এক্সপ্লোর

Durand Cup: ডুরান্ডে নামধারিকে হারিয়ে শেষ আটে ওঠার সুযোগ থাকছে ইস্টবেঙ্গলের সামনে

East Bengal: আর্জেন্টাইন কোচ ফার্নান্দো কাপোবিয়াঙ্কোর তত্ত্বাবধানে এ পর্যন্ত বেশ ভাল পারফরম্যান্স দেখিয়েছে। দুই ম্যাচে ছয় গোল করে ছয় পয়েন্ট নিয়ে তারাই এখন গ্রুপ শীর্ষে।

কলকাতা: চলতি ডুরান্ড কাপের গ্রুপ ‘এ’ থেকে কারা এক নম্বর দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠবে, তার ফয়সালা হয়ে যেতে পারে বুধবার কলকাতায় ইস্টবেঙ্গল এফসি বনাম নামধারি এফসি ম্যাচে। সঙ্গে দেখা যাবে স্পেন ও আর্জেন্টিনার ফুটবল মস্তিষ্কের যুদ্ধও।

পাঞ্জাবের নামধারি এফসি তাদের আর্জেন্টাইন কোচ ফার্নান্দো কাপোবিয়াঙ্কোর তত্ত্বাবধানে এ পর্যন্ত বেশ ভাল পারফরম্যান্স দেখিয়েছে। দুই ম্যাচে ছয় গোল করে ছয় পয়েন্ট নিয়ে তারাই এখন গ্রুপ শীর্ষে। গ্রুপের অপর দুই দল এয়ার ফোর্স এফটি-কে ৪-২ ও বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসি-কে ২-০-য় হারানোর পর এ বার গ্রুপের সবচেয়ে কঠিন দলের মুখোমুখি তারা।

অন্যদিকে, সাউথ ইউনাইটেডকে ৫-০-য় হারিয়ে ইস্টবেঙ্গল রয়েছে দ্বিতীয় স্থানে। অর্থাৎ, আত্মবিশ্বাসের দিক থেকে দুই দলই বেশ ভাল জায়গায়। তাই বুধবার দুই আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী দলের মধ্যে আকর্ষণীয় ম্যাচ দেখার আশা করা যেতেই পারে।

চলতি ডুরান্ড কাপের প্রথম ম্যাচের ১২ দিন পর দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। এই কয়েক দিনে যথেষ্ট ভাল প্রস্তুতি সেরে নিয়েছেন লাল-হলুদ শিবিরের ফুটবলাররা। বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসি-কে ৫-০-য় হারাল তারা। এই ব্যবধান আরও বাড়তে পারত। তবে একাধিক গোলের সুযোগ অল্পের জন্য হাতছাড়া হওয়ায় তা হয়নি। এই কয়েক দিনে এই গোলের সুযোগ হাতছাড়া করার সমস্যার সমাধান তারা করতে পেরেছে কি না, তা বোঝা যাবে বুধবার।

প্রথম ম্যাচের প্রথমার্ধেই দু’গোলে এগিয়ে যায় কলকাতার দল। বিরতিতে ২-০-য় এগিয়ে থেকেই সাজঘরে যায় তারা। দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময়ের শেষ দশ মিনিটের মধ্যে বাকি তিনটি গোল করে ম্যাচ শেষ করে তারা। সে দিন ১২ মিনিটের মাথায় প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ডিফেন্ডার লালচুঙনুঙ্গা। ৩৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান স্প্যানিশ মিডফিল্ডার সউল ক্রেসপো। ম্যাচের শেষ দিকে ৮০ মিনিটের মাথায় উইঙ্গার বিপিন সিং, ৮৮ মিনিটে গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকস ও শেষ মিনিটে নাওরেম মহেশ সিং গোল করেন।

গত মরশুমের দলে থাকা ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকসকে এ বারও ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের জার্সি গায়েই দেখা যাচ্ছে। মিডফিল্ডার সউল ক্রেসপোও রয়েছেন দলে। এ ছাড়া এ বার তাদের দলে এসেছেন তিন বিদেশি ব্রাজিলীয় মিডফিল্ডার মিগুয়েল ফিগেরা, আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিল ও প্যালেস্টাইনের মিডফিল্ডার মহম্মদ রশিদ। এই পাঁচ বিদেশিই ডুরান্ড কাপের স্কোয়াডে রয়েছেন।             তথ্য সংগ্রহ: আইএসএল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget