Argentina vs Spain: ফাইনাল বাড়তি সময় বন্ধ রেখে শাকিরা-ম্যাডোনার অনুষ্ঠান! বিতর্কের মাঝে বড় আপডেট দিল ফিফা
FIFA World Cup Final: আর্জেন্তিনা ও স্পেন - দুই দেশের ফুটবল ফেডারেশনকে ফিফা জানিয়েছে, বিশ্বকাপ ফাইনালের সমাপ্তি অনুষ্ঠান কীরকম হবে...

নিউ ইয়র্ক: বিশ্বকাপের ফাইনালের (World Cup Final) মাঝে সমাপ্তি অনুষ্ঠানে শাকিরা-ম্যাডোনার যুগলবন্দি দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব। তবে সেই সঙ্গে রয়েছে প্রশ্ন ও সংশয়। আর্জেন্তিনা বনাম স্পেন (Argentina vs Spain) ফাইনালের বিরতি কতক্ষণ থাকবে, তা নিয়ে তৈরি হয়েছিল ধন্দ।
অবশেষে ছবিটা পরিষ্কার করে দিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা (FIFA)। আর্জেন্তিনা ও স্পেন - দুই দেশের ফুটবল ফেডারেশনকে ফিফা জানিয়েছে, বিশ্বকাপ ফাইনালের সমাপ্তি অনুষ্ঠান মোট ১৭ মিনিটের হবে। সচরাচর বিরতি যতক্ষণের হয়, তার চেয়ে ২ মিনিট কম হবে হাফটাইম। উদ্যোক্তারা জানিয়েছেন, সঙ্গীতানুষ্ঠান হবে মোট ১১ মিনিটের। বাকি ৬ মিনিট নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে মঞ্চ তৈরি ও সরানোর কাজে ব্যবহৃত হবে।
প্রথমে জল্পনা শুরু হয়েছিল যে, সমাপ্তি অনুষ্ঠান করতে গিয়ে আধ ঘণ্টার বিরতি রাখা হবে। সুপার বোলের ম্যাচে যেরকম বিরতি থাকে। যে সময় শো করা হয়। ২০২৪ সালে কোপা আমেরিকার ফাইনালেও সেটাই হয়েছিল। এবার নাকি তার চেয়েও বড় শো হতে পারে, চলছিল চর্চা। ম্যাচে তার প্রভাব পড়বে কি না, তা নিয়েও চলছিল জল্পনা।
The Final is on the horizon! New York New Jersey is ready. Are you? 🏆🇪🇸🇦🇷#FIFAWorldCup #novaskystories @NovaSkyStories pic.twitter.com/DJyx4sNcUj
— FIFA World Cup (@FIFAWorldCup) July 18, 2026
তবে সেই জল্পনায় জল ঢালল ফিফা (FIFA)। জানিয়ে দিল, ইস্ট রাদারফোর্ডে মেটলাইফ স্টেডিয়ামে ১৭ মিনিট খরচ হবে সমাপ্তি অনুষ্ঠানে। যে অনুষ্ঠানে পারফর্ম করবেন পপস্টার ম্যাডোনা, শাকিরা। সঙ্গে থাকবেন জাস্টিন বিবার, দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ব্যান্ড বিটিএস। শাকিরার সঙ্গে 'দাই দাই' গাইবেন বার্না বয়। পারফর্ম করবেন গুস্তাভো দুদামেল, পিএস ২২ কয়ার ও কোল্ডপ্লে।
গোটা সমাপ্তি অনুষ্ঠানের বিষয়ভাবনা ঐক্য, শিশুশিক্ষা ও সাক্ষরতার ওপর আবর্তিত হবে। মাঝে আর মাত্র ১টা দিন, আর তারপরেই বিশ্বকাপের মঞ্চে, মুখোমুখি হতে চলেছে স্পেন আর আর্জেন্তিনা। বিশ্বমঞ্চে মহারণ, বিশ্বকাপ জয়ের জন্য।
বিশ্বকাপের প্রত্যেক ম্যাচেই আবহসঙ্গীত হিসেবে বাজছে যাঁর গলা, যাঁর গান.. সেই শাকিরার (Shakira) মুখেই এবার মেসি ম্যাজিকের কথা। শুধু ইংল্যান্ড আর আর্জেন্তিনার ম্যাচই নয়, প্রত্যেক ম্যাচেই ফুটবলপ্রমীদের জন্য বিশেষ চমক সাজিয়ে রাখছেন লিওনেস মেসি (Lionel Messi)। আর ৩৯ বছর বয়সে, মেসির এই নজরকাড়া পারফরম্যান্সে মুগ্ধ খোদ শাকিরাও। সোশ্যাল মিডিয়ায় মেসিকে নিয়ে লম্বা পোস্ট করেছেন মিউজিক আইকন।























