এক্সপ্লোর

East Bengal: মেসি, ইউস্তে, সেলিস ৩ বিদেশিকেই ছেড়ে দিল ইস্টবেঙ্গল

East bengal Update: মেসি বৌলি জানুয়ারিতে চিনের লিগ ওয়ান ক্লাব শিজিয়াঝুয়াং গংফু থেকে ফ্রি ট্রান্সফারে লাল-হলুদ ব্রিগেডে যোগ দেন এবং সেই সময়ে ক্লাবের হয়ে ৮ ম্যাচে ৩টি গোলও করেন।

কলকাতা: তিন বিদেশি ফুটবলারকে বিদায় জানাল ইস্টবেঙ্গল এফসি। ভেনেজুয়েলার ফরোয়ার্ড রিচার্ড সেলিস, ক্যামেরুনের মেসি বৌলি এবং স্পেনের হেক্টর ইউস্তেকে ছেড়ে দিল লাল-হলুদ শিবির। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ঘোষণা করে তারা।

এই পোস্টে তিন বিদেশিকে তাঁদের অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে লেখা হয়েছে, ''ক্লাবের পক্ষ থেকে হেক্টর ইউস্তে, রিচার্ড সেলিস ও রাফায়েল মেসি বৌলিকে তাঁদের অবদানের জন্য ধন্যবাদ জানাতে চায়। ভবিষ্যতের জন্য তাদের শুভেচ্ছা জানাই।''

মেসি বৌলি জানুয়ারিতে চিনের লিগ ওয়ান ক্লাব শিজিয়াঝুয়াং গংফু থেকে ফ্রি ট্রান্সফারে লাল-হলুদ ব্রিগেডে যোগ দেন এবং সেই সময়ে ক্লাবের হয়ে আটটি ম্যাচে অংশ নিয়ে তিনটি গোল করেন ও একটি অ্যাসিস্ট করেন।

অন্যদিকে, ভেনেজুয়েলার ফরোয়ার্ড সেলিস, যিনি জানুয়ারির দলবদলেই দলে যোগ দিয়েছিলেন, ন’টি ম্যাচ খেলেও কোনও গোল বা অ্যাসিস্ট করতে পারেননি।

মোহনবাগান সুপার জায়ান্ট থেকে গত মরশুমের আগে যোগ দেওয়া ইউস্তে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫টি ম্যাচ খেলেছেন এবং দুটি গোলে অ্যাসিস্ট করেছেন।                                                                             

গত আইএসএলে একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি ইস্টবেঙ্গল। কিন্তু তারপরও  অস্কার ব্রুজোনের কাঁধেই দায়িত্ব বহাল রেখেছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। স্প্য়ানিশ কোচের চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়িয়ে দিয়েছে ক্লাব। ফলে ২০২৫-২৬ মরশুমের শেষ পর্যন্ত লাল-হলুদ বাহিনীর হেড কোচের দায়িত্বে থাকছেন অস্কার ব্রুজোন। তাঁর প্রশিক্ষণে গত মরশুমে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম আসরে গ্রুপ ‘এ’-তে শীর্ষস্থান অর্জন করে লাল-হলুদ বাহিনী এবং কোয়ার্টার ফাইনালে পৌঁছয়। মরশুমের মাঝপথে দায়িত্ব নেওয়ার পর, এই স্প্যানিশ কোচ ইস্টবেঙ্গলকে ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে তাদের সর্বোচ্চ পয়েন্ট (২৮) অর্জন করতে সাহায্য করেন। যদিও মরশুমের শুরুটা খুব একটা ভাল না হওয়ায় শেষটাও তেমন ভাল হয়নি।

তবে যে অবস্থায় দায়িত্ব নিয়ে যে জায়গায় তিনি দলকে পৌঁছে দেন, সম্ভবত তার পুরস্কার হিসেবেই আরও এক বছরের জন্য তাঁকে বহাল রাখল ইস্টবেঙ্গল এফসি। অস্কারের ভবিষ্যৎ পরিকল্পনায় পূর্ণ সমর্থন জানিয়ে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, “কোচ অস্কার দলের মধ্যে একটি নতুন লক্ষ্য ও উদ্দীপনা এনেছেন। ক্লাবের শিরোপা জয়ের লড়াইয়ে তাঁর নিষ্ঠা এবং খেলোয়াড়-সমর্থকদের অনুপ্রাণিত করার ক্ষমতা তাঁকে আমাদের ক্লাবের ভবিষ্যতের জন্য আদর্শ নেতা করে তুলেছে।                                                                                                    তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
Messi Father Death: বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিতলেন রদ্রিগো ডিপল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিতলেন রদ্রিগো ডিপল

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget