সাহায্যে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। লাবুশেন ৯টি বাউন্ডারির সাহায্যে ৬২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। স্মিথ ৪ রানে অপরাজিত থাকেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Tmc News :উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ
Abhishek Banerjee: ৬ বছর আগে শমীকের ওপর হামলা, ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার
Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget