এক্সপ্লোর

FIFA Bans AIFF : নির্বাসিত এআইএফএফ, ফিফার শাস্তি বহাল থাকলে কীভাবে ভুগবে ভারতীয় ফুটবল?

Indian Football Crisis : আপাতত কোনও আন্তর্জাতিক ম্যাচ ও টুর্নামেন্টে অংশ নিতে পারবে না ভারতীয় ফুটবল দল। ফিফার নির্বাসন বহাল থাকলে ভারতীয় ফুটবল দলের র‍্যাঙ্কিং ফের শূন্য থেকে শুরু হবে।

কলকাতা : স্বাধীনতা দিবস পালনের উৎসবের রেশ ফিকে হওয়ার আগেই এসে হাজির ঘোর দুঃসংবাদ। ভারতীয় ফুটবল সংস্থা এআইএফএফকে (AIFF) বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা (FIFA) নির্বাসিত করেছে। এআইএফএফ-এ তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে যে সিদ্ধান্ত তাঁদের। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটি  নিয়ন্ত্রণ ফিরে না পাওয়া পর্যন্ত এই নির্বাসন বহাল থাকবে বলে ফিফার তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে। গোটা পরিস্থিতির জেরে আগামীকাল সুপ্রিম কোর্টে (Supreme Court) এআইএফএফ মামলার শুনানি। বৃহস্পতিবার ৩৬ রাজ্য সংস্থাকে জরুরি ভিত্তিতে বৈঠকে ডেকে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে উদ্যোগ নিল এআইএফএফ। অপরদিকে ভারতের কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ফিফা আশাবাদী দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশাবাদী ফিফা।

কিন্তু নির্বাসন যদি বহাল থাকে, তাহলে প্রবলভাবে ভুগতে হবে ভারতীয় ফুটবলকে-

  • ভারতে নির্ধারিত অনূর্ধ্ব -১৭ মহিলা বিশ্বকাপ স্থগিত হতে পারে। আপাতত তা নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা।
  • আপাতত কোনও আন্তর্জাতিক ম্যাচ ও টুর্নামেন্টে অংশ নিতে পারবে না ভারতীয় ফুটবল দল।
  • ফিফার নির্বাসন বহাল থাকলে ভারতীয় ফুটবল দলের র‍্যাঙ্কিং ফের শূন্য থেকে শুরু হবে।
  • কোনও ক্লাবই কোনও বিদেশি ফুটবলারকে সই করাতে পারবে না।
  • যে বিদেশি ফুটবলাররা ইতিমধ্যেই সই করেছেন, তাঁরা অন্য কোনও দেশে খেলতে পারবেন না।

প্রসঙ্গত, কয়েক মাস আগেই AIFF-এর সংবিধান সংশোধন করে দ্রুত নির্বাচন করার জন্য ৩ সদস্যের প্রশাসক কমিটি গড়ে দেয় সুপ্রিম কোর্ট। স্বয়ংশাসিত ক্রীড়া সংস্থায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ফিফার আইন বিরুদ্ধ। সেই কারণেই প্রশাসক কমিটির হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ফিফা। প্রশাসক কমিটির পক্ষ থেকে এআইএফএফ-র নির্বাচনের প্রাক্কালে গঠনগত বেশ কিছু পরিবর্তনের বার্তা দেওয়া হয়েছিল। যেখানে জানানো হয়েছিল, ৩ বছরের বেশি এআইএফএফ-র কোনও পদে থাকতে পারবেন না কোনও কর্তা। বিলুপ্ত হয়ে যাবে এআইএফএফ-এর সহ সভাপতি পদ। এআইএফএফ-এর এক্সিকিউটিভ কমিটিতে স্থান পাবেন প্রাক্তন ফুটবলাররা (Ex Footballers)। যদিও তাঁদের কার্যকলাপ নিয়ে আপত্তি জানিয়েই নির্বাসনের শাস্তি দিয়েছে ফিফা।

আরও পড়ুন- 'ক্ষতি হবে ভারতীয় ফুটবলের', 'ঘুরে দাঁড়ানো মুশকিল', ফিফার নির্বাসন সিদ্ধান্তে হতাশ প্রাক্তনীরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget