এক্সপ্লোর

Fifa World Cup: ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বেলজিয়ামের কোচের পদ থেকে সরলেন রবার্তো মার্টিনেজ

Qatar World Cup: গ্রুপ পর্ব থেকেই বিদায় হয়ে গিয়েছে বেলজিয়ামের। এবার টুর্নামেন্টে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে দলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন রবার্তো মার্টিনেজ। 

দোহা: বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে বেলজিয়াম। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে ডু অর ডাই পরিস্থিতিতে খেলতে নেমেছিল 'চকোলেটের দেশ'। জিততেই হত এই ম্যাচে। কিন্তু ড্র করার ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় হয়ে গিয়েছে বেলজিয়ামের। এবার টুর্নামেন্টে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে দলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন রবার্তো মার্টিনেজ। 

১৯৯৮ বিশ্বকাপে শেষবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বেলজিয়াম। কিন্তু এরপর থেকেই বিশ্ব ফুটবলের মানচিত্রে ধীরে ধীরে নিজেদের এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল বেলজিয়াম। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সেমিফাইনালও খেলেছিল তাঁরা। রবার্তো মার্টিনেজের কোচিংয়েই বেলজিয়াম ক্রমতালিকায় শীর্ষে পৌঁছেছিল। কিন্তু এবারের বিশ্বকাপে মরক্কোর বিরুদ্ধে হারের পরই মার্টিনেজকে প্রশ্নের মুখে দাঁড় করানো হয়। গতকাল হারের পর মার্টিনেজ বলেন, ''জাতীয় দলের কোচ হিসেবে এটা আমার শেষ ম্যাচ ছিল। দলের ফুটবলার ও কোচিং স্টাফদের আমি বিদায় জানাচ্ছি। এই হারের দায় আমার।'' উল্লেখ্য, এবারের বিশ্বকাপে কানাডার বিরুদ্ধে ১-০ গোলে জয় পেয়েছিল বেলজিয়াম। কিন্তু মরক্কোর বিরুদ্ধে ২-০ গোলে হারটাই কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য। 

মার্টিনেজ আরও বলেন, ''আমার কোনও দুঃখ নেই। মাথা উঁচু করে আমরা বিশ্বকাপকে বিদায় জানাচ্ছি। আমাদের কাছে গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যাওয়া হতাশার। কিন্তু এটা ফুটবলের সেরা প্রতিযোগিতা। ২০১৮ সালের বিশ্বকাপ ও ২০২০ সালের ইউরো কাপে আমরা গ্রুপ সব ম্যাচ জিতেছিলাম। তার পরেও শেষ পর্যন্ত বাদ পড়ি। খেলায় এটা হতেই পারে। এই ম্যাচে আমরা ভাল খেলেছি। কিন্তু বিশ্বকাপে ম্যাচ জেতা অত সহজ নয়। কানাডার বিরুদ্ধে আমরা জিতেছিলাম ঠিকই, কিন্তু ভালো খেলতে পারিনি। মরক্কো আমাদের বিরুদ্ধে যোগ্য দল হিসাবে জিতেছে। আমরা তৈরি ছিলাম না। তার খেসারত দিতে হল।''

গতকাল, এদিন অধিনায়ক অ্যাজার ও তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকুকে বেঞ্চে রেখেই দল নামিয়েছিলেন বেলজিয়ান কোচ রবার্তো মার্টিনেজ। প্রথমার্ধে ১৫ মিনিটের মাথায় ক্যারাস্কো ক্রামারিচকে পেনাল্টি বক্সে ফাউল করায় পেনাল্টি পায় ক্রোয়েশিয়া। তবে অফসাইডের জন্য পরে ভিএআরের মাধ্যমে তা বাতিল করা হয়। দুই দল প্রথমার্ধে চেষ্টা করলেও, কোনও দলই তেকাঠির মধ্যে একটিও শট রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধে গোলের খোঁজে মাঠে মার্টিনেজ রোমেলু লুকাকুকে মাঠে নামান। তবে লুকাকু একগুচ্ছ সুযোগ পেলেও, গোল করতে পারেননি।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget