এক্সপ্লোর

অধিনায়ক হিসেবে এখনও শিখছেন, সমালোচনার মুখে স্বীকারোক্তি কোহলির

জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ ইতিমধ্যেই হেরে গিয়েছে ভারত। আগামীকাল ওয়ান্ডারার্সে শুরু হচ্ছে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট। সেঞ্চুরিয়ন টেস্টে হারের পর সাংবাদিক বৈঠকে মাথা গরম করায় ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। তৃতীয় টেস্টের আগে সাংবাদিক বৈঠকে কোহলিকে শান্ত ও সংযতভাবেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে দেখা গেল। বললেন, আমি শিখছি।অধিনায়ক হিসেবে একজন শিক্ষা নেয় এবং সেই শিক্ষা নিয়ে এগিয়ে চলে। কোহলি বলেছেন, প্রত্যেকটা ম্যাচেই অভিজ্ঞতা অর্জন হয়। প্রত্যেক ম্যাচ থেকেই শিক্ষা নিয়ে ত্রুটি সংশোধন করতে হয়। অধিনায়ক হিসেবেও তার ব্যতিক্রম হয় না। ভুল থেকে শিক্ষা নিয়েই এগিয়ে চলতে হয়। ভুল থেকে শিক্ষা নিয়েই এতটা এগিয়েছি। ওয়ার্ন্ডারার্সের পরিস্থিতি আগের ম্যাচের মতো নয় জানিয়ে কোহলি বলেছেন, এখানে উইকেট পুরো ম্যাচেই প্রাণবন্ত থাকবে। এ ধরনের উইকেট হবে বলেই মনে করেছিল দল। কোহলি বলেছেন, ম্যাচ জিততে দলের প্রত্যেককেই দায়িত্ব নিয়ে হবে এবং সকলেরই বিষয়টি মাথায় রয়েছে। যাতে একই ভুলের পুনরাবৃত্তি এড়ানো যায়, তার জন্য সচেষ্ট সবাই। আগের দুটি টেস্টে ভারতের ব্যাটিং লাইন আপ প্রোটিয়া পেসারদের দাপটে ভেঙে পড়েছিল।কেপটাউনে প্রথম টেস্টে হার্দিক পান্ড্য ও দ্বিতীয় টেস্টে কোহলি ছাড়া কারুর ব্যাটেই সেই অর্থে বড় রান আসেনি। ভারতীয় দল এই ব্যাটিং দুর্বলতা কাটিয়ে ওঠার লক্ষ্যে জোর চেষ্টা করছে বলেও জানিয়েছেন কোহলি। তিনি বলেছেন, সঞ্জয় বাঙ্গার ব্যাটিংয়ের দিকটা দেখছেন। ভুলত্রুটি নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং দলের প্রত্যেকেই তার থেকে শিক্ষা নিয়েছে বলেই তিনি মনে করেন। আগের দুটি টেস্টে ভারত হারলেও ইতিবাচক দিকগুলির কথা সাংবাদিক বৈঠকে উল্লেখ করেছেন কোহলি। তিনি বলেছেন, আগের দুটি ম্যাচে আমরা ৪০ টি উইকেট নিয়েছি। এটা খুবই ইতিবাচক দিক। এটা প্রত্যেকের কাছে ঝাঁপিয়ে পড়ার একটা সুযোগ। নিজেদের দৃঢ়তা প্রমাণের সুযোগ। ওয়ান্ডারার্সে জয়ের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেছেন কোহলি। দলবাছাই নিয়ে অধিনায়ক বলেছেন, উইকেটে ঘাস রয়েছে। সেই অনুসারে দল চূড়ান্ত একাদশ বেছে নেওয়া হবে। কোহলি বলেছেন, ভারতের তুলনায় এখানে পরিবেশ আলাদা। উল্লেখ্য, ওয়ান্ডারার্সে একটি টেস্টেও হারেনি ভারত। বরং একটিতে জিতেছে। তিনি বলেছেন, আগের দুটি টেস্টের পারফরম্যান্স থেকেইতিবাচক দিকগুলি গ্রহণ করতে হবে। কোহলি বলেছেন, ম্যাচ জিততে না পারাটা হতাশার ব্যাপার। তবে প্রত্যেক ম্যাচই নতুন। অতীত ভুলে নতুন করে শুরু করতে হয়। এখানে ভালো ফল করার দিকে দল তাকিয়ে রয়েছে বলেও জানিয়েছেন কোহলি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
Rohit Sharma: বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget