এক্সপ্লোর

Burruchaga: আর্জেন্তিনা-নেদারল্যান্ডস ম্যাচে এগিয়ে কারা? বেছে নিলেন কিংবদন্তি বুরুচাগা

Argentina vs Netherlands: নেদারল্যান্ডসের বিরুদ্ধে লিওনেল মেসিদের কঠিন পরীক্ষা দিতে হবে, মত বিশ্বজয়ী বুরুচাগার।

দোহা: তাঁর বয়স এখন ৬০। চুলে পাক ধরেছে। কিন্তু এখনও ফুটবল অন্ত প্রাণ। হর্জে লুইস বুরুচাগা (Burruchaga)। আর্জেন্তিনা বনাম নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে আর্জেন্তিনার প্রথম সারির সংবাদপত্র ক্ল্যারিনে সাক্ষাৎকার দিলেন মারাদোনার সতীর্থ। 

সৌদি আরবের কাছে হারের পরেও দলের পাশে ছিলেন বুরুচাগা। তাঁর কথায়, 'এরকম হতেই পারে। বিশ্বকাপের মঞ্চে সব দলই সমান। জার্মানিকে দেখুন। স্পেনকে দেখুন। বিশ্বকাপে মাঝে মধ্যে কোনও তত্ত্ব চলে না। সাফল্যের কোনও রেসিপি হয় না। কিন্তু ব্যর্থ হলে চার বছর আক্ষেপ করতে হয়।'

নেদারল্যান্ডসের বিরুদ্ধে লিওনেল মেসিদের কঠিন পরীক্ষা দিতে হবে, মত বিশ্বজয়ী বুরুচাগার। বলছেন, 'কঠিন ম্যাচ হবে। খুব ভাল করে তৈরি হয়ে নামবে ডাচরা। আমার মনে হয় আর্জেন্তিনা পরিচিত ছকেই খেলবে। নেদারল্যান্ডস হয়তো ৩-৪-১-২ ছকে খেলবে। তবে আর্জেন্তিনা সুবিধা পাবে।'

বুরুচাগার কাছে আর্জেন্তিনা একটা দল। শুধু মেসি নয়। বলছেন, 'সৌদি ম্যাচের ধাক্কা কাটিয়ে ওরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। টানা তিন ম্যাচ জিতেছে। দল হিসাবে এটা দারুণ ব্যাপার। কোচিং স্টাফেরাও শান্ত থাকবে।' বিশ্বকাপের তিন ফেভারিটও বেছে নিয়েছেনআর্জেন্তিনার কিংবদন্তি। বুরুচাগা বলছেন, 'আর্জেন্তিনা, ফ্রান্স ও ব্রাজিল। তবে জার্মানি ও স্পেন হতাশ করেছে। এর থেকেই বোঝা যাচ্ছে বিশ্বকাপ কতটা কঠিন হয়ে পড়েছে। তবে আমার মনে হচ্ছে চার সেমিফাইনালিস্টের মধ্যে তিনটি হবে ব্রাজিল, আর্জেন্তিনা ও ফ্রান্স।'

দায়িত্বে বিতর্কিত রেফারি

দিয়েগো মারাদোনা (Diego Maradona) তখন সদ্য প্রয়াত। শোকস্তব্ধ গোটা ফুটবল বিশ্ব। বার্সেলোনার হয়ে মাঠে নেমে কিংবদন্তিকে শ্রদ্ধার্ঘ জানালেন লিওনেল মেসি (Lionel Messi)। কিন্তু বিষয়টা ভালভাবে নেননি রেফারি। আন্তোনিও মিগুয়্যেল মাতেও লাহোজ হলুদ কার্ড দেখান মেসিকে। যা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল।

বিতর্কিত সেই স্প্যানিশ রেফারিই কোয়ার্টার ফাইনালে মেসিদের ম্যাচ পরিচালনা করবেন। লাইন্সম্যানের দায়িত্বে থাকবেন পাও সেব্রিয়ান ও রবার্তো দিয়াজ। চতুর্থ রেফারি ভিক্টর গোমস।

গ্রুপ পর্বে দুটি ম্যাচ খেলিয়েছিলেন মাতেও লাহোজ। কাতার বনাম সেনেগাল ও ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের ম্যাচও পরিচালনা করেছিলেন। তবে বিশ্বকাপের নক আউট পর্বে এই প্রথম খেলাবেন তিনি।

তবে এর আগে আর্জেন্তিনার একটি ম্যাচে রেফারি হিসাবে ছিলেন মাতেও। ২০১৬ সালে রিও অলিম্পিক্সে আর্জেন্তিনা-হন্ডুরাস ম্যাচ ১-১ গোলে শেষ হয়েছিল। সেই ম্যাচের রেফারি ছিলেন তিনি। 

তবে মাতেওর শিরোনামে উঠে আসা ২০২০ সালে। বার্সেলোনার হয়ে লা লিগায় ওসাসুনার বিরুদ্ধে গোল করে জার্সি খুলে ফেলেছিলেন মেসি। বার্সা জার্সির নীচে ছিল আর্জেন্তিনার নিউওয়েল'স ক্লাবের জার্সি। মারাদোনার স্মৃতির উদ্দেশে সেটি দেখাতেই রেফারি জার্সি খোলার অপরাধে হলুদ কার্ড দেখান মেসিকে। নিয়ম মতে তিনি ভুল করেননি। তবে অনেকেই মনে করেছিলেন, কিংবদন্তিকে শ্রদ্ধা জানানোর জন্য নিয়ম সামান্য শিথিল করতেও পারতেন তিনি।

আরও পড়ুন: কেক-চকোলেটেও কমলার ছোঁয়া, নেদারল্যান্ডসে ফুটবল উন্মাদনায় মুগ্ধ বঙ্গকন্যা

সেরা শিরোনাম

Bengal vs Maharashtra Day 1: ব্যাটিং ব্যর্থতার দিন শামির আগুনে অক্সিজেন পেল বাংলা, কম আলোয় খেলা বন্ধ ইডেনে
ব্যাটিং ব্যর্থতার দিন শামির আগুনে অক্সিজেন পেল বাংলা, কম আলোয় খেলা বন্ধ ইডেনে
Bengal vs Maharashtra Tea Break: ইডেনে ভয়ঙ্কর শামি, ছিটকে দিলেন পৃথ্বী শয়ের স্টাম্প, টি ব্রেকে মহারাষ্ট্রের স্কোর ২১/২
ইডেনে ভয়ঙ্কর শামি, ছিটকে দিলেন পৃথ্বী শয়ের স্টাম্প, টি ব্রেকে মহারাষ্ট্রের স্কোর ২১/২
Bengal vs Maharashtra: ইডেনে ব্যাটিং ভরাডুবি বাংলার, ৩৬.৫ ওভারে অল আউট! হাফসেঞ্চুরিতে উজ্জ্বল শুধু পোড়েল
ইডেনে ব্যাটিং ভরাডুবি বাংলার, ৩৬.৫ ওভারে অল আউট! হাফসেঞ্চুরিতে উজ্জ্বল শুধু পোড়েল
Bengal vs Maharashtra Day 1 Lunch: ইডেনে ব্যাটিং বিপর্যয় বাংলার, পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে লাঞ্চ ব্রেকে স্কোর ১০১/৭
ইডেনে ব্যাটিং বিপর্যয় বাংলার, পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে লাঞ্চ ব্রেকে স্কোর ১০১/৭

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget