এক্সপ্লোর

AIFF : 'ক্ষতি হবে ভারতীয় ফুটবলের', 'ঘুরে দাঁড়ানো মুশকিল', ফিফার নির্বাসন সিদ্ধান্তে হতাশ প্রাক্তনীরা

FIFA U17 Women's World Cup : চলতি বছরের ১১-৩০ অক্টোবর ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা অনূর্ধ্ব -১৭ মহিলা বিশ্বকাপ। ফিফার এই নির্বাসনের ফলে বিশ্বকাপও স্থগিত থাকছে।

কলকাতা : কার্যত বিনা মেঘে বজ্রপাত। AIFF-এ তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করেছে ফিফা। আর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার যে সিদ্ধান্তে হতবাক, দুঃখিত ও ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ ঘিরে শঙ্কিত প্রাক্তন ফুটবলাররা। ফিফার এই নির্দেশে হতবাক প্রশাসক কমিটির সদস্য, প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়। 

৩ সদস্যের প্রশাসক কমিটি এআইএফএফ-র কাঠামো বদলের সমস্ত কাজ চালাচ্ছিল। পাশাপাশি দেশের স্পোর্টস কোড মেনে তাঁদের যাবতীয় সুপারিশ তাঁরা রেখেছে ভারতের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের কাছে। আর যে পদক্ষেপকেই তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বলে প্রেস বিবৃতিতে দাবি করেছে ফিফা।

প্রাক্তন ফুটবলার গৌতম সরকার বলেছেন, 'ভারতীয় ফুটবলের ক্ষতি হবে এই পদক্ষেপে। ফিফা এমনটা না করলেই বোধহয় ভাল করত।' অপর প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের কথায়, 'অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই পরিস্থিতি থেকে ধুরে দাঁড়ানো মুশকিল।' পাশাপাশি গোটা পরিস্থিতিতে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ ঘিরে তৈরি হওয়া শঙ্কা প্রসঙ্গে তাঁর সংযোজন, 'যাঁদেরকে ফুটবলের উন্নয়নে দায়িত্ব দিয়েছে, তাঁরা বা এআইএফএফ কেউই কিছু জানে না।'

প্রসঙ্গত, কয়েক মাস আগেই AIFF-এর সংবিধান সংশোধন করে দ্রুত নির্বাচন করার জন্য ৩ সদস্যের প্রশাসক কমিটি গড়ে দেয় সুপ্রিম কোর্ট। স্বয়ংশাসিত ক্রীড়া সংস্থায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ফিফার আইন বিরুদ্ধ। সেই কারণেই প্রশাসক কমিটির হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ফিফা। প্রশাসক কমিটির পক্ষ থেকে এআইএফএফ-র নির্বাচনের প্রাক্কালে গঠনগত বেশ কিছু পরিবর্তনের বার্তা দেওয়া হয়েছিল। যেখানে জানানো হয়েছিল, ৩ বছরের বেশি এআইএফএফ-র কোনও পদে থাকতে পারবেন না কোনও কর্তা। বিলুপ্ত হয়ে যাবে এআইএফএফ-এর সহ সভাপতি পদ। এআইএফএফ-এর এক্সিকিউটিভ কমিটিতে স্থান পাবেন প্রাক্তন ফুটবলাররা।

চলতি বছরের ১১-৩০ অক্টোবর ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা অনূর্ধ্ব -১৭ মহিলা বিশ্বকাপ। ফিফার এই নির্বাসনের ফলে বিশ্বকাপও স্থগিত থাকছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটি  নিয়ন্ত্রণ ফিরে না পাওয়া পর্যন্ত এই নির্বাসন বহাল থাকবে বলে ফিফার তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে।

ভারতের কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ফিফা আশাবাদী, দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশাবাদী ফিফা।

আরও পড়ুন- এশিয়া কাপ নিয়ে কী বললেন সৌরভ? উৎসবে মাতোয়ারা ক্রীড়াদুনিয়া, খেলার দুনিয়া এক ঝলকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget