এক্সপ্লোর

Cristiano Ronaldo: ৭২ ঘণ্টার ব্যবধানে টানা দ্বিতীয় হ্যাটট্রিক রোনাল্ডোর, বড় জয় আল নাসেরের

Saudi Pro League: গত শনিবার আল তাইয়ের বিরুদ্ধে ৫-১ ব্য়বধানে জয় ছিনিয়ে নিয়েছিল আল নাসের। সেদিনও হ্য়াটট্রিক করেছিলেন রোনাল্ডো। এদিন ফের হ্য়াটট্রিক করলেন।

রিয়াদ: সৌদি প্রো লিগে (Saudi Pro League) দুরন্ত ফর্মে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ৭২ ঘণ্টার ব্য়বধানে জোড়া হ্যাটট্রিক করলেন সি আর সেভেন। তাঁর দলও বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিল আভার বিরুদ্ধে। ৮-০ গোলে জয় ছিনিয়ে নিল আল নাসের। পাঁচবারের ব্য়াঁল ডি অর জয়ী পর্তুগিজ তারকা স্ট্রাইকার তিনটি গোল করেন ও প্রথমার্ধে দুটো অ্যাসিস্টও করেন। উল্লেখ্য, এই জয়ের ফলে ন বারের টুর্নামেন্ট জয়ী আল নাসের খেতাবি দৌড়ে আরও এগিয়ে গেল। 

গত শনিবার আল তাইয়ের বিরুদ্ধে ৫-১ ব্য়বধানে জয় ছিনিয়ে নিয়েছিল আল নাসের। সেদিনও হ্য়াটট্রিক করেছিলেন রোনাল্ডো। এদিন ফের হ্য়াটট্রিক করলেন। এদিনের ম্য়াচে ১১ মিনিট, ২১ মিনিট ও ৪২ মিনিটের মাথায় গোল করেন রোনাল্ডো। আভার বিরুদ্ধে নিজের তিনটি গোলই করেন রোনাল্ডো প্রথমার্ধে। খেলার ১১ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন রোনাল্ডো। ফ্রি কিক থেকে বল জালে জড়িয়ে দেন রোনাল্ডো। ২১ মিনিটে যে গােলটি করেন সেটিও ফ্রি কিক থেকেই। এরপর প্রথমার্ধের বিরতির ঠিক আগে চিপ করে নিজের তৃতীয় গোলটি করেন সুন্দরভাবে রোনাল্ডো।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by نادي النصر السعودي (@alnassr)

এদিন হ্যাটট্রিক করার সঙ্গে সঙ্গেই নিজের ২৯তম গোলটি এবারের সৌদি প্রো লিগ করে ফেললেন রোনাল্ডো। এই মুহূর্তে তিনিই সর্বাধিক গোল স্কোরারের তালিকায় শীর্ষে। চলতি মরশুমে সব টুর্নামেন্ট মিলিয়ে মোট ৩৬ গোল করেছেন রোনাল্ডো ও ১২টি অ্যাসিস্টও রয়েছে। 

ফর্মে থাকলেও কিছুদিন আগেই গ্য়ালারির দর্শকদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি করে শাস্তি পেতে হয়েছিল রোনাল্ডোকে। এক ম্য়াচ নির্বাসিত করা হয়েছিল তাঁকে। এমনকী জানানো হয়েছিল যে রোনাল্ডোকে সৌদি ফেডারেশনকে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা দিতে হবে। এই সিদ্ধান্ত রোনাল্ডোর অপছন্দ করলেও, তাঁর কাছে মেনে নেওয়া ব্যতীত আর কোনও বিকল্প নেই। কারণ সৌদি ফেডারেশনের নিয়মরক্ষা কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে রোনাল্ডো আপিল করতে পারবেন না। রোনাল্ডোর এমন অঙ্গভঙ্গি করার ঘটনা কিন্তু নতুন নয়। গত এপ্রিলেও আল হিলালের বিরুদ্ধে ম্যাচে আল নাসর ২-০ হারার পর ডাগ আউটে যাওয়ার সময়ও রোনাল্ডো এমনই অশালীন অঙ্গভঙ্গি করেছিলেন। তবে সৌদি প্রো লিগ নিজের ফর্ম ফিরে পেয়ে এবার ফের হয়ত স্বমহিমায় দেখা যাবে সি আর সেভেনকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget