এক্সপ্লোর

FIFA WC 2026: প্রকাশ্যে এল ২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো

FIFA World Cup 2026: ২০২৬ সালের বিশ্বকাপে তিন দেশের ১৬টি শহরে মোট ১০৪টি ম্যাচ আয়োজিত হবে।

লস অ্যাঞ্জেলেস: মাস পাঁচেক আগেই আর্জেন্তিনার বিশ্বজয়ের মধ্যে দিয়ে ধুমধাম করে কাতারে ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপের সমাপ্তি ঘটেছিল। ২০২৬ সালে (FIFA World Cup 2026) প্রথমবার কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র ও মেক্সিকো তিন দেশ মিলিতভাবে বিশ্বকাপের আয়োজন করবে। আজ, বৃহস্পতিবার, ১৮ মে সেই বিশ্বকাপের লোগোও প্রকাশ্যে আনলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তনিনো।

প্রকাশ্যে বিশ্বকাপের লোগো

২০২৬ সালেই তিন পড়শি দেশ মিলে ২৬তম ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে। এই প্রথমবার বিশ্বকাপের লোগোতে আসল বিশ্বকাপের ছবি এবং সালের উল্লেখ থাকছে। ফিফা প্রেসিডেন্ট এ বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'এই প্রথমবার ফিফা বিশ্বকাপের আসল ট্রফি এবং আয়োজিত বিশ্বকাপের সাল উল্লেখ রয়েছে। এই অভিনব ডিজাইন বিশ্বকাপের পরিচয়বাহক হবে। লোগোতে ট্রফি ছবি ও সালের উল্লেখের মাধ্যমে প্রতিটি দেশেরই অভিনবত্বকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পরবর্তী বিশ্বকাপ ২০২৬ সালের জুন, জুলাই মাসে আয়োজিত হবে এবং ১৯ জুলাই, ২০২৬ সালেই নতুন বিশ্বজয়ীদের পাবে গোটা বিশ্ব।' প্রসঙ্গত, ২০২৬ সালের বিশ্বকাপে তিন দেশের ১৬টি শহরে মোট ১০৪টি ম্যাচ আয়োজিত হবে।

 

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সিটি

সান্তিয়াগো বার্নাবেউতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে ১-১ ড্র করেছিল রিয়াল মাদ্রিদ (Real Madrid) ও ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। ফুটবলপ্রেমীরা এতিহাদ স্টেডিয়ামেও এমনই এক টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখার আশায় ছিলেন। তবে কার্যত একপেশেভাবে লস ব্ল্যাঙ্কোসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে চ্য়াম্পিয়ন্স লিগ ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল সিটি। ইস্তানবুলে খেতাবি লড়াইয়ে ইন্টার মিলানের মুখোমুখি হবে পেপ গুয়ার্দিওলার দল।

বার্নাডো সিলভার গোলে ম্যাচে প্রথমবার লিড নেয় সিটি। ৩৭ মিনিটের মাথায় সিটির হয়ে সিলভাই ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে টনি ক্রুস রিয়ালের হয়ে ব্যবধান কমানোর খুব কাছাকাছি চলে এসেছিলেন। তবে তাঁর শট বারে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে রিয়ালের খেলার উন্নতি হলেও, ম্যান সিটি ম্যাচে নিজেদের দখল কখনও আলগা করনি। ৭৬ মিনিটের মাথায় ডি ব্রুইনের ফ্রি-কক থেকে সুইস ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি ম্যাচে তৃতীয়বার রিয়ালের জালে বল জড়িয়ে দেওয়ার পর ম্যাচের ভাগ্য কার্যত নিশ্চিতই হয়ে গিয়েছিল।

তবে রিয়াল মাদ্রিদ ১৪ বারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী দল। এর আগেও বহুবার পিছিয়ে পড়েও, কার্যত অসম্ভব জায়গা থেকে জয় ছিনিয়ে নিতে দেখা গিয়েছে লস ব্লাঙ্কোসকে। তবে এই ম্যাচে তেমনটা হয়নি। উপরন্তু, ম্যাচের ইনজুরি টাইমে মাঠে নামার প্রায় সঙ্গে সঙ্গেই জুলিয়ান আলভারেজ সিটির হয়ে ম্যাচের চতুর্থ গোলটি করেন। ১০ জুন নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশায় তুরস্কতে মাঠে নামবে সিটি। 

আরও পড়ুন: ডেঙ্গি পরবর্তী পর্যায়ে দ্রুত সুস্থ হওয়ার জন্য মেনুতে কোন কোন খাবার অবশ্যই রাখবেন?

সেরা শিরোনাম

Indian Cricket: নিরাপদ নয় বলেই... স্যামসনের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দাবি উপেক্ষিত ক্রিকেটারের
নিরাপদ নয় বলেই... স্যামসনের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দাবি উপেক্ষিত ক্রিকেটারের
Ravindra Jadeja: আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
Ranji Trophy: শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট
শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট
Spain Football Team: জিতেছেন বিশ্বকাপ, ইউরো, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের দিনেই অবসর ঘোষণা করলেন তাঁর প্রাক্তন সতীর্থ
জিতেছেন বিশ্বকাপ, ইউরো, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের দিনেই অবসর ঘোষণা করলেন তাঁর প্রাক্তন সতীর্থ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget