এক্সপ্লোর

Cristiano Ronaldo: দল ছাড়ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? 'সিআর৭'-র ভবিষ্যৎ প্রসঙ্গে বিবৃতি দিল আল নাসর

Al Nassr: মরশুম শেষেই আল নাসরের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চুক্তি শেষ হচ্ছে।

রিয়াদ: ২০২৪-২৫ ফুটবল মরশুম প্রায় শেষের পথে। এখনও নতুন মরশুম শুরু হতে খানিকটা বাকি রয়েছে। তবে ইতিমধ্যেই দলবদল নিয়ে মাতামাতি শুরু হয়ে গিয়েছে। ৪০ পেরিয়েও এই দলবদলের জল্পনার কেন্দ্রবিন্দুতে তিনি। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। মরশুম শেষেই আল নাসরের (Al Nassr) সঙ্গে তাঁর চুক্তি শেষ হচ্ছে। নতুন মরশুমে কি নতুন দলের জার্সিতে দেখা যাবে 'সিআর৭'-কে? জল্পনা তুঙ্গে।

এরই মাঝে এতদিন পর্যন্ত আল নাসরের তরফে কিছু জানানো না হলেও, এবার ক্লাবের তরফে এক বিবৃতি দেওয়া হল। আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর ফার্নান্দো হিয়েরো রোনাল্ডোর চুক্তির বিষয়ে এক বিবৃতিতে জানান, 'আমরা রোনাল্ডোর চুক্তি পুনর্নবীকরণের জন্য কথাবার্তা বলছি। আমরা সত্যিই চাই যে ও যেন এখানে আমাদের সঙ্গে আল নাসরেই থাকে। রোনাল্ডোর এই দলে থাকাটা তো দেশের জন্য একটা বিরাট বড় প্রজেক্ট। ফুটবল ইতিহাসে রোনাল্ডোর গুরুত্ব অপরিশীম। ও সৌদি লিগের উন্নতিতে সাহায্য করেছে। রোনাল্ডোকে কে না দলে নিতে চায়। প্রতিদিনই নিত্য নতুন ক্লাবের নাম শোনা যায়। প্রায় ৩০টি ক্লাব ওকে দলে নিতে আগ্রহী। তবে আশা করছি ও যেন আমাদের দলেই থাকে।'

দিনকয়েক আগেই রোনাল্ডো কিন্তু নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। আল ফাতের বিরুদ্ধে আল নাসরের হয়ে লিগ মরশুমের শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন রোনাল্ডো। সেই ম্যাচে তিনি গোল করলেও, দল পরাজিত হয়। সেই ম্যাচ শেষেই নিজের সোশ্য়াল মিডিয়ায় রোনাল্ডো লেখেন, 'এই অধ্যায়টা শেষ। তবে গল্পটা এখনও লেখা হচ্ছে। সকলের কাছে কৃতজ্ঞ।'

এই পোস্টের পরেই রোনাল্ডোর আল নাসর ছাড়ার জল্পনা আরও বাড়ে। রোনাল্ডোর সময়কালে সৌদি আরবের এই ক্লাব কোনও ট্রফি জিততে পারেনি।  এরপরেই রোনাল্ডোর এই পোস্টে তাঁর দল ছাড়ার জল্পনা বাড়ে। ক্লাব বিশ্বকাপ খেলতে হলেও রোনাল্ডোকে দল বদল করতেই হবে। আল হিলালের হয়ে রোনাল্ডো ক্লাব বিশ্বকাপে খেলতে পারেন বলে শোনা যাচ্ছিল। তাঁকে দলে নিতে আল হিলাল বেশ আগ্রহী বলেও বহুদিন ধরেই খবর শোনা যায়। তবে বর্তমানে একাধিক রিপোর্ট অনুযায়ী রোনাল্ডো আল হিলালে যোগ দেওয়ার প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন। এর পরেই হিয়েরোর এই মন্তব্যে কিন্তু জল্পনা বাড়ছেই। রোনাল্ডো কি আল নাসরেই থাকবেন, না অন্য কোনও দলে যোগ দেবেন? সেই প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষায় গোটা ফুটবলবিশ্ব। 

সেরা শিরোনাম

Premier League: মরশুমের শুরুটা ভাল হলেও দলের রক্ষণভাগ নিয়ে উদ্বেগের কথা স্বীকার করে নিচ্ছেন চেলসি কোচ আলন্সো
মরশুমের শুরুটা ভাল হলেও দলের রক্ষণভাগ নিয়ে উদ্বেগের কথা স্বীকার করে নিচ্ছেন চেলসি কোচ আলন্সো
Premier League Exclusive: দলের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত উজাড় করতে প্রস্তুত, চেলসির হয়ে খেতাব জিততে মরিয়া ফরাসি তারকা লাখোঁয়া
দলের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত উজাড় করতে প্রস্তুত, চেলসির হয়ে খেতাব জিততে মরিয়া ফরাসি তারকা লাখোঁয়া
Ronaldo Retirement: কেন আচমকা জাতীয় দল থেকে অবসর নিলেন রোনাল্ডো? নেপথ্যে রয়েছে কী কারণ?
কেন আচমকা জাতীয় দল থেকে অবসর নিলেন রোনাল্ডো? নেপথ্যে রয়েছে কী কারণ?
Ronaldo Retirement: দীর্ঘ ২৩ বছরের সফর শেষ হল, অবসর ঘোষণা করে কী বললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?
দীর্ঘ ২৩ বছরের সফর শেষ হল, অবসর ঘোষণা করে কী বললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget